কর্পোরেট নিউজ – BBangla.net https://bbangla.net বাঙালীর কথা বলে Fri, 28 Feb 2025 00:53:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://bbangla.net/wp-content/uploads/2024/09/cropped-Fev-bbangla-32x32.png কর্পোরেট নিউজ – BBangla.net https://bbangla.net 32 32 বেক্সিমকোর ১৪ কারখানা স্থায়ীভাবে বন্ধ, সব শ্রমিক ছাঁটাই https://bbangla.net/2025/02/28/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0-%e0%a7%a7%e0%a7%aa-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d/ https://bbangla.net/2025/02/28/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0-%e0%a7%a7%e0%a7%aa-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d/#respond Fri, 28 Feb 2025 00:53:45 +0000 https://bbangla.net/?p=2444 গাজীপুর মহানগরীর কাশিমপুরের সারাব এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল বিভাগের ১৪ কারখানা আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) থেকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে সব শ্রমিককে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল বুধবার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষরিত এক নোটিশে ওই ঘোষণা দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়, গাজীপুরে অবস্থিত বেক্সিমকো লিমিটেড (ইয়ার্ন ইউনিট-১ ব্যতীত) ও এর সংশ্লিষ্ট অন্য ১৩টি প্রতিষ্ঠানসহ মোট ১৪টি প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে কারখানায় কোনো কাজ না থাকার কারণে গত বছরের ১৬ ডিসেম্বর এবং ৫ ফেব্রুয়ারি হতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সর্বশেষ সংশোধিত ২০১৮) অনুযায়ী সংশ্লিষ্ট ধারা মোতাবেক কারখানাসমূহ লে-অফ ঘোষণা করা হয়।

কোনোভাবেই কাজের সংস্থান না থাকায় কারখানাসমূহ ১৬(৭) ধারা এবং তদনুযায়ী ২০(৩) ধারা মোতাবেক কারখানার সব শ্রমিককে ২৮ ফেব্রুয়ারি হতে ছাঁটাই করা হলো এবং প্রতিষ্ঠানসমূহের সব কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হলো। ছাঁটাইকৃত সব শ্রমিককে আইন ও বিধি অনুযায়ী তাদের সব প্রাপ্য পাওনাদি প্রদান করা হবে। এই প্রাপ্য পাওনাদি আগামী ৯ মার্চ হতে পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, কর্তৃপক্ষ ১৬ টি কারখানা দাবি করলেও প্রকৃকপক্ষে কারখানার পাওয়া গেছে ১৪টি।

ওই ১৪ কারখানা স্থায়ীভাবে বন্ধের ঘোষণা হলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তারপরও ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

]]>
https://bbangla.net/2025/02/28/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0-%e0%a7%a7%e0%a7%aa-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d/feed/ 0
নির্বাচিত সরকার ছাড়া স্বস্তি ফিরবে না বিনিয়োগে https://bbangla.net/2025/02/19/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d/ https://bbangla.net/2025/02/19/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d/#respond Wed, 19 Feb 2025 08:56:54 +0000 https://bbangla.net/?p=2352 একটি নির্বাচিত সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত দেশে বিনিয়োগে স্বস্তি ফিরবে না। অন্তত নির্বাচনের তারিখ জানা থাকলেও উদ্যোক্তাদের জন্য কিছুটা সুবিধা হয়। নির্বাচনের তারিখ জানা না থাকলে বিনিয়োগ করবেন না অনেক উদ্যোক্তা। বরং অনিশ্চয়তায় রাতারাতি শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে। নির্বাচন নিয়ে সরকারের প্রতিশ্রুতি প্রয়োজন।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ পর্যবেক্ষণ তুলে ধরেন বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সংস্কারকাজ করছে। তবে চাইলেও নানা ক্ষেত্রে তারা সংস্কার করতে পারবেন না।
বস্ত্র ও পোশাক খাতের আন্তর্জাতিক প্রদর্শনী ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি এক্সিবিশন (ডিটিজি) উপলক্ষে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিটিএমএর সাবেক ও বর্তমান কমিটির নেতারা এতে উপস্থিত ছিলেন।

শিল্প কারখানায় চাঁদাবাজি এবং আওয়ামী লীগের ডাকা হরতাল সম্পর্কিত প্রশ্নের জবাবে বিটিএমএ সভাপতি বলেন, কর্মসংস্থান না থাকলে চাঁদাবাজি হয়। চাঁদা আদায়কে ব্যবসা হিসেবে নেয় কিছু লোক। হরতালও এ কারণেই ডাকা হয়। কর্মসংস্থান থাকলে হরতাল করার লোক থাকে না।

বিনিয়োগে স্থবিরতার অন্যান্য কারণের মধ্যে ডলার সংকটের কথাও তুলে ধরেন বিটিএমএ সভাপতি। শওকত আজিজ রাসেল আরও বলেন, ব্যাংক থেকে প্রয়োজনীয় ঋণ সহায়তা পান না তারা। এবারের প্রদর্শনীতে অংশ নেওয়া বিদেশিরা যাতে এ দেশে কারখানা স্থাপনে বিনিয়োগ করেন, সে ব্যাপারে উৎসাহিত করতে হবে। এতে ডলারের জোগান যেমন বাড়বে, একই সঙ্গে প্রযুক্তি আয়ত্ত করতে পারবেন স্থানীয়রা। দেশের বস্ত্র ও পোশাক খাত এ প্রক্রিয়ায় এগিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বস্ত্র খাতে বর্তমানে কী ধরনের সমস্যা রয়েছে– এ প্রশ্নে বিটিএমএ সভাপতি বলেন, উৎপাদন ব্যয় বৃদ্ধি, গ্যাসের অভাবে কারখানা বন্ধ কিংবা আংশিক উৎপাদন বন্ধ থাকা, রাজনৈতিক অস্থিরতা এবং ব্যাংকিং সমস্যা ও চোরাচালান ইত্যাদি নানা সমস্যা রয়েছে। শওকত আজিজ রাসেল বলেন, চোরাচালানের মাধ্যমে আসা সুতা-কাপড়ে বাজার সয়লাব। স্থলবন্দরগুলো দিয়ে ২ টন পণ্য আনার জন্য ঋণপত্র (এলসি) খোলা হয়, অথচ আসে ১০ টন। এগুলো খোলাবাজারে চলে যায়। এ কারণে দেশীয় বস্ত্র খাত সংকটে রয়েছে। চোরাচালান বন্ধে স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ করে একক পথ হিসেবে শুধু সমুদ্রপথে আমদানির সুযোগ রাখার জন্য বিটিএমএর পক্ষ থেকে সরকারকে অনুরোধ করা হয়েছে। গত ছয় মাসেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
চোরাচালানে রপ্তানিমুখী শিল্প খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তথ্য দিয়ে তিনি বলেন, গত বছর শুধু বৈধ পথেই ২ দশমিক ৭ বিলিয়ন ডলারের সুতা ও বস্ত্র ভারত থেকে আমদানি হয়েছে। চোরাচালানের মাধ্যমে এসেছে হিসাব ছাড়া।

শিল্পে গ্যাসের সংকট প্রসঙ্গে বিটিএমএ সভাপতি আরও বলেন, সরকার যখন যে দর চেয়েছে, সে দরেই গ্যাস কিনেছেন শিল্প উদ্যোক্তারা। তার পরও গ্যাস পাওয়া যায়নি। এখন আবার গ্যাসের দাম দ্বিগুণ করা হলে একটার পর একটা কারখানা বন্ধ হয়ে যাবে। গ্যাস-বিদ্যুতের দাম এত বেশি পরিবর্তন করা হলে বিনিয়োগ আশা করা যায় না। শিল্পে বিনিয়োগ চাইলে অন্তত ১০ বছরের জন্য গ্যাসের দর নির্ধারিত হারে বহাল রাখার দাবি করেন তিনি।

]]>
https://bbangla.net/2025/02/19/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d/feed/ 0
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল https://bbangla.net/2025/02/10/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a/ https://bbangla.net/2025/02/10/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a/#respond Mon, 10 Feb 2025 17:03:10 +0000 https://bbangla.net/?p=2302 বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা (অন্তর্বর্তী সরকার) আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে তারা একটি বক্তব্য রাখবেন বলে ধারণা দিয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকের পর সাংবাদিকদের সামনে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টাসহ সেখানে যারা ছিলেন, তারা অতি দ্রুত একটি নির্বাচন দেওয়ার ব্যবস্থা করছেন। প্রধান উপদেষ্টা বলেছেনও, ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন দেওয়ার জন্য তারা কাজ করছেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘প্রয়োজনীয় সংস্কারগুলো করে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা প্রত্যাশা করছি এবং জনগণও প্রত্যাশা করছেন।’

]]>
https://bbangla.net/2025/02/10/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a/feed/ 0
আপস নেই, নির্বাচন হতেই হবে : তারেক রহমান https://bbangla.net/2025/01/30/%e0%a6%86%e0%a6%aa%e0%a6%b8-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87/ https://bbangla.net/2025/01/30/%e0%a6%86%e0%a6%aa%e0%a6%b8-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87/#respond Thu, 30 Jan 2025 16:35:20 +0000 https://bbangla.net/?p=2276 বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) চুয়াডাঙ্গায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি। কর্মশালায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ৬ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

তারেক রহমান বলেন,৩১ দফার ভিত্তিতে অবিলম্বে দেশটাকে মেরামত করা জরুরি। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে।

তিনি বলেন, আগামীতে বিএনপির পক্ষ থেকে কৃষকদের উন্নয়ন ও তাদের কৃষিকাজে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। ফার্মার্স কার্ড করে দেওয়া হবে। এর ফলে তারা ভর্তুকি, সারবীজ, পরিবারের চিকিৎসা সেবাসহ যাবতীয় সুযোগ সুবিধা পাবেন। স্বাস্থ্যসেবায় বেশি সংখ্যায় মেয়েদের প্রশিক্ষণ দিয়ে এ খাতকে এগিয়ে নিতে হবে।‌ দেশে ৭০ হাজার প্রশিক্ষিত নার্স আছে। চিকিৎসা খাতে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলার বিদেশে চলে যায়, এগুলো বন্ধ হওয়া দরকার।

এ সময় আরও বক্তব্য দেন- বিএনপির সহ-ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হালিমা আর্লী, সহ স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান।

কর্মশালায় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা মহিলা দলের আহ্বায়ক রউফুন নাহার রিনা, দামুড়হুদা উপজেলা বিএনপি সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, সাধারণ সম্পাদক আহমদ আলী, দর্শনা পৌর বিএনপি নেতা হাবিবুর রহমান বুলেট, নাহারুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি মোকাররম হোসেন, সাধারণ সম্পাদক তবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফ হাসেন জোয়ার্দ্দারসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

]]>
https://bbangla.net/2025/01/30/%e0%a6%86%e0%a6%aa%e0%a6%b8-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87/feed/ 0
‘বাঙালি’ নাগরিকত্ব বাদ দিয়ে ‘বাংলাদেশি’ করার সুপারিশ https://bbangla.net/2025/01/15/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%99%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%a6/ https://bbangla.net/2025/01/15/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%99%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%a6/#respond Wed, 15 Jan 2025 14:51:47 +0000 https://bbangla.net/?p=2247 বাংলাদেশের জনগণের নাগরিকত্ব হিসেবে ‘বাঙালি’ বাদ দিয়ে ‘বাংলাদেশি’ করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। এই কমিশন আজ বুধবার সকালে তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়।

প্রতিবেদনে দেওয়া সুপারিশে ‘বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি…’ এই বিধান বিলুপ্ত করার সুপারিশ করেছে কমিশন। তারা বর্তমান অনুচ্ছেদ ৬ (২) ‘বাংলাদেশের নাগরিকগণ ‌“বাংলাদেশি” বলে পরিচিত হবেন’ হিসেবে প্রতিস্থাপন করার সুপারিশ করা হয়েছে।

এছাড়া বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তন করে ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। বর্তমান ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ পরিবর্তন করে ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ করা হয়েছে। এছাড়া প্রজাতন্ত্রের পরিবর্তে ‘নাগরিকতন্ত্র’ করার প্রস্তাবও করেছে কমিশন।

বর্তমানে বাংলাদেশের সংবিধানের নাম হিসেবে উল্লেখ আছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান’। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে সংবিধানের প্রস্তাব হিসেবে বলা হয়েছে, ‘জনগণের সম্মতি নিয়ে আমরা এই সংবিধান জনগণতন্ত্রী বাংলাদেশের সংবিধান হিসেবে গ্রহণ করছি।’

কমিশনের সূপারিশে বলা হয়েছে- সংবিধানের প্রযোজ্য সব ক্ষেত্রে ‘প্রজাতন্ত্র’ এবং ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ শব্দের পরিবর্তে ‘নাগরিকতন্ত্র’ এবং ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ শব্দ ব্যবহৃত হবে। তবে ইংরেজি সংস্করণে ‘রিপাবলিক’ ও ‘পিপলস রিপাবলিক অব বাংলাদেশ’ শব্দগুলো থাকছে।

]]>
https://bbangla.net/2025/01/15/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%99%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%a6/feed/ 0
শিক্ষার্থীরা পাঠ্যবই না পেলেও বিক্রি হচ্ছে নীলক্ষেতে https://bbangla.net/2025/01/14/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%87-%e0%a6%a8%e0%a6%be/ https://bbangla.net/2025/01/14/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%87-%e0%a6%a8%e0%a6%be/#respond Tue, 14 Jan 2025 22:46:13 +0000 https://bbangla.net/?p=2244 সব ক্লাসের বিনামূল্যের পাঠ্যবই পাওয়া যাচ্ছে রাজধানীর নীলক্ষেতের বিভিন্ন লাইব্রেরিতে (ছবি: প্রতিবেদক)
সব ক্লাসের বিনামূল্যের পাঠ্যবই পাওয়া যাচ্ছে রাজধানীর নীলক্ষেতের বিভিন্ন লাইব্রেরিতে (ছবি: প্রতিবেদক)
২০২৫ শিক্ষাবর্ষের প্রথম থেকে নবম-দশম শ্রেণির সব পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে এখনও সরবরাহ করতে পারেনি সরকার। এবছর শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়েছে নামমাত্র কিছু বই। পরে আরও কিছু বই সরবরাহ করা হলেও বেশিরভাগ শিক্ষার্থী এখনও বই পায়নি। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলছে, যৎসামান্য বই পাওয়া গেছে, তা বিতরণ করা হয়েছে। বাকি বই হাতে পেলে সঙ্গে সঙ্গে তা শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। অথচ সব ক্লাসের বিনামূল্যের পাঠ্যবই পাওয়া যাচ্ছে রাজধানীর নীলক্ষেতের বিভিন্ন লাইব্রেরিতে। বাংলাবাজার থেকে একটি চক্র পাঠ্যবই কিনে চড়া দামে বিক্রি করছে শিক্ষার্থীদের কাছে।

বাংলাবাজারের লাইব্রেরির মালিক আজিজ মোল্লা ও উজ্জ্বল নামে দুজনের কাছ থেকে কিনে নীলক্ষেতের লাইব্রেরিতে বই বিক্রি করছেন বলে অভিযোগ করেছেন নীলক্ষেতের লাইব্রেরি সংশ্লিষ্ট লোকজন।

সোমবার (১৩ জানুয়ারি) বিকালে নীলক্ষেতে সরেজমিন গিয়ে প্রথম থেকে নবম-দশম শ্রেণির সব পাঠ্যবই বিক্রি করতে দেখা গেছে। নীলক্ষেতের মীম বুক হাউজ, প্রিমিয়ার বুক হাউজ, আরাফাত বুক হাউজ, শহীদ বুক সেন্টার, বুক লাইন এবং আরিয়ান বুক লাইব্রেরিসহ বিভিন্ন লাইব্রেরিতে সরকারের বিনামূল্যের পাঠ্যবই চড়া দামে বিক্রি হচ্ছে। মীম বুক হাউজ অন্য সব লাইব্রেরি মালিকদের কাছে পাইকারি হিসেবে বিক্রি করছে। এসব বই বাংলাবাজার থেকে কিনে এনেছেন বলে জানিয়েছেন লাইব্রেরি সংশ্লিষ্টরা।

নীলক্ষেতের আরাফাত বুক হাউজে গিয়ে দেখা গেলো, ২০২৫ সালের অষ্টম শ্রেণির সাহিত্য কণিকা বইটি বিক্রি করছে ২৫০ টাকায়। এনসিটিবির কোনও ক্লাসের বই ২০০ টাকার নিচে বিক্রি করছে না। একজন ক্রেতা বই কিনে ভাউচার চাইলে লাইব্রেরি থেকে জানিয়ে দেওয়া হয়, বোর্ডের বইয়ের ভাউচার দেওয়া হয় না।

শহীদ বুক সেন্টারের মালিক মো. শহিদ নবম-দশম শ্রেণির বাংলা বই বিক্রি করছেন ২৫০ টাকায়। আর ষষ্ঠ শ্রেণির চারুপাঠ বিক্রি করছেন ২০০ টাকায়। বইয়ের দাম বেশি কেন জানতে চাইলে ক্রেতাকে শহিদ বলেন, নতুন বইয়ের দাম বেশি। বিক্রি করা ঝামেলা।

আরাফাত বুক হাউজ ও শহীদ বুক সেন্টারে সব বই পাওয়া না গেলে লাইব্রেরি মালিকরা জানান, মীম বুক হাউজ ও প্রিমিয়ার বুক হাউজে সব বই পাওয়া যাবে।

সন্ধ্যার আগে মীম বুক হাইজে গিয়ে দেখা যায়, প্রথম থেকে নবম-দশম শ্রেণির সব বই রয়েছে। বিভিন্ন লাইব্রেরির কাছে পাইকারি হিসেবে বিই বিক্রি করছেন মীম বুক হাউজের মালিক সাইফুলের ছোট ভাই। সব ক্লাসের বই পাওয়া যাবে কিনা জানতে চাইলে একজন ক্রেতাকে জানান এ বছরের সব বই-ই আছে।

একজন ক্রেতার কাছে মীম বুক হাউজ নবম ও দশম শ্রেণির গণিত ২০০, নবম শ্রেণির ইংলিশ ফর টুডে ১০০, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ১৫০ এবং ষষ্ঠ শ্রেণির বাংলা দ্রুত পঠন-আনন্দ পাঠ ১০০ টাকা দাম রাখলেন। একই সময় রুবেল বুক কর্নারের কাছে বিভিন্ন শ্রেণির পাঠ্যবই বিক্রির জন্য বের করে দেন। সেখানে সব ক্লাসের বই রয়েছে।

এদিকে সন্ধ্যার আগে প্রিমিয়ার বুক হাউজে গিয়ে নবম ও নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের পাঠ্যবই পাওয়া গেলেও বাংলা বই পাওয়া যায়নি। তবে ২০ জানুয়ারিতে সব বই দিতে পারবেন বলেও এক ক্রেতাকে আশ্বাস দেওয়া হচ্ছিলো।

এদিকে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে, প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির সব বই, সপ্তম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বই বছরের প্রথম দিন দিতে দেখা গেছে। এছাড়া বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, সপ্তম শ্রেণির বাকি বইগুলো দেওয়া হয়েছে। অন্য বই শিক্ষা প্রতিষ্ঠানে এসে পৌঁছায়নি।

রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুননাহার লিপি বলেন, ‘আমরা আগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির সব বই, সপ্তম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বই দিয়েছিলাম। পরে ক্লাস সেভেনের আরও কিছু বই দেওয়া হয়েছে। এখন পর্যন্ত প্রথম দ্বিতীয়, তৃতীয় এবং সপ্তম শ্রেণির সব বই দিতে পেরেছি।

শিক্ষা প্রতিষ্ঠানে বই সরবরাহ করা সম্ভব হচ্ছে না, অথচ নীলক্ষেতে সবই পাওয়া যাচ্ছে এটা কীভাবে সম্ভব জানতে চাইলে এনসিটিবি কর্তৃপক্ষ জানায়, এক শ্রেণির মুদ্রণ মালিক এই কাজ করছে।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা অসৎ প্রিন্টারদের কাজ।’

অসৎ প্রিন্টার্সদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে এনসিটিবি চেয়ারম্যান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা হানা দিচ্ছে। প্রিন্টারদের ডেকে এনে ধমক দেওয়া হয়েছে। শাস্তির আওতায় আনা হবে দোষীদের।’

বাংলাবাজার থেকে বই সরবরাহের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজিজ বুকের মালিক আজিজ মোল্লার সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি। উজ্জ্বল নামে বই লাইব্রেরি মালিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘১০ মিনিট পর কথা বলবো।’ কিন্তু পরে আর তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে গতকাল সোমবার (১৩ জানুয়ারি) শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ পরিকল্পনা কমিশনে সাংবাদিকদের বলেন, ‘আগামী ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের সব বই দেওয়া সম্ভব হবে’।

]]>
https://bbangla.net/2025/01/14/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%87-%e0%a6%a8%e0%a6%be/feed/ 0
হঠাৎ বন্ধ বইমেলার কাজ, ‘৪ দিনের জন্য’ উদ্যান ইসলামী যুব আন্দোলনের https://bbangla.net/2025/01/14/%e0%a6%b9%e0%a6%a0%e0%a6%be%e0%a7%8e-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%ac%e0%a6%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c-%e0%a7%aa-%e0%a6%a6/ https://bbangla.net/2025/01/14/%e0%a6%b9%e0%a6%a0%e0%a6%be%e0%a7%8e-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%ac%e0%a6%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c-%e0%a7%aa-%e0%a6%a6/#respond Tue, 14 Jan 2025 12:40:56 +0000 https://bbangla.net/?p=2241 সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার স্টল ও প্যাভিলিয়ন নির্মাণের কাজ হঠাৎ থেমে গেছে; ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ‘যুব কনভেনশন’ এর জন্য তা চার দিন বন্ধ থাকার উপক্রম হয়েছে।

সোমবার সন্ধ্যার পর থেকে উদ্যানের যে অংশে বইমেলার নির্মাণ কাজ চলছিল সেখানে এসে শ্রমিকদের কাজ বন্ধ রাখতে বলেন সংগঠনটির পরিচয় দেওয়া একদল ব্যক্তি। তারা সম্মেলনের জন্য উদ্যান ব্যবহারের অনুমোদন নেওয়ার কথা বলেন। এরপর কাজ বন্ধ করে দেন শ্রমিকরা।

এ বিষয়ে বইমেলা ২০২৫ এর পরিচালনা কমিটির সদস্য-সচিব সরকার বলেন, “সন্ধ্যা থেকে আমাদের কাজ বন্ধ হয়ে গেছে। বিষয়টি গণপূর্ত অধিদপ্তরকে জানানো হয়েছে।

”এখন তো প্রতিটা ঘণ্টাই আমাদের কাছে একেকটা দিনের মত। বইমেলার তো আর বেশিদিন নেই। যথাসময়ে প্রস্তুতি শেষ না হলে তো ১ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু করা যাবে না।”

তবে যুব সম্মেলনের আগে চার দিন বইমেলার কাজ বন্ধ রাখলে খুব একটা সমস্যা হবে না বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির।
তিনি বলেন, “১৭ তারিখ সম্মেলন হয়ে গেলে, এর পর থেকে কাজ করার জন্য তো আরো সময় থাকবেই।”

মেলা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টরা বলেন, হঠাৎ করে কাজ বন্ধ করে দেওয়ার কারণে বইমেলার প্রস্তুতি বিঘ্নিত হবে। এখন থেকে যতটা সময় কাজ চালু রাখা যাবে না, পূর্ণ প্রস্তুতিসহ মেলা শুরু করতে ততটাই ঝামেলা হবে।

আগামী ১৭ জানুয়ারি শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অংশে ওই ‘যুব কনভেনশন’ হওয়ার কথা। এটির আয়োজক ইসলামী আন্দোলন বাংলাদেশের যুব সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।

এজন্য সোহরাওয়ার্দী উদ্যানের দেখভালকারী গণপূর্ত অধিদপ্তরের অনুমোদন পাওয়ার কথা তুলে ধরেন সোমবার সন্ধ্যায় মাঠে আসা সংগঠনটির কর্মীরা। পরে অধিদপ্তরের এক প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ইসলামী যুব আন্দোলনকে অনুমোদন দেওয়ার তথ্য দিয়ে বলেন, বিষয়টি ‘ওভারল্যাপিং’ হয়ে গেছে।

ওই সম্মেলনের চার দিন আগে এবং উদ্যানের যে অংশে মেলা হওয়ার কথা সেখান থেকে সম্মেলন স্থল কিছুটা দূরবর্তী হলেও মেলার কাজ বন্ধ করে দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলা একাডেমি, প্রকাশক ও নির্মাণ সংশ্লিষ্টরা।

মেলা আয়োজনের সঙ্গে জড়িত ব্যক্তিরা বলেন, এবার মেলায় পাঁচ শতাধিক স্টল ও প্যাভিলিয়ন নির্মাণের কাজ চলছে। হঠাৎ করে কয়েকদিন কাজ বন্ধ রাখা হলে উদ্বোধনের নির্ধারিত দিনের আগে কাজ শেষ করা সম্ভব হবে না।

তারা বলেন, এরইমধ্যে মেলায় কোন কোন প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে, তা চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৮ জানুয়ারি লটারির মাধ্যমে প্রকাশকদের স্টল বুঝিয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে মেলা পরিচালনা কমিটির।

এর আগেই স্টল বানিয়ে প্রস্তুতির কাজ শেষ করতে হবে। ১৭ জানুয়ারি এ সম্মেলন অনুষ্ঠিত হলে নির্ধারিত সময়ে স্টলের নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব হবে না। আর সম্মেলনে যোগ দিতে আসা ব্যক্তিরা উদ্যানজুড়ে অবস্থান নিলে এখন যতটুকু কাজ হয়েছে সেগুলোও নষ্ট হয়ে যেতে পারে। এতে কাজ আরও বাড়বে বলে শঙ্কা তাদের।

বইমেলার আগে এ মাঠে সম্মেলন হলে, এর প্রভাব কেমন হতে পারে? জানতে চাইলে মেলার সদস্য সচিব সরকার আমিন বলেন, “সম্মেলনের মত একটা বড় আয়োজন হওয়ার পর সেই প্যান্ডেল ভেঙে মাঠকে বইমেলার উপযোগী করা কতটা সম্ভব হবে? এই বিষয়টি তো সবারই চিন্তা করা উচিত।”

তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলনের কারণে বইমেলার সমস্যা হবে না বলে মনে করেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির।
তিনি বলেন, “সম্মেলনের জন্য যথাযথ জায়গা থেকে আমরা সোহরাওয়ার্দী উদ্যানের অনুমতি নিয়েছি। এখন বইমেলার সঙ্গে আমাদের তো কোনো বিরোধ নেই। আর বইমেলা তো ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে, আমাদের সম্মেলন হবে শুধু ১৭ জানুয়ারি। এই সম্মেলনের জন্য দুই মাস ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্মেলনের কারণে বইমেলার কোনো সমস্যা হবে বলে মনে করি না।”

বিগত বছরের মতোই এবারের মেলাও বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই পুরোদমে চলছিল প্রস্তুতি।

গণপূর্ত অধিদপ্তর থেকে বইমেলার জন্য ১ জানুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত বাংলা একাডেমির সম্মুখপ্রান্ত এবং সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দের অনুমতি দেওয়া হয়।

অন্যদিকে আগামী ১৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে যুব সম্মেলনের জন্যও মাঠটি বরাদ্দ দেওয়া হয়েছে।

গণপূর্তের অনুমতিপত্রে দেখা যায়, গত ১২ ডিসেম্বর বইমেলার জন্য বাংলা একাডেমিকে অনুমতি দেওয়া হয়েছে। আর ২৯ ডিসেম্বর যুব সম্মেলনের জন্য ইসলামী আন্দোলনকে অনুমতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মেহবুব রহমান বলেন, “বাংলা একাডেমির মহাপরিচালক আমাদেরকে বিষয়টি জানিয়েছেন। এখানে যে ব্যাপারটি হয়েছে, এটি একটু ‘ওভারলেপ’ হয়ে গেছে। আমরা এটি সমাধানের চেষ্টা করব।”

]]>
https://bbangla.net/2025/01/14/%e0%a6%b9%e0%a6%a0%e0%a6%be%e0%a7%8e-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%ac%e0%a6%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c-%e0%a7%aa-%e0%a6%a6/feed/ 0
জাতীয়সহ স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা https://bbangla.net/2025/01/08/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be/ https://bbangla.net/2025/01/08/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be/#respond Wed, 08 Jan 2025 15:29:36 +0000 https://bbangla.net/?p=2227 অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৮ জানুয়ারি) ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) ভাইস-প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, ‘অন্তর্বর্তী সরকার একইসঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে যেন- স্থানীয় সরকার সত্যিই স্থানিক থাকে এবং একটি সরকার নিশ্চিত করা যায়।’

তিনি বলেন, ‘বাংলাদেশের পূর্বাঞ্চলের উন্নয়ন পূর্ব ভারত ও মায়ানমারকে উপকৃত করবে।’

এ সময় নিকোলা বিয়ার সরকারের নেওয়া গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে সহায়তার আশ্বাস দেন।

তিনি বলেন, ‘আমরা একটি অত্যন্ত চ্যালেঞ্জিং সময়ে এসেছি। আমরা অন্তর্বর্তী সরকার ও সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করি। এসব ক্ষেত্রে সহায়তার জন্য ইইউর প্রযুক্তিগত দক্ষতা আছে

]]>
https://bbangla.net/2025/01/08/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be/feed/ 0
আওয়ামী লীগের পর বিএনপিকেও মাইনাসের ষড়যন্ত্র চলছে’ বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নেতারা https://bbangla.net/2025/01/01/%e0%a6%86%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%95/ https://bbangla.net/2025/01/01/%e0%a6%86%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%95/#respond Wed, 01 Jan 2025 12:34:13 +0000 https://bbangla.net/?p=2207 আওয়ামী লীগের পর বিএনপিকেও মাইনাসের ষড়যন্ত্র চলছে’
বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নেতারা
‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’র মতো আরও অনেক ইস্যু সৃষ্টি করে দেশের সার্বিক পরিস্থিতি ঘোলাটে করার চক্রান্ত চলছে বলে মনে করছে বিএনপি। দেশে এক ধরনের ‘অরাজকতা’ তৈরি করতে একটি মহল চেষ্টা চালাচ্ছে বলেও দলটি মনে করছে। দেশে এই যে পরিস্থিতি তৈরির চেষ্টা, সেটা আওয়ামী লীগকে মাইনাস করার পর বিএনপিকেও মাইনাস করার ষড়যন্ত্র বলে মনে করেন দলটির নেতারা। এর পরিপ্রেক্ষিতে আরও সতর্ক থাকার বিষয়ে বিএনপি নেতাকর্মীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলটির নেতারা এমন অভিমত ব্যক্ত করেন বলে বৈঠক সূত্র জানিয়েছে। সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলটির নেতাদের অভিমত, ছাত্রদের এই প্ল্যাটফর্ম থেকে এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের দাবি তোলা হয়েছিল। সেটা হলে দেশে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট সৃষ্টি হতো। এরই ধারাবাহিকতায় বাহাত্তরের সংবিধান পরিবর্তনের দাবিতে তারা রাজধানীতে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ দেওয়ার উদ্যোগ নিয়েছিল। রাজনৈতিক দলগুলোকে আমলে না নিয়ে ‘কর্তৃত্ববাদ’ প্রতিষ্ঠা করার জন্যই তারা এ কাজে অগ্রসর হয়েছে। আগামীতে তারা সংখ্যানুপাতিক নির্বাচন ইস্যুও তৈরি করতে পারে বলে শঙ্কা করছেন বিএনপি নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এদিন একটিই এজেন্ডা ছিল, সেটা হলো– ছাত্রদের ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ দেওয়ার নতুন উদ্যোগ। আলোচনায় বিএনপি নেতারা এ প্রসঙ্গ নিয়ে নানা অভিমত ব্যক্ত করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পেছনে কারা, কাদের পৃষ্ঠপোষকায় তারা এসব কর্মকাণ্ড করছে– স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির কেউ কেউ সেই প্রশ্নও তোলেন।

বিএনপির মূল্যায়ন হচ্ছে, ছাত্র আন্দোলনের এসব উদ্যোগের দৃশ্যমান কোনো পৃষ্ঠপোষক তারা খুঁজে পাচ্ছেন না। তবে দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে সন্দিহান দলের সব নেতা।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।

]]>
https://bbangla.net/2025/01/01/%e0%a6%86%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%95/feed/ 0
রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে: রিজভী https://bbangla.net/2024/12/26/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8/ https://bbangla.net/2024/12/26/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8/#respond Thu, 26 Dec 2024 09:27:50 +0000 https://bbangla.net/?p=2196 বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো নতুন একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো কারা কোন রাজনৈতিক দল করবেন, কারা নির্বাচিত হবেন এটা নির্ধারণ করে দেন তাহলে হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের আর কি মানে থাকলো। এটির আর কোনো দাম থাকলো না। শেখ হাসিনাও গোয়েন্দা সংস্থা দিয়ে বিরোধী দলের লোকদের দমন-পীড়ন চালাতেন, চেষ্টা করতেন বিএনপি থেকে তাদের ধরিয়ে দেওয়া যায় ও তারা যেন আরেকটি রাজনৈতিক দল গঠন করে। এখন আমরা আবার শুনছি গোয়েন্দা সংস্থাগুলো নাকি নতুন একটি রাজনৈতিক দল গঠনের জন্য কাউকে কাউকে সমর্থন দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় কাজ করছেন।
এই ঘটনা এই দেশের মানুষ মেনে নিবে না। এই দেশে একটি প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। যে যেই দলকে পছন্দ করবে সেই দলকে ভোট দিবে, যে রাজনৈতিক দল গঠন করতে চায়, তারা দল গঠন করবে। এখানে কোনো নির্দেশনা,হুমকি থাকবে না।

এছাড়াও সরকারের তরফ থেকে গতকাল গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পর রাতেই সচিবালয়ে আগুন লাগায় জনমনে সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ ঘটনা তদন্তে নিরপেক্ষ লোক দিয়ে উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আহ্বানও জানান তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘এখন এই সংস্কারের কী রূপ হবে, কোন পর্যায়ে আমাদের নিয়ে যাবে সেটা আমরা বলতে পারি না। আজকে সাইবার সুরক্ষা অধ্যাদেশের যেই রূপটি আমরা দেখছি, আমার কাছে ভাল কিছু ঠেকছে না। আমার কাছে মনে হচ্ছে, ডালের মধ্যে কিছু কালো পদার্থ রয়েছে। চারদিকের বিভিন্ন ঘটনায় আমরা শঙ্কিত, আমরা ভয়ার্ত। ব্যক্তিগত ভয়ের জন্য নয়, রাষ্ট্রের নিরাপত্তার জন্য ভয়ার্ত।’

]]>
https://bbangla.net/2024/12/26/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8/feed/ 0