পরবাস – BBangla.net https://bbangla.net বাঙালীর কথা বলে Tue, 26 Aug 2025 07:36:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://bbangla.net/wp-content/uploads/2024/09/cropped-Fev-bbangla-32x32.png পরবাস – BBangla.net https://bbangla.net 32 32 মন্ট্রিয়লে প্রথম বাংলাদেশ ডে প্যারেড উদযাপিত https://bbangla.net/2025/08/26/%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6/ https://bbangla.net/2025/08/26/%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6/#respond Tue, 26 Aug 2025 07:36:03 +0000 https://bbangla.net/?p=3402 গ্লোবাল অ্যালায়েন্স এগেইনস্ট এজেন্ট এন্ড ভায়োলেন্স অন হিউম্যানিটি (GA3VH)এর আয়োজনে মন্ট্রিয়লে প্রথমবারের মতো বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর আড়াইটা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে কমিউনিটির অসংখ্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাবেয়া হোসেন।

প্যারেডের প্রথম অংশে লাল-সবুজ পতাকা হাতে ছোট ছোট শিশুরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে হাঁটে। দ্বিতীয় পর্বে শিশু-কিশোরদের জন্য আয়োজিত হয় “এসো বাংলাদেশকে জানি” কুইজ প্রতিযোগিতা, যেখানে প্রায় ৩০ জন প্রতিযোগী অংশ নেয়। কুইজ পর্বটি অত্যন্ত দক্ষতা এবং সুশৃংখলভাবে পরিচালনা করেন ড. শিশির ভট্টাচার্য। বিচারক মণ্ডলীতে ছিলেন জেবুল হাসান, নওসাবা করিম, মানু হালদার ও ফাতেমা আক্তার।

অংশগ্রহণকারীদের উৎসাহব্যঞ্জক পারফরম্যান্সের জন্য প্রত্যেককে পুরস্কার হিসেবে বই প্রদান করা হয়। পুরস্কার বিতরণ করেন গ্লোবাল অ্যালায়েন্সের এক্সিকিউটিভ চান্দ্রা ও তারেক চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট শাহাবুদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল করিম জাহাঙ্গীর।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে গ্লোবাল অ্যালায়েন্সের চেয়ারপারসন ইশরাত আলম বলেন,

“গ্লোবাল অ্যালায়েন্স শিশু, নারী ও সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে মূলধারায় কাজ চালিয়ে যাবে। খুব শিগগিরই আমাদের ওয়েবসাইট উদ্বোধন হবে, যেখানে এক্সিকিউটিভ প্যানেল এবং আগামীর কর্মসূচি উল্লেখ থাকবে।”

তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন IGA সুপার মার্কেটকে, শিশুদের জন্য পানি, জুস, গ্র্যানোলা বার, ডোনাট ও আপেল সরবরাহ করার জন্য।

চমৎকার সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় বাংলা গান, লোকগান, আধুনিক গান, কবিতা ও নৃত্য। অংশ নেন শিল্পী সফিনা কারিম, নাজনীন মিশা, প্রণব মিঠু, বি জামান সুজন ও কবিতায় রাঙ্গা। এছাড়া নৃত্যকলা একাডেমির শিশুদের পরিবেশনা সকলকে মুগ্ধ করে।

অনুষ্ঠানের ব্যানারে লেখা ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর বাণী—

“শ্বেত শতদল-বাসিনী নয় আজ
রক্তাম্বরধারিণী মা,
ধ্বংসের বুকে হাসুক মা তোর
সৃষ্টির নব পূর্ণিমা।”

এছাড়াও স্থান পেয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি—

“মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান।”

অনুষ্ঠানে অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন কমিউনিটি নেতৃবৃন্দদের মধ্যে
ছিলেন ,কমিউনিটি নেতা সাজ্জাদ হোসেন সুইট, শরিফ উল্লাহ, লুৎফুর রহমান, সাংবাদিক তানভির ইউসুফ রনি, মনোয়ারা বেগম, মুফতি ফারুক, অনুপ চৌধুরী মিঠু, ইলোরা আক্তার, শাহ আলম মোল্লা এবং আরও অনেকে।

স্পন্সর হিসেবে সহযোগিতা করেছেন—প্রাইমারিকা (মনোয়ারা বেগম), বিক্রমপুরের প্রেসিডেন্ট বজলুর রহমান, সালাতিন রেস্টুরেন্ট (সাজ্জাদ হোসেন সুইট), সালমা আক্তার, লুৎফুর রহমান, ইলোরা আক্তার, শাকিলা শারমিন, শরিফ উল্লাহ, নাজনীন নিশা।

অনুষ্ঠানের ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফিতে ছিলেন সাজু মোয়াজ্জেম।

সমাপনী বক্তব্যে চেয়ারপারসন ইশরাত আলম বলেন,

“বাংলাকে ভালোবাসুন, বাংলা ভাষাকে ভালোবাসুন। শিশুদের বাংলাদেশ সম্পর্কে জানানো আমাদের কর্তব্য। বাংলার গান, সুর, ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনা আগামী প্রজন্মকে ধারণ করতে হবে—তারাই আলোকবর্তিকা বহন করবে।”

রোদ-বৃষ্টির খেলা চললেও অংশগ্রহণকারীদের উৎসাহ ও উদ্দীপনায় অনুষ্ঠানের উজ্জ্বলতা বিন্দুমাত্র ম্লান হয়নি। প্যারেডে শিশুদের হাতে শাপলা, কলকা ও কলসের প্রতীকী সাজ ছিল, যার নকশা ও সৃজনশীলতা উপহার দেন রিনা।

]]>
https://bbangla.net/2025/08/26/%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6/feed/ 0
উপদেষ্টার বৈঠকের পর থেকেই ভিসা বাতিলের প্রক্রিয়া শুরু, উদ্বেগ বাড়ছে https://bbangla.net/2025/06/28/%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a0%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87/ https://bbangla.net/2025/06/28/%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a0%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87/#respond Sat, 28 Jun 2025 18:07:20 +0000 https://bbangla.net/?p=3153 মালয়েশিয়ায় কর্মরত ১৯০ বাংলাদেশি শ্রমিক তাদের নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জানিয়েছেন। তারা বলছেন, প্রতিষ্ঠানটি তাদের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করছে, নিয়মিত হুমকি দিচ্ছে এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে।

কর্মীদের অভিযোগ, সেফটি ইনচার্জ তাদের অজ্ঞাত চুক্তিতে স্বাক্ষর করানোর সময় হুমকি ও অপমান করেছে। ভিসা জটিলতা, চিকিৎসার অবহেলা ও আর্থিক প্রতারণাও চলমান সমস্যা। ২৪ জুনের বৈঠকে এই সমস্যাগুলো তোলা হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

প্রবাসীরা জানাচ্ছেন, গত ১৪ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল মালয়েশিয়া সফরের সময় প্রতিষ্ঠানটির কর্মীদের সঙ্গে বৈঠক করে সমাধানের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বৈঠকের পর থেকেই ভিসা বাতিলের প্রক্রিয়া শুরু হয়, যা কর্মীদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে।

কর্মীদের দাবি, চলতি মাসের ১৫ তারিখের মধ্যে তাদের ভিসা পাওয়া উচিত ছিল, কিন্তু এখনও ৯০ জনের বেশি কর্মী ভিসা পাননি। অসুস্থ এক কর্মীকে মেডিক্যাল পরীক্ষায় ‘ফিট’ সনদ থাকার পরও দেশে ফেরত পাঠানো হয়েছে। আর এর কোনো ক্ষতিপূরণ বা স্বচ্ছ প্রক্রিয়া গ্রহণ করা হয়নি।

রিক্রুটমেন্ট ফি ২৮ হাজার রিঙ্গিত হওয়ার কথা থাকলেও মালিকপক্ষ তা কমিয়ে ১৮ হাজার রিঙ্গিত আদায় করেছে, যা প্রবাসীরা প্রতারণা হিসেবে উল্লেখ করেছেন।

তারা জানিয়েছেন, সম্প্রতি এক বৈঠকে তাদের প্রতিনিধিদের ওপর হত্যার হুমকিও দেওয়া হয়েছে, শুধুমাত্র তারা কর্মীদের পক্ষ থেকে কথা বলায়।

বাংলাদেশ হাইকমিশনে মেইল করে অভিযোগ জানানো হয়েছে। প্রবাসীরা দ্রুত ও সম্মানজনক সমাধান না হলে আইনি ও আন্তর্জাতিক ক্ষেত্রে বিষয়টি তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন।

কর্মীরা দাবি করেছেন—চুক্তি অনুযায়ী প্রতিশ্রুতি বাস্তবায়ন, ভিসা জটিলতা দূরীকরণ, পূর্ণ রিক্রুটমেন্ট ফি প্রদান, নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণ এবং মানবিক হোস্টেল বাসস্থানের ব্যবস্থা করতে হবে।

]]>
https://bbangla.net/2025/06/28/%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a0%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87/feed/ 0