সারাদেশ – BBangla.net https://bbangla.net বাঙালীর কথা বলে Wed, 06 May 2026 13:06:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://bbangla.net/wp-content/uploads/2024/09/cropped-Fev-bbangla-32x32.png সারাদেশ – BBangla.net https://bbangla.net 32 32 হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু https://bbangla.net/2026/05/06/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%93-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%86/ https://bbangla.net/2026/05/06/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%93-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%86/#respond Wed, 06 May 2026 13:06:50 +0000 https://bbangla.net/?p=4360 গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে ৭ জন মারা গেছে। তাদের মধ্যে দুজন হামে আক্রান্ত হয়ে ও বাকি পাঁচজনের মৃত্যু হয়েছে হামে।

বুধবার (৬ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৫৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২৬৮ জন।

এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৮৫ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৭ হাজার ২২৩ জন।

]]>
https://bbangla.net/2026/05/06/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%93-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%86/feed/ 0
তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে! https://bbangla.net/2026/04/01/%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3%e0%a7%80%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87/ https://bbangla.net/2026/04/01/%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3%e0%a7%80%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87/#respond Wed, 01 Apr 2026 09:35:06 +0000 https://bbangla.net/?p=4341 রাজবাড়ীর পাংশা উপজেলায় এক তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার ছেলেসহ তিনজনের বিরুদ্ধে মামলা ক‌রে‌ছে ওই তরুণী। বুধবার (১ এপ্রিল) রাজবাড়ীর পাংশা মডেল থানায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করার পর পু‌লিশ একজনকে গ্রেপ্তার ক‌রে‌ছে।

গ্রেপ্তার আসামির নাম রা‌শেদ। সে উপজেলার কলিমহর ইউনিয়নের ধানুরিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। রা‌শেদ মামলার ২ নম্বর আসামি। অন‌্য দুই আসামিরা হলো- পাংশা উপজেলার কুলটিয়া গ্রামের বাসিন্দা রাজবাড়ী জেলা বিএন‌পির সা‌বেক সাংগঠ‌নিক সম্প‌াদক হাবিবুর রহমান রাজার ছেলে হাসিবুর রহমান অন্তর এবং পারনারায়ণপুর গ্রামের তায়জাল মুন্সীর ছেলে বরকত মুন্সী। নিপীড়নের শিকার তরুণী কুষ্টিয়া জেলার বাসিন্দা।

 

মামলায় বাদী অভিযোগ করেন, গত ৩০ মার্চ বিকেলে ওই তরুণী কুষ্টিয়া যাওয়ার জন্য পাংশা মৈশালা বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষায় ছিলেন। এসময় অভিযুক্তরা একটি সাদা রঙয়ের হাইয়েস মাইক্রোবাস নিয়ে সেখানে এসে জোর করে তরুণীকে তুলে নেয়। পরে তারা তরুণীকে পাংশার বিভিন্ন স্থানে ঘুরিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। রাত সাতটার দিকে তরুণীকে কুষ্টিয়া সদর উপজেলার একটি স্থানে ফেলে রেখে চলে যায়।

প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী
প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী
১৬ জানুয়ারি ২০২৬
মামলার এক নম্বর আসামি হাসিবুর রহমান অন্তরের বাবা বিএনপি নেতা হাবিবুর রহমান রাজার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার ছেলেকে ফাঁসানো হয়েছে। গত চারদিন ধরে তিনি অসুস্থ। তার ছেলে সেবাশুশ্রূষা নিয়ে ব্যস্ত ছিল। তিনি সামনে উপজেলা নির্বাচনে প্রার্থী হবেন। তার ভাবমূর্তি নষ্ট করতে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রমূলকভাবে তার ছেলেকে ফাঁসিয়েছে। কোনোভাবেই তার ছেলে এ ঘটনার সঙ্গে জড়িত নয়। তদন্তে যদি তার ছেলে দোষী সাব্যস্ত হয় তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর পাংশা শহরের দত্ত মার্কেট এলাকা থেকে মামলার আসামি রাশেদকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিপীড়নের শিকার তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে

]]>
https://bbangla.net/2026/04/01/%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3%e0%a7%80%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87/feed/ 0
অধ্যাপক আলী রিয়াজের বিরুদ্ধে বিয়ের প্রলোভন ও জোরপূর্বক গর্ভপাতের গুরুতর অভিযোগ! https://bbangla.net/2025/11/25/%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a6%95-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0/ https://bbangla.net/2025/11/25/%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a6%95-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0/#respond Tue, 25 Nov 2025 07:26:58 +0000 https://bbangla.net/?p=4062 অধ্যাপক আলী রিয়াজের বিরুদ্ধে বিয়ের প্রলোভন ও জোরপূর্বক গর্ভপাতের গুরুতর অভিযোগ!

বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও অধ্যাপক আলী রিয়াজের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন, প্রতারণা এবং জোরপূর্বক গর্ভপাত করানোর গুরুতর অভিযোগ তুলেছেন অতন্দ্র নূরী পা নামের এক নারী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তিনি এই অভিযোগ করেন। নিজেকে একজন কবি হিসেবে পরিচয় দিয়ে ওই নারী দাবি করেন, বর্তমানে তিনি প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন।

ভিডিও বার্তায় অতন্দ্র নূরী জানান, কবিতার সূত্র ধরে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে ফেসবুকে অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে তার পরিচয় হয়। আলী রিয়াজ নিজের একাকিত্ব ও নিঃসঙ্গতার কথা শেয়ার করার মাধ্যমে তাদের মধ্যে সম্পর্কের গভীরতা বাড়ে।

অভিযোগকারী বলেন, “গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. ইউনূস সরকারের হয়ে কাজ করতে তিনি (আলী রিয়াজ) ঢাকায় আসেন এবং আমাকে ডেকে নেন। আমরা প্রথমে হোটেল ইন্টারকন্টিনেন্টালে কয়েকদিন থাকি এবং পরবর্তীতে বিভিন্ন স্থানে যাই।”

ওই নারীর দাবি, অধ্যাপক রিয়াজ তাকে বিয়ের প্রলোভন দেখিয়েছিলেন এবং খুব দ্রুত তাকে আমেরিকায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। শারীরিক সম্পর্কের একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এ প্রসঙ্গে তিনি বলেন, “উনি বারবার আমাকে বুঝিয়েছিলেন যে উনার ভ্যাসেকটমি করানো আছে, তাই প্রোটেকশনের প্রয়োজন নেই। আমি উনার মতো বড় মাপের মানুষকে বিশ্বাস করেছিলাম।”

ভিডিওতে তিনি আরও অভিযোগ করেন, প্রেগন্যান্সি নিশ্চিত হওয়ার পর থেকেই আলী রিয়াজ তাকে এড়িয়ে চলতে শুরু করেন। এরপর দিলরুবা শারমিন নামের এক নারী তাকে ফোন করে দেশের রাজনৈতিক পরিস্থিতির দোহাই দিয়ে এবং আলী রিয়াজের বিপদের কথা বলে গর্ভপাতের জন্য চাপ দেন। একপর্যায়ে তাকে বুঝিয়ে ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গর্ভপাত (অ্যাবরশন) করানো হয়।

অতন্দ্র নূরী অভিযোগ করেন, গর্ভপাতের পর আলী রিয়াজ তার সঙ্গে সবধরণের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। যোগাযোগের চেষ্টা করলে তার ওপর নেমে আসে মানসিক নির্যাতন ও হুমকি। তিনি বলেন, “পুলিশ আমাকে হুমকি দিচ্ছে। আমাকে তুলে নিয়ে গুম করার ভয় দেখানো হচ্ছে। আমি ভয়ে ফোন বন্ধ করে বোরখা পরে পালিয়ে বেড়াচ্ছি। নিজের বাসাতেও থাকতে পারছি না।”

কান্নাজড়িত কণ্ঠে ওই নারী বলেন, “আমি সাধারণভাবেই বাঁচতে চাই। আমি পাবলিকলি কোনো কথা বলতে চাইনি, কিন্তু উপায় না পেয়ে আজ বলতে বাধ্য হচ্ছি। আমি তো তার কোনো ক্ষতি করিনি, তাহলে উনি কেন আমাকে স্বাভাবিকভাবে বাঁচতে দিচ্ছেন না?”

এ বিষয়ে এখন পর্যন্ত অধ্যাপক আলী রিয়াজ বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

]]>
https://bbangla.net/2025/11/25/%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a6%95-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0/feed/ 0
পাকিস্তান থেকে পাখির খাদ্যের নামে এলো ২৫ টন মাদক! https://bbangla.net/2025/11/06/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%96%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a6/ https://bbangla.net/2025/11/06/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%96%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a6/#respond Thu, 06 Nov 2025 11:39:05 +0000 https://bbangla.net/?p=4014 চট্টগ্রাম বন্দরে পাখির খাদ্যের আড়ালে লুকিয়ে আনা প্রায় ২৫ হাজার কেজি নিষিদ্ধ পপি সিড আটক করেছে কাস্টমস হাউসের কর্মকর্তারা। গোপন সংবাদের ভিত্তিতে অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা চালান দুটি জব্দ করে। আটক পণ্যের বাজারমূল্য সাড়ে ছয় কোটি টাকার বেশি বলে জানিয়েছে কাস্টমস।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) কাস্টমস কর্মকর্তারা জানান, মেসার্স আদিব ট্রেডিং পাকিস্তান থেকে ৩২ হাজার ১০ কেজি বার্ড ফুড আমদানির ঘোষণা দেয়। ৯ অক্টোবর পণ্য চালানটি চট্টগ্রাম বন্দরে পৌঁছে। পরে এটি অফডক ছাবের আহমেদ টিম্বার কোম্পানি লিমিটেডে রাখা হয়। ১৪ অক্টোবর চালানটি খালাসের লক্ষ্যে বিল অব এন্ট্রি দাখিল করে সিঅ্যান্ডএফ এজেন্ট এম এইচ ট্রেডিং কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট লিমিটেড।

পাসপোর্ট নিয়ে ইতালি গেল মুন্সীগঞ্জের বিড়াল
কিন্তু গোপন তথ্যের ভিত্তিতে ২২ অক্টোবর কাস্টমস কনটেইনার দুটির খালাস স্থগিত করে। পরে কায়িক পরীক্ষায় প্রথম সারিতে ৭ হাজার ২০০ কেজি বার্ড ফুড পাওয়া গেলেও তার আড়ালে লুকানো ছিল ২৪ হাজার ৯৬০ কেজি পপি সিড। এরপর নমুনা সংগ্রহ করে উদ্ভিদ সংগনিরোধ দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানোপ্রযুক্তি সেন্টার এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। পরীক্ষায় পণ্যটি পপি সিড হিসেবে নিশ্চিত হয়।

চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার এইচ এম কবির গণমাধ্যমকে বলেন, আমদানি নিষিদ্ধ পোস্তদানা জব্দের মাধ্যমে বাংলাদেশ কাস্টমস জনস্বার্থ রক্ষায় তাদের অঙ্গীকারের বাস্তব প্রতিফলন ঘটিয়েছে। আইন অনুযায়ী অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

]]>
https://bbangla.net/2025/11/06/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%96%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a6/feed/ 0
অপহরণের নাটক সাজিয়েছেন মুহিব্বুল্লাহ https://bbangla.net/2025/10/28/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9f%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8/ https://bbangla.net/2025/10/28/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9f%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8/#respond Tue, 28 Oct 2025 03:32:09 +0000 https://bbangla.net/?p=3959 গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী (৬০) নিজেই অপহরণের নাটক সাজিয়েছেন। তিনি নিজেই নিজের পায়ে শিকল লাগিয়ে শুয়ে ছিলেন— এসব কিছুই তার নিজের পরিকল্পিত কাজ। তাকে পঞ্চগড়ে কেউ নিয়ে যায়নি বলে তদন্তে যুক্ত পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন।

মুহিব্বুল্লাহ অপহরণের যে বর্ণনা দিয়েছেন এবং যে সময় ও স্থান থেকে তাকে তুলে নেওয়ার কথা বলেছেন, সেই সময়ের ওই এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ অপহরণের কোনো প্রমাণ পায়নি।

মুহিব্বুল্লাহ মিয়াজী সামাজিক মাধ্যমে মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ মাদানী নামেই বেশি পরিচিত।

তিনি দাবি করেছিলেন, গত ২২ অক্টোবর সকাল ৭টার দিকে টঙ্গীর শিলমুন এক্সিস লিংক সিএনজি ফিলিং অ্যান্ড কনভার্সন সেন্টারের সামনে থেকে তাকে অপহরণ করে একটি অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া হয়। পরদিন পঞ্চগড়ে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধারের কথাও নিজেই সংবাদমাধ্যমে জানান।

তিনি আরও দাবি করেন, অপহরণের আগে টানা কয়েকদিন একের পর এক উড়ো চিঠির মাধ্যমে হুমকি পেয়েছিলেন এবং অপহরণের পর গোটা একটি দিন নির্যাতনের শিকার হন।

 

তবে মঙ্গলবার সকালে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ওই সময় ও এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দাবি করেছেন— মুফতি মুহিব্বুল্লাহ অপহৃত হননি।

]]>
https://bbangla.net/2025/10/28/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9f%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8/feed/ 0
টেন্ডার ছাড়াই ১৪ কিঃমিঃ সড়ক সংস্কারের ১২ কোটি টাকার একটি প্রকল্প বরাদ্দ পেলেন হাসনাত আব্দুল্লাহর নিকটাত্মীয়! https://bbangla.net/2025/10/20/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87-%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af/ https://bbangla.net/2025/10/20/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87-%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af/#respond Mon, 20 Oct 2025 17:57:27 +0000 https://bbangla.net/?p=3927 কুমিল্লার দেবীদ্বার উপজেলার সড়ক ও জনপদ বিভাগের ‘দেবীদ্বার- চান্দিনা সড়কে’র খানাখন্দ ও গর্তে গত ১০ অক্টোবর হাসনাত আবদুল্লাহর মাছের পোন অবমুক্ত করে প্রতিবাদ করার ৮ দিন পর সড়কটি সংস্কারে মন্ত্রনালয় থেকে প্রায় সাড়ে ১২ কোটি টাকা বরাদ্ধ অনুমোদন পেয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ রক্ষনাবেক্ষণ শাখা কর্তৃক প্রেরিত এক পত্রে ওই তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপদ বিভাগের কুমিল্লা নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা।
এরপরই হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাই ফেইজবুকে জানান, দীর্ঘ প্রতিক্ষার পর আজ আমরা দেবীদ্বার থেকে চান্দিনার অবহেলিত রাস্তার কাজ শুরুর অনুমোদন পেয়েছি। টানা চারবার টেন্ডার বাতিল হওয়ার পর আজ রবিবার অবশেষে অনুমোদন পেয়েছি। ইঞ্জিনিয়ার নিশ্চিত করেছেন নভেম্বরের প্রথম সপ্তাহে কাজ শুরু করবেন।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক প্রেরিত পত্রে জানানো হয়, কুমিল্লা সড়ক জোনের অধিন কুমিল্লা সড়ক বিভাগের ২০২৪-২০২৫ অর্থবছরে সওজে’র ‘দেবীদ্বার- চান্দিনা’ সড়কের সোয়া ১৪ কিলো মিটার সড়ক সংস্কারে ১২ কোটি ৪১ লাখ ৪১ হাজার, ৮৪৬.৯৯৫ টাকা প্রাক্কলন ব্যয়ে ঠিকাদার প্রতিষ্ঠান ‘রিমি নির্মাণ লিমিটেড’ কাজটি পান।
এই রিমি নির্মান লিমিটেড কোন দরপত্র ছাড়াই কাজটি দেয়া হয়েছে। বি বাংলার নির্ভরযোগ্য একটি সূত্র নিশ্চিত করেছে যে রিমি নির্মান লিমিটেড  এর মালিক হাসনাতা আব্দুল্লাহর নিকটাত্মীয় হওয়ার সুবাদেই টেন্ডার ছাড়াই তাকে কাজটি দেয়া হয়েছে।
দেবীদ্বার-চান্দিনা সড়কটি শুধু দু’টি উপজেলার সংযোগ সড়ক নয়, এটি ঢাকা-চট্রগ্রাম ও কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের সংযোগ সড়ক হওয়ায় এ অঞ্চলের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সড়ক। কিন্তু, দীর্ঘদিন ধরে সোয় ১৪ কিলোমিটারের এই সড়ক সংস্কারে চলতি বছরে পঞ্চম বারের মতো দরপত্র আহ্বান করা হয়েছে। পঞ্চমবার দরপত্র ওপেনের আগেই প্রধান নির্বাহী কর্মকর্তার তত্বাবধানে বরাদ্দটি অনুমোদন হয়।  ১৪ কিলোমিটর সড়কের সংস্কার কাজে ১২ কোটি টাকা বরাদ্দে সংশ্লিষ্টগন দূর্নীতির গন্ধ খুঁজে পাচ্ছেন। কয়েকগুন বেশি ব্যয় ধরে প্রকল্পটি বরাদ্দ দেয়া হয়েছে হাসনাত আব্দুল্লাহর আত্মীয় ঠিকাদারকে।
]]>
https://bbangla.net/2025/10/20/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87-%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af/feed/ 0
ছুরি হাতে কমলাপুর স্টেশনে যুবক, নিরাপত্তা নিয়ে শঙ্কিত যাত্রীরা https://bbangla.net/2025/10/17/%e0%a6%9b%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8/ https://bbangla.net/2025/10/17/%e0%a6%9b%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8/#respond Fri, 17 Oct 2025 05:10:06 +0000 https://bbangla.net/?p=3890 ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ছুরি হাতে এক যুবকের ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে শুরু হয়ে সমালোচনা। প্রশ্ন উঠেছে স্টেশনে যাত্রী নিরাপত্তা নিয়ে।

বুধবার (১৫ অক্টোবর) রাতে স্টেশনের কোনো এক যাত্রী ভিডিওটি ধারণ করে সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। এরপরই তা ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, এক যুবক স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সিগারেট টানছেন। কোমর থেকে কাপড়ে মোড়ানো ছুরি বের করে প্রকাশ্যে প্রদর্শন করছেন। পরে আবার কাপড়ে মুড়িয়ে কোমড়ে গুঁজে রাখছেন। রেলওয়ের বিভিন্ন ফ্যান গ্রুপসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সরেজমিনে কমলাপুর স্টেশনে দেখা যায়, প্ল্যাটফর্মে যাত্রীদের বসার স্থানে ভবঘুরে অনেকে শুয়ে আছেন। তবে গতকালের ঘটনার পরেও ভ্রূক্ষেপ নেই স্টেশন কর্তৃপক্ষের।

ছুরি হাতে কমলাপুর স্টেশনে যুবক এ বিষয়ে যাত্রীরা উদ্বোগ প্রকাশ করেছেন। যাত্রীরা বলছেন, দেশের প্রধান এই রেলস্টেশনে নিজেদের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন। প্রকাশ্যে এভাবে দেশীয় অস্ত্র হাতে ঘুরে বেড়ানোয় দেখা দিয়েছে নিরাপত্তা শঙ্কা।

আজিজ খান নামের এক যাত্রী বলেন, রাজধানীর রেল স্টেশনের যদি এই নিরাপত্তা ব্যবস্থা হয়, এটা দুঃখজনক। আমাদের নিরাপত্তা কোথায়। যাত্রীদের নিরাপত্তা নিয়ে রেল কর্তৃপক্ষের ভাবা উচিত।

মারিয়া সুলতানা নামের আরেক যাত্রী বলেন, এই স্টেশনের একটা ভিডিও দেখলাম। যেভাবে বড় একটা ছুরি নাড়াচাড়া করছে, দেখলেই ভয় লাগছে। স্টেশনে যাত্রীদের নিরাপত্তা কোথায়। যে কোনো সময় যে কেউ অ্যাটাকের শিকার হতে পারে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ভিডিওটি আমি দেখেছি। এ বিষয়ে স্টেশন ম্যানেজার, ডিআরএম-ঢাকা কথা বলবে। আমি মিডিয়ার সঙ্গে কথা বলার কর্তৃপক্ষ না। এর বেশি কথা বলতে রাজি হননি তিনি।

ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন বলেন, ঘটনার পর আমরা তৎপর রয়েছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ছুরি হাতে ওই ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। ধারণা করছি সে কোনো একটি ট্রেনে চড়ে কমলাপুরে এসেছে। আশা করছি খুব দ্রুতই শনাক্ত করে তাকে গ্রেপ্তারের আওতায় আনতে পারবো।

বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ঢাকা বিভাগীয় কমান্ড্যান্ট মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আরএনবি এবং রেলওয়ে পুলিশ যৌথভাবে কাজ করছে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। অপরাধীকে আইডেন্টিফাই করার চেষ্টা চলছে। অনেক সময় অপরাধ বা ভাইরাল হওয়ার প্রবণতা থেকে এমন কাজ করে থাকতে পারে। বাস্তবে এটা নিরাপত্তা ইস্যু হতে পারে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

]]> https://bbangla.net/2025/10/17/%e0%a6%9b%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8/feed/ 0 যশোরে চাঁদা না পেয়ে কৃষককে কুপিয়ে জখম — বিএনপি’র সন্ত্রাসী রাজনীতির আরেক জঘন্য দৃষ্টান্ত https://bbangla.net/2025/10/10/%e0%a6%af%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%95/ https://bbangla.net/2025/10/10/%e0%a6%af%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%95/#respond Fri, 10 Oct 2025 15:06:03 +0000 https://bbangla.net/?p=3784 যশোরে চাঁদা না পেয়ে কৃষককে কুপিয়ে জখম — বিএনপি’র সন্ত্রাসী রাজনীতির আরেক জঘন্য দৃষ্টান্ত

নিজস্ব প্রতিবেদক

যশোরে চাঁদা না দেওয়ায় এক নিরীহ কৃষককে কুপিয়ে গুরুতর জখম করেছে বিএনপি-সমর্থিত দুর্বৃত্তরা। স্থানীয়দের অভিযোগ, চাঁদাবাজি ও দখলবাজির মাধ্যমে এলাকায় আতঙ্ক ছড়ানোই এই চক্রের মূল লক্ষ্য।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে যশোর সদর উপজেলার এক গ্রামে। আহত কৃষক এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। পরিবার জানায়, বিএনপি-ঘনিষ্ঠ কয়েকজন নেতা সম্প্রতি তাকে “দলের তহবিলের নামে” মোটা অঙ্কের চাঁদা দিতে বলেন। কৃষক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার গভীর রাতে তার বাড়িতে হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের আঘাতে তার পিঠ ও হাতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপি আবারও সেই পুরোনো সহিংস রাজনীতির আশ্রয় নিচ্ছে। রাজনৈতিক মঞ্চে ব্যর্থ হয়ে এখন তারা গ্রামাঞ্চলে সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে আধিপত্য বিস্তার করতে চাইছে।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, “এইসব বিএনপি কর্মীরা এখন সাধারণ মানুষের রক্তে রাজনীতি করতে চায়। তারা কৃষকের ঘাম নয়, রক্ত চায়।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে, দ্রুত তাদের গ্রেফতার অভিযান চলছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি নেতৃত্বাধীন এই সন্ত্রাসী কার্যকলাপ দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য ভয়াবহ হুমকি। একটি রাজনৈতিক দল যখন চাঁদা আদায়কে নিয়মে পরিণত করে, তখন জনগণের ভরসা হারানো অবধারিত।

এমন ঘটনাই প্রমাণ করে— বিএনপি এখন রাজনীতি নয়, নৈরাজ্য চর্চার দল।

চাঁদা না দিলে প্রাণনাশ — এই বাস্তবতা প্রমাণ করছে, বিএনপি এখনও সহিংসতার পুরনো মানসিকতা থেকে বের হতে পারেনি। যশোরের এই ঘটনাই তাদের মুখোশ খুলে দিয়েছে আবারও।

]]>
https://bbangla.net/2025/10/10/%e0%a6%af%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%95/feed/ 0
শাহবাগে মাত্র তিন ঘণ্টায় তিন অজ্ঞাত মরদেহ উদ্ধার: দেশ যেন এক মৃত্যুপূরী https://bbangla.net/2025/10/10/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%af/ https://bbangla.net/2025/10/10/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%af/#respond Fri, 10 Oct 2025 07:41:40 +0000 https://bbangla.net/?p=3772 শাহবাগে মাত্র তিন ঘণ্টায় তিন অজ্ঞাত মরদেহ উদ্ধার: দেশ যেন এক মৃত্যুপূরী

ঢাকা, ১০ অক্টোবর ২০২৫ –

রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগে বৃহস্পতিবার রাত মাত্র তিন ঘণ্টার ব্যবধানে তিনটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় ঈদগাহ মাঠ ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে উদ্ধার হওয়া এই মরদেহগুলোর মধ্যে একজন নারী এবং দুইজন পুরুষ। শুক্রবার সকাল পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

শাহবাগ থানার উপপরিদর্শক মো. ইলিয়াস কবির জানান, প্রথম মরদেহটি উদ্ধার হয় রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে। স্থানীয়রা অচেতন অবস্থায় আনুমানিক ৫৫ বছর বয়সী এক নারীকেও দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, কিন্তু মৃত্যুকে কেউ ঠেকাতে পারেনি।

রাত পৌনে ১০টার দিকে জাতীয় ঈদগাহ মাঠের ফুটপাত থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। শেষমেষ রাত পৌনে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে আরও একজন পুরুষের মরদেহ পাওয়া যায়। তিনটি ক্ষেত্রেই কোনো আঘাতের চিহ্ন নেই।

পুলিশের প্রাথমিক ধারণা, শারীরিক দুর্বলতা বা অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে, কিন্তু আশপাশের কেউ কোনো তথ্য দিতে পারেননি।

বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা শুধুই তিনটি অজানা মৃত্যুর নয়। এটি শহরের মানবিক সংকটের এক প্রতিচ্ছবি। নগর জীবনের ব্যস্ততা, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা, সামাজিক নিরাপত্তাহীনতা এবং মানুষের প্রতি মানুষের দায়িত্বহীনতা এক সঙ্গে মিলিত হয়ে জীবনকে ঝুঁকির মুখে ফেলছে।

তিনটি পৃথক ঘটনার জন্য শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলছে। তবে প্রশ্ন থেকে যায়—একটি শহরে যেখানে প্রতিদিন লক্ষাধিক মানুষ চলাচল করে, সেখানে মানুষের জীবন এবং সামাজিক দায়িত্ব কতটুকু সুরক্ষিত?

এই রাতের তিনটি অজ্ঞাত মরদেহ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সতর্কবার্তা—শহর শুধু অট্টালিকা, রাস্তা বা জনসমুদ্র নয়; এখানে মানুষের জীবনই আসল সম্পদ। অবৈধ ইউনুসের ক্ষমতা দখলের পর বাংলাদেশ যেন এক মৃত্যুপূরীতে পরিণত হয়েছে।

]]>
https://bbangla.net/2025/10/10/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%af/feed/ 0
নওগাঁর ধামইরহাটে হিন্দু যুবক নিতাই দাসের রহস্যজনক মৃত্যু — সংখ্যালঘুদের ওপর ধারাবাহিক হামলায় বাংলাদেশ, উদ্বেগ বৃদ্ধি https://bbangla.net/2025/10/08/%e0%a6%a8%e0%a6%93%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%ae%e0%a6%87%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81/ https://bbangla.net/2025/10/08/%e0%a6%a8%e0%a6%93%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%ae%e0%a6%87%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81/#respond Wed, 08 Oct 2025 18:19:24 +0000 https://bbangla.net/?p=3741 নওগাঁর ধামইরহাটে হিন্দু যুবক নিতাই দাসের রহস্যজনক মৃত্যু —

সংখ্যালঘুদের ওপর ধারাবাহিক হামলায় বাংলাদেশ, উদ্বেগ বৃদ্ধি

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের সেননগর গ্রামের চকবদন–চকগরিয়া রাস্তায় বুধবার সকালে স্থানীয়রা উদ্ধার করেন হিন্দু সম্প্রদায়ের যুবক নিতাই দাসের নিথর দেহ। তিনি মুখ থুবড়ে পড়ে ছিলেন, এবং দেহে আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল।

স্থানীয়রা জানিয়েছেন, রাতের কোনো এক সময় তাকে নির্মমভাবে হত্যা করে রাস্তায় ফেলে রাখা হয়েছে। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, এ ধরনের ঘটনা এখন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু সম্প্রদায়ের ওপর হত্যা, নিপীড়ন ও উচ্ছেদের খবর পাওয়া যাচ্ছে। তাদের মতে, বর্তমান ইউনুস সরকার এই ধরনের সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না, এবং এই সহিংসতার পেছনে সক্রিয় রয়েছে যে চক্র তাকে স্থানীয়রা ‘ইউনুস বাহিনী’ বলে অভিহিত করছেন।

স্থানীয়দের দাবি, এই হত্যাকাণ্ড বাংলাদেশকে হিন্দুশূন্য করার চূড়ান্ত উদ্দেশ্যের অংশ। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা এখন দিনরাত অনিরাপত্তায় জীবন কাটাচ্ছেন।

পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, এবং তদন্ত শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। মানবাধিকার কর্মী ও স্থানীয় নেতারা স্বাধীন ও আন্তর্জাতিক পর্যবেক্ষণে তদন্ত দাবি করছেন।

নিতাই দাসের মৃত্যু দেশের হিন্দু সম্প্রদায়ের ওপর বৃদ্ধিপ্রাপ্ত সহিংসতা ও অনিরাপত্তার আরেকটি দুঃখজনক উদাহরণ। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ঘটনা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকেই নয়, ভারতের সার্বভৌম নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে।

]]>
https://bbangla.net/2025/10/08/%e0%a6%a8%e0%a6%93%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%ae%e0%a6%87%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81/feed/ 0