Saturday, March 7, 2026

বারবার শিক্ষকদের রক্তে রঞ্জিত ঢাকার রাজপথ: ইউনুসের পুলিশের বর্বরতা কোথায় থামবে?

বিবাংলা ডেস্ক
০ মন্তব্য ১৩১ views

বারবার শিক্ষকদের রক্তে রঞ্জিত ঢাকার রাজপথ: ইউনুসের পুলিশের বর্বরতা কোথায় থামবে?

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা, ১২ অক্টোবর —
আবারও শিক্ষকদের রক্তে রঞ্জিত হলো ঢাকার রাজপথ। আজ শনিবার দুপুরে বেতন বৈষম্য ও ন্যায্য দাবির পক্ষে শান্তিপূর্ণ মানববন্ধন করতে আসা শিক্ষকদের ওপর নির্বিচারে লাঠিচার্জ চালিয়েছে ইউনুস সরকারের পুলিশ বাহিনী। ঘটনাস্থল মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়।

চোখে-মুখে আতঙ্ক, দেহে রক্ত — তবু শিক্ষকেরা চুপ করে নেই। তারা বলছেন, “আমরা বই হাতে মানুষ গড়ি, অস্ত্র হাতে যুদ্ধ করতে জানি না। কিন্তু আমাদের রক্তের দাগই বলবে—এই রাষ্ট্র কতটা নিষ্ঠুর হয়ে উঠেছে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের আকস্মিক হামলায় বহু শিক্ষক গুরুতর আহত হয়েছেন। অনেকে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। আহতদের মধ্যে রয়েছেন নারী শিক্ষকও।

মানবাধিকারকর্মীরা বলছেন, “শিক্ষকদের উপর এই ধারাবাহিক নির্যাতন ইউনুস সরকারের স্বৈরাচারী চরিত্রের নগ্ন প্রকাশ।”
শিক্ষক সমাজ প্রশ্ন তুলেছে—

> “আমরা কি রাষ্ট্রের শত্রু, যে আমাদের কণ্ঠ রোধ করতে হবে?”

 

ইউনুস সরকারের পুলিশ প্রশাসন যেন প্রমাণ করতেই ব্যস্ত—
গণতন্ত্র নয়, ভয়ই এখন রাষ্ট্রের নতুন শাসননীতি।

ঢাকা আজ আবারও দেখল—কলমধারী শিক্ষক যখন ন্যায্যতার দাবি তোলে, তখন ইউনুসের পুলিশের হাতে তার পুরস্কার হয়—রক্ত, গুলি, আর নির্যাতন।

আরো পড়ুন

একটি মন্তব্য লিখুন

আমাদের সম্পর্কে

বাঙালীর সংবাদ বাংলা ভাষায়, সবার আগে সেরা সংবাদ পেতে বি-বাংলা ভিজিট করুন।

আজকের সর্বাধিক পঠিত

নিউজলেটার