Tuesday, April 28, 2026

জবাবদিহিতা ছাড়া এনসিসির মতো প্রতিষ্ঠানকে সমর্থন নয়: সালাহউদ্দিন

বিবাংলা ডেস্ক
০ মন্তব্য ১৩৭ views

বুধবার (১৮ জুন) সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান দ্বিতীয় ধাপের সংলাপে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, এনসিসির (জাতীয় সাংবিধানিক কমিশন) মতো একটি কর্তৃপক্ষকে যেসব কার্যক্রম ও দায়িত্ব দেওয়া হয়েছে, সেগুলো সাধারণত নির্বাহী বিভাগ, আইন বা সাংবিধানিক বিভিন্ন বিধানের মাধ্যমে নির্ধারিত হয়।

এই নেতা বলেন, এনসিসির মতো একটি সংস্থা যার ক্ষমতা ও দায়িত্ব আছে, কিন্তু জবাবদিহিতা নেই— এমন একটি প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক দল হিসেবে আমরা সমর্থন করতে পারি না।

তিনি আরও বলেন, এ ফাংশনগুলোকে আলাদা করে যদি আরেকটা প্রতিষ্ঠান তৈরি করা হয়, তাহলে ভারসাম্যহীনতা সৃষ্টি হবে।

রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ইউনিয়ন পর্যায় থেকে সংসদ সদস্য পর্যন্ত প্রায় ৭০ হাজার ভোট থাকবে, এমন একটি পরিস্থিতিতে এখন নতুন কোনো পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন নেই।

তিনি বলেন, আমরা বলেছি, বর্তমান সংসদ সদস্যদের মাধ্যমে এবং উচ্চকক্ষ গঠিত হলে সেখানকার সদস্যদের মাধ্যমেই রাষ্ট্রপতি নির্বাচন হওয়া উচিত।

সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, বর্তমানে প্রচলিত আইনগুলো সংশোধন করে আরও শক্তিশালী করা প্রয়োজন, যাতে একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রকাঠামো গড়ে তোলা যায়।

আরো পড়ুন

একটি মন্তব্য লিখুন

আমাদের সম্পর্কে

বাঙালীর সংবাদ বাংলা ভাষায়, সবার আগে সেরা সংবাদ পেতে বি-বাংলা ভিজিট করুন।

আজকের সর্বাধিক পঠিত

নিউজলেটার