রাজধানী – BBangla.net https://bbangla.net বাঙালীর কথা বলে Thu, 23 Apr 2026 05:15:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://bbangla.net/wp-content/uploads/2024/09/cropped-Fev-bbangla-32x32.png রাজধানী – BBangla.net https://bbangla.net 32 32 মিরপুরে পানির তীব্র সংকট https://bbangla.net/2026/04/23/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%80%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f/ https://bbangla.net/2026/04/23/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%80%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f/#respond Thu, 23 Apr 2026 05:15:02 +0000 https://bbangla.net/?p=4357 রাজধানীর মিরপুরসহ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে পানির তীব্র সংকট। বিশেষ করে বৃহত্তর মিরপুরের কিছু এলাকায় সারাদিনেও পানি না মেলার অভিযোগ রয়েছে। অগত্যা পানি কিনে জরুরি কাজ সারতে হচ্ছে।

ঢাকা ওয়াসার কাছে গাড়িতে পানি সরবরাহের জন্য আবেদন করা হলেও চাহিদার চেয়ে সরবরাহ করা হচ্ছে কম। আবার অনেক এলাকার সাধারণ মানুষ জানেনও না কীভাবে ওয়াসার কাছে পানির জন্য চাহিদাপত্র দিতে হয়।
ঢাকা ওয়াসার মুখপাত্র আব্দুল কাদের সমকালকে বলেন, বর্তমানে ঢাকা ওয়াসার দৈনিক পানি উৎপাদনের ক্ষমতা কমবেশি ৩০০ কোটি লিটার। চাহিদাও এমনই। তবে শুষ্ক মৌসুম হওয়ায় পানির চাহিদা কিছুটা বেড়েছে। এ ছাড়া সাভারের ভাকুর্তা অয়েলফিল্ড প্রকল্পের কয়েকটি নলকূপ সম্প্রতি ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই অয়েলফিল্ডের পানি দিয়ে মিরপুর এলাকায় পানি সরবরাহ করা হতো। এখন অন্য এলাকার গাড়িগুলো মিরপুর এলাকায় স্থানান্তর করে পানি সরবরাহ করা হচ্ছে। কিছু স্থানে সরবরাহ লাইনে ত্রুটি থাকায় পানি সরবরাহ কার্যক্রম কিছুটা বিঘ্নিত হচ্ছে। গতকাল ঢাকা ওয়াসার শীর্ষ পর্যায় এ নিয়ে বৈঠক করেছে। সেখানে নলকূপগুলো দ্রুত মেরামতের নির্দেশনা দেওয়া হয়েছে।

সাভারের ভাকুর্তা অয়েলফিল্ড থেকে প্রতিদিন ২৫ কোটি লিটার পানি উৎপাদনের কথা থাকলেও বর্তমানে সেখান থেকে ১০-১২ কোটি লিটার পানি উৎপাদন হচ্ছে। পানির স্তর নিচে নেমে যাওয়া এবং নলকূপগুলোর পানির উৎপাদন ক্ষমতা কমে যাওয়ায় ওয়াসার হিসাব অনুযায়ী পানি উত্তোলন হচ্ছে না। এ জন্য অন্য এলাকায়ও পানির সংকট তৈরি হচ্ছে।
মিরপুর-১ এর ২ নম্বর টোলারবাগের বাসিন্দা আইরিন ইরিন আকতার বলেন, এ এলাকায় পানির অনেক সমস্যা হচ্ছে। মাঝে মাঝে পাইপলাইনে একটু একটু পানি আসে। কিন্তু কখন পানি আসবে, সেটার জন্য রাত জেগে বসে থাকতে হয়। মিরপুর-১২ নম্বরের ‘ডি’ ব্লকের ১৬ নস্বর রোডের বাসিন্দা খোদেজা আক্তার স্বর্ণা বলেন, এই এলাকায় বেশ কিছুদিন ধরে পানির সংকট দেখা দিয়েছে। আবার মাঝে মাঝে পানি এলেও তা ব্যবহারে অযোগ্য, দুর্গন্ধ ও ময়লাযুক্ত। সেটা গৃহস্থালির কাজে ব্যবহারের মতো না।

মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার ১১/১২ নম্বর হোল্ডিংয়ের বাসিন্দা বাদল রহমান বলেন, কয়েক দিন ধরে এই গলিতে পানির সংকট বেশ প্রকট। প্রতিবছর এ সময় এলেই পানির সংকট তীব্র হয়। ওয়াসার কল সেন্টারে বারবার কল দিলেও পানির রিকুইজিশন নেওয়া হয় না। আবার নিলেও তিন গাড়ির রিকুইজিশন দিলে তিন দিন পর এক গাড়ি পানি পাঠায়। বড় গাড়ি চাইলে দেয় ছোট গাড়ি।
পানি সংকট শুধু মিরপুরে নয়– নর্দ্দা, কালাচাঁদপুর, কুড়িল, মহাখালী, বাইশটেকি, বনশ্রীসহ আরও কিছু এলাকায়ও দেখা দিয়েছে।
কারণ হিসেবে জানা গেছে, ঢাকা ওয়াসার এক হাজার ৩৩১টি গভীর কলকূপের মধ্যে প্রায় ২০০টি যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ। এছাড়া মাঝে মাঝে লোডশেডিংয়ের কারণে বাকি নলকূপের পানি উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। অবশ্য অন্য ছয়টি পানি শোধনাগারের মধ্যে পদ্মা-জশলদিয়া পানি শোধনাগার ছাড়া বাকিগুলোতে উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক আছে। তবে জশলদিয়া প্রকল্পের সরবরাহ লাইন কাজ পুরোপুরি তৈরি হওয়ায় প্রতিদিন লক্ষ্যমাত্রার ৪৫ কোটি লিটার পানি উৎপাদনের সক্ষমতা থাকলেও সেখান থেকে সরবরাহ করা হচ্ছে ২০ থেকে ২৫ কোটি লিটার। ঢাকা ওয়াসা বলছে, তেমন বড় সংকট নেই। কয়েক দিনের মধ্যে  স্বাভাবিক হয়ে যাবে।

]]>
https://bbangla.net/2026/04/23/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%80%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f/feed/ 0
রাজধানীর আরও বেশ কিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ https://bbangla.net/2025/10/11/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%8f%e0%a6%b2%e0%a6%be/ https://bbangla.net/2025/10/11/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%8f%e0%a6%b2%e0%a6%be/#respond Sat, 11 Oct 2025 13:28:33 +0000 https://bbangla.net/?p=3809 রাজধানীতে জনশৃঙ্খলা রক্ষায় প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, মাজার গেটসহ গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (১২ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

শনিবার (১০ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ১২ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখে সকল প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটাতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে সোমবার (৬ অক্টোবর) রাজধানীর জনশৃঙ্খলা বজায় ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিরাপত্তার স্বার্থে কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশসহ সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে।

‎নিষেধাজ্ঞার আওতায় থাকবে বাংলাদেশ সচিবালয় ও সংলগ্ন এলাকা, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলো। এর মধ্যে রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং এবং মিন্টো রোড ক্রসিং পর্যন্ত এলাকা। ‎

এই এলাকাগুলোতে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি আয়োজন করা যাবে না।

]]>
https://bbangla.net/2025/10/11/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%8f%e0%a6%b2%e0%a6%be/feed/ 0
বৈষম্যবিরোধী নেতা রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার: পুলিশ https://bbangla.net/2025/07/30/%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b7%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a6/ https://bbangla.net/2025/07/30/%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b7%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a6/#respond Wed, 30 Jul 2025 07:36:12 +0000 https://bbangla.net/?p=3268 চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তালেবুর রহমান বলেন, চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার রিয়াদের বাসা থেকে ৪টি চেকে মোট ২ কোটি ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাতে বৈষ্যম্যবিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালানো হয়। এ অভিযানে দুই কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়। একইসঙ্গে প্রায় ২০ লাখ টাকার এফডিআর নথি উদ্ধার করা হয়।

সম্প্রতি সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন পাঁচ যুবক। সাবেক এমপি পলাতক থাকায় তার স্বামীর কাছে এ চাঁদা দাবি করা হয়। কয়েকদিন আগে তারা ওই বাসায় গিয়ে ১০ লাখ টাকা নিয়ে আসেন। এরপর তারা আবার ওই বাসায় যান স্বর্ণালংকার আনতে। সেসময় বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে রিয়াদসহ সমন্বয়ক পরিচয় দেওয়া পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় শাম্মি আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর গুলশান থানায় ছয়জনকে এজাহারনামীয় আসামি করে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। মামলায় আসামিদের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান তাদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

]]>
https://bbangla.net/2025/07/30/%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b7%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a6/feed/ 0