Saturday, March 7, 2026

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠক শেষে ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার এ কথা বলেন।

বিবাংলা ডেস্ক
০ মন্তব্য ১৫৭ views

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠক শেষে ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার এ কথা বলেন।

তিনি বলেন, আমরা চাই বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক। আগামী নির্বাচন নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের করতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে তাদের পর্যবেক্ষক পাঠাবে। নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে তাদের আশ্বস্ত করেছি।

তিনি বলেন, গণতান্ত্রিক যাত্রায় নির্বাচন আয়োজন নিয়ে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে ইইউ। ইসির স্বাধীনতা অক্ষুণ্ন রাখতেও একতম ইইউ। সংস্থাটি মনে করে সংস্কারের সময়টা কম হয়েছে।

এ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য করতে কোনো আপস করা হবে না বলেও জানান নাসির উদ্দিন।

তিনি বলেন, আমরা অবশ্যই সংস্কার চাই। তবে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে এবং নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে এমন কোনো সংস্কার গ্রহণযোগ্য হবে না।

আরো পড়ুন

একটি মন্তব্য লিখুন

আমাদের সম্পর্কে

বাঙালীর সংবাদ বাংলা ভাষায়, সবার আগে সেরা সংবাদ পেতে বি-বাংলা ভিজিট করুন।

আজকের সর্বাধিক পঠিত

নিউজলেটার