জাতীয় – BBangla.net https://bbangla.net বাঙালীর কথা বলে Mon, 25 May 2026 15:02:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://bbangla.net/wp-content/uploads/2024/09/cropped-Fev-bbangla-32x32.png জাতীয় – BBangla.net https://bbangla.net 32 32 ‘আগামী নির্বাচনেই আওয়ামী লীগ অংশ নিতে পারে-সাবেক পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন https://bbangla.net/2026/05/25/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%86%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae/ https://bbangla.net/2026/05/25/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%86%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae/#respond Mon, 25 May 2026 15:02:38 +0000 https://bbangla.net/?p=4472 অন্তর্বর্তী সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, আগামী নির্বাচনেই আওয়ামী লীগ অংশ নিতে পারে। যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

তৌহিদ হোসেন বলেন, আমি তিনবার কুইট করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে তারা বলে যে, এটা অন্তর্বর্তী সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে।

জুলাই গণঅভ্যুত্থানে ডিপস্টেট সক্রিয় ছিল কিনা উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ডিপস্টেট সমস্ত পৃথিবীতে প্রতিটা ঘটনার সঙ্গেই জড়িত থাকে। পৃথিবীতে প্রতিটি ঘটনাতেই ডিপস্টেট কোনো না কোনোভাবে জড়িত থাকে। ডিপস্টেট ইনভলভ হয় তবে স্রোতের বিপরীতে না। তারপর তারা সেটা ম্যানপুলেট করবে।

‘কিচেন কেবিনেটের’ বিষয়ে কথা শোনা যায় সাবেক পররাষ্ট্র উপদেষ্টার মুখে। তিনি বলেন, কোনো একটা উপলক্ষ্যে যমুনাতে ‘কিচেন কেবিনেটের’ মিটিংয়ে আমাকে যেতে হয়েছিল। পরে জেনেছি- প্রতি মঙ্গলবার তারা বসেন। সিদ্ধান্ত নেন কেউ কেউ এ ধরনের কথা শোনা যেত- আমার কানেও আসত কিন্তু এর বাইরে জানা ছিল না- এ রকম একটা গ্রুপ আছে যারা নিয়মিত বসে সিদ্ধান্ত নেওয়ার জন্য।

ভোটের মাত্র তিন দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছে তার বিষয়ে সাবেক এই উপদেষ্টা বলেন, পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় সামান্যতম ইনভলভ ছিল না এটাতে। এটাতে ইনভলভ ছিল কমার্স মিনিস্ট্রি এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। কোনো কারণ হয়তো পেছনে ছিল বিধায় আমরা এটা করতে বাধ্য ছিলাম। কোনো বাধ্যবাধকতা না থাকলে এটা সই করার বিষয়টা নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়াই যথাযথ হতো।

শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি লিখলেও তা যে কাজে আসবে না সেটা জানতেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনাকে ফেরানোর চিঠির কোনো উত্তর কেন আসেনি এ বিষয়ে তিনি বলেন, উত্তর কি আশা করেছিলাম আমরা? আমি আশা করিনি। আমি মনে করি যে আওয়ামী লীগ রাজনীতি থেকে যে একেবারে আউট হয়ে গেছে বা যাচ্ছে এ রকম থাকবে না। আমাদের মানুষজনের স্মৃতিশক্তি খুব দীর্ঘ না। আমি মনে করি, তারা রাজনীতিতে ফিরে আসবে এবং আমার অনুমান দেশের আগামী নির্বাচনে অংশ নেবে।

]]>
https://bbangla.net/2026/05/25/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%86%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae/feed/ 0
‘অনুপস্থিতি আমার নীরবতা নয়, খুব দ্রুতই ফিরব, মাথা উঁচু করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে ফিরব’— শেখ হাসিনা https://bbangla.net/2026/05/19/elementor-4373/ https://bbangla.net/2026/05/19/elementor-4373/#respond Tue, 19 May 2026 07:02:42 +0000 https://bbangla.net/?p=4373
Exclusive Interview • Part 1

'অনুপস্থিতি আমার নীরবতা নয়, খুব দ্রুতই ফিরব, মাথা উঁচু করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে ফিরব'

— শেখ হাসিনা

শেখ হাসিনা

ছবি: শেখ হাসিনা

গৌতম লাহিড়ী
সাক্ষাৎকার গ্রহণ: গৌতম লাহিড়ী
প্রখ্যাত সাংবাদিক ও সাবেক সভাপতি, প্রেসক্লাব অব ইন্ডিয়া

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন, আওয়ামী লীগের ভবিষ্যৎ, নিজের দেশে ফেরা এবং দেশের সার্বিক অর্থনীতি ও পররাষ্ট্রনীতি নিয়ে উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক গৌতম লাহিড়ীর মুখোমুখি হয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পাঠকদের জন্য বিশেষ এই সাক্ষাৎকারটি তিন পর্বে সাজিয়ে পূর্ণাঙ্গরূপে প্রকাশ করা হলো।

■ প্রথম পর্ব: স্বদেশ প্রত্যাবর্তন, দলের শুদ্ধি ও চলমান সংকট

গৌতম লাহিড়ী: ১৭ মে আপনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ২০২৬ সালে না হলেও ২০২৭ সালের মধ্যে প্রত্যাবর্তন কতটা সম্ভব?
১৭ মে আমার জন্য খুবই আবেগের এবং স্মরণীয় একটি দিন। ৬ বছরের নির্বাসিত জীবন শেষে ১৯৮১ সালের এই দিনে বাবা, মা, ভাই, আত্মীয় স্বজন সব হারানো আমি শুধুমাত্র বাংলাদেশের মানুষের ভালোবাসাকে সম্বল করে দেশে ফিরেছিলাম। তখনও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল, মামলা ছিলো, জীবনের হুমকি ছিলো। তবুও জাতির পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার দৃঢ় প্রত্যয় নিয়ে সকল ষড়যন্ত্র ও শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে আমি ফিরে এসেছিলাম। লক্ষ লক্ষ মানুষ সেদিন রাজপথে নেমে এসেছিলো। তখন থেকে সেই জনগণই আমার শক্তি। তাদের ভালোবাসাই আমাকে এখনো পথ দেখাচ্ছে।

আপনি ২০২৭ সালের কথা বললেন। দেখুন, প্রত্যাবর্তনের বিষয়টি সুনির্দিষ্ট দিন তারিখের উপর নির্ভর করে না। আমরা দেশের গণতান্ত্রিক পরিবেশ, মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার নিশ্চিত করা এবং আইনের শাসন ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এটা শুধু আমার প্রত্যাবর্তনের জন্যই নয় বরং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের সার্বিক কল্যাণের জন্যই অপরিহার্য। দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা অচিরেই সেই লক্ষ্যে পৌছাব।
"আমার অনুপস্থিতি কিন্তু আমার নীরবতা নয়। আমি প্রতি মূহুর্তে দেশের জন্য লড়ছি, দেশের জনগণকে এই ঘোর অমানিশা থেকে উদ্ধারে কাজ করে যাচ্ছি।"
কিন্তু একটি কথা আমি পরিষ্কার ভাবে বলতে চাই, আমার অনুপস্থিতি কিন্তু আমার নীরবতা নয়। আমি প্রতি মূহুর্তে দেশের জন্য লড়ছি, দেশের জনগণকে এই ঘোর অমানিশা থেকে উদ্ধারে কাজ করে যাচ্ছি। কূটনৈতিক পর্যায়ে, আন্তর্জাতিক আইনী কাঠামোতে এবং বৈশ্বিক গণমাধ্যমে সক্রিয় ভাবে কাজ করে যাচ্ছি। যে ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে সেই ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচনের জন্য আমাদের কার্যক্রম চলমান। দেশের জনগনের পাশাপাশি আন্তর্জাতিক স্টেক হোল্ডাররাও সেটা বুঝতে শুরু করেছেন।

৭১ এর মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কারাগারে বন্দী জাতির পিতার সেলের পাশে কবর খুঁড়ে তাকে আপোষ করানোর জন্য চাপ প্রয়োগ করা হয়েছিল। তিনি দেশের স্বার্থে কারও কাছে মাথা নত করেননি। আমাকেও ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। ২০০৪ এর ২১ শে আগস্ট গ্রেনেড হামলা করে আমার দলকে ধ্বংস করে দেয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু কোন কিছুই আমাকে থামিয়ে রাখতে পারেনি। সৃষ্টিকর্তা যেহেতু বাঁচিয়ে রেখেছেন অতএব আমি খুব দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরব। মাথা উঁচু করে, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে ফিরব।
গৌতম লাহিড়ী: আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা থাকলে কিভাবে প্রত্যাবর্তন সম্ভব?
আমি শুরুতেই বলেছি দেশের জনগণের ভালোবাসাই আমার মূল শক্তি। আমি সারা জীবন বাংলাদেশের মানুষের ভাগ্যন্নোয়নের জন্য কাজ করেছি, সেটা সরকারি দলে থেকে হোক কিংবা বিরোধী দলে। যখনই আমরা ক্ষমতায় এসেছি দেশ ও জনগনের উন্নয়ন করেছি। আওয়ামী লীগ সরকারের করা উন্নয়নের ফসল দেশের সকল মানুষ ভোগ করছে। মানুষ এখন আরো ভালোভাবে বুঝতে পারছে আওয়ামী লীগই তাদের একমাত্র অবলম্বন। তারাই আমাকে প্রতি মুহুর্তে তাদের প্রার্থনাতে রাখছেন। তাদের এই প্রার্থনা ও ভালোবাসাই আমাকে সুস্থ সবল রেখেছে।

দেখুন, আওয়ামী লীগ গণমানুষের দল। বন্দুকের নলের জোরে কিংবা ক্ষমতার আশীর্বাদ নিয়ে কিংস পার্টি হিসেবে এই দলের জন্ম হয়নি। তাই কোন কাগুজে নিষেধাজ্ঞা এই দলকে কখনোই দমিয়ে রাখতে পারেনা। ১৯৫৮ সালে সামরিক শাসক আইয়ুব খান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিলো, ১৯৭১ সালে তদানীন্তন পাকিস্তান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিলো। নিষেধাজ্ঞা দিয়ে যদি আওয়ামী লীগকে দমিয়ে রাখা যেত তাহলে বাংলাদেশেরই জন্ম হতো না।

জাতির পিতাকে সপরিবারে হত্যার পরও তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে দমিয়ে রাখার, ধ্বংস করার সর্বাত্মক চেষ্টা করেছিলো। কিন্তু আওয়ামী লীগ বরাবরই আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে। যারা এই নিষেধাজ্ঞাকে স্থায়ী মনে করেছেন তাদেরকে ইতিহাসের পাতায় চোখ রাখতে বলব। এই নিষেধাজ্ঞা প্রদান ক্ষমতাসীনদের সাময়িক শক্তি প্রয়োগের নিদর্শন হলেও এটি আদতে তাদের ভয়ের প্রতিফলন। তারা আওয়ামী লীগকে ভয় পায় কারণ আওয়ামী লীগ নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচী পালন করতে পারলে তাদের দেশবিরোধী কার্যক্রম চালানো কঠিন হবে। এ কারনেই এই নিষেধাজ্ঞা।

কিন্তু নিষেধাজ্ঞা দিয়েও কি আওয়ামী লীগকে দমানো গিয়েছে? আমাদের কোটি কোটি সমর্থক, লাখো নেতাকর্মী দেশেই আছে। সকল হামলা, মামলা, জেল জুলুম, নির্যাতন নিষ্পেষণ সহ্য করেও ঐক্যবদ্ধ আছে। ডঃ ইউনুসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তী সরকার ও সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের সকল দেশ বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে একমাত্র আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থকরাই সোচ্চার রয়েছে। এখনো আমার ছাত্রলীগের ছেলেরাই অসহায় কৃষকদের পাশে দাঁড়াচ্ছে, তাদের ধান কেটে দিচ্ছে।

আওয়ামীলীগকে দমিয়ে রাখা যায় না, এই দল মানুষের হৃদয়ে বাঁচে, মানুষের ভালোবাসায় বাঁচে। দেশের ও জনগণের স্বার্থেই আওয়ামী লীগের ফিরে আসা অনিবার্য এবং এটা কেবলই সময়ের ব্যাপার। জনগণের শক্তিতে বলীয়ান হয়ে আমরা ফিরব আরো শক্তিশালী ও সুসংগঠিত হয়ে।
গৌতম লাহিড়ী: বর্তমানে আওয়ামী লীগের সাংগঠনিক শুদ্ধিকরণের কথা উঠছে বিভিন্ন মহল থেকে। এর বাস্তবতা আছে কি?
দেখুন আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। আদর্শিক কর্মীরাই এই দলের প্রাণশক্তি এবং তারাই নির্ধারণ করে নেতৃত্ব। শুদ্ধিকরণ বলেন কিংবা পরিবর্তন-পরিমার্জন বলেন সেটি একটি স্বাভাবিক নিয়মিত প্রক্রিয়া। পৃথিবীর সকল রাজনৈতিক দলের ক্ষেত্রেই এটি প্রযোজ্য। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হওয়ায় কোন কোন ক্ষেত্রে দলসংশ্লিষ্ট ব্যক্তিবিশেষের প্রতি অভিযোগ অনুযোগ উঠতেই পারে। আমরা সেটি যথাযথ গুরুত্বের সাথেই বিবেচনা করি। আওয়ামী লীগ কখনো কোন অন্যায়কে প্রশ্রয় দেয় না। ক্ষমতায় থাকাকালীন সময়েই অন্যায়ের সাথে জড়িত আওয়ামী লীগের মন্ত্রী, এমপিদেরকেও আইনের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে।

একই সাথে আমাদের এটাও মনে রাখতে হবে শুদ্ধিকরণ কিংবা রিফর্মের নামে রাজনৈতিক প্রতিপক্ষরা দল ভাঙ্গার ষড়যন্ত্র করে। অনেকবার এই অপচেষ্টা করা হয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগ নিজেই তার ঘর শুদ্ধ করার ক্ষমতা রাখে। এই শুদ্ধিকরণ হবে দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং দলীয় কর্মী ও জনগণের কাছে জবাবদিহিতার মধ্য দিয়ে, ষড়যন্ত্রকারীদের প্রেসক্রিপশন অনুযায়ী না।

বর্তমানে আমরা একটি প্রাকৃতিক শুদ্ধিকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। যারা আদর্শিক নেতা-কর্মী তারা সবাই যার যার অবস্থান থেকে আওয়ামীলীগের পক্ষে, দেশের পক্ষে সোচ্চার আছেন। যারা সকল অত্যাচার নির্যাতন সত্ত্বেও আওয়ামী লীগের পক্ষে উচ্চকণ্ঠ হচ্ছেন তারাই আওয়ামী লীগের মূল চালিকাশক্তি, এরাই প্রকৃত আওয়ামী লীগ। কিন্তু বিভিন্ন পর্যায়ে যারা কেবল ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য আওয়ামী লীগকে ঢাল হিসেবে ব্যবহার করেছে তারা ইতোমধ্যেই ভোল পালটে ফেলেছে কিংবা চুপ হয়ে গিয়েছে। আমি দলীয় নেতাকর্মীদের বলবো, আপনারা কেউ হতাশ হবেন না। আগুনে পোড়ে সোনা খাঁটি হয়। বর্তমান কঠিন সময় আপনাদের আরো খাঁটি করেছে। এই আগুনের দিন শেষে আওয়ামী লীগ আপনাদের হাত ধরেই আরো পরিশুদ্ধ এবং শক্তিশালী হয়ে উঠবে।
গৌতম লাহিড়ী: দেশত্যাগী আওয়ামী নেতারা দেশে ফিরবেন কি?
দেশত্যাগী কথাটার সাথে আমার দ্বিমত আছে। কারণ এরা কেউ স্বেচ্ছায় দেশ ছাড়েনি। ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে রাষ্ট্রীয় নির্যাতনের খড়গ নেমে এসেছে তা বাংলাদেশ তো বটেই, পৃথিবীর ইতিহাসে বিরল। ডঃ ইউনুসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তী সরকার বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মী এবং সমর্থকদের উপর একটি নীরব রাজনৈতিক গণহত্যা চালিয়েছে যা এখনো চলমান রয়েছে।

আমাদের প্রায় ছয় শতাধিক নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যাযজ্ঞ থেকে রক্ষা পায়নি বয়োবৃদ্ধ ব্যক্তি কিংবা মানসিকভাবে অসুস্থ ব্যক্তিও। দেড় লক্ষাধিক নেতাকর্মীকে বিভিন্ন পর্যায়ে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়েছে, পুড়িয়ে দেয়া হয়েছে, দখল করা হয়েছে। হাজারো নেতাকর্মী এখনো কারাবন্দী, জেলের ভিতর হত্যা করা হয়েছে প্রায় দেড়শো নেতাকর্মীকে। কারাবন্দীদের ন্যূনতম আইনী অধিকার দেয়া হচ্ছে না। জালিম শাসক গোষ্ঠী প্রিয়জনদের জানাজার নামাজ পড়ার সুযোগ পর্যন্ত দিচ্ছে না।

ছাত্রলীগের হাজারো ছেলেমেয়ের ছাত্রত্ব বাতিল করা হয়েছে, সার্টিফিকেট বাতিল করা হয়েছে, শিক্ষার মৌলিক অধিকার কেড়ে নেয়া হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং আওয়ামী লীগের আদর্শ ধারণ করার অপরাধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন সরকারি চাকরি থেকে হাজারো কর্মকর্তা-কর্মচারীকে চাকুরিচ্যুত করা হয়েছে। প্রতিনিয়ত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

এমন ভয়াবহ পরিস্থিতিতে অনেকেই প্রাণে বাঁচতে দেশত্যাগে বাধ্য হয়েছেন। তাদের অনেকে দলকে সংগঠিত করতে কাজ করে যাচ্ছেন, আন্তর্জাতিক জনমত তৈরি করতে চেষ্টা করছেন, বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনে বাংলাদেশের প্রকৃত সত্য তুলে ধরছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ভূমিকার মাধ্যমে দেশের জনগনের কাছে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করছেন। ফেরার প্রশ্নে বলতে চাই, দেশে নূন্যতম গণতান্ত্রিক পরিবেশ ও আইনের শাসন ফিরে আসা মাত্রই তারা ফিরবেন।

আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই দেশে অবস্থানরত নেতাকর্মীদের, তারাই সময়ের সাহসী যোদ্ধা। তারা শত নির্যাতন সহ্য করে দেশের মাটি আকড়ে ধরে আছেন, শত প্রতিকূলতা মাঝেও দলীয় কর্মসূচী পালন করছেন। তাদের এই ত্যাগ ও সংগ্রাম ব্যর্থ হবে না। দল তাদের সর্বোচ্চ মূল্যায়ন করবে। বিদেশে যারা অবস্থান করছেন তাদেরকেও নিজেদের কর্মের মধ্য দিয়েই দলে অবস্থান নিশ্চিত করতে হবে।
]]>
https://bbangla.net/2026/05/19/elementor-4373/feed/ 0
দ্য পেপার ট্রেইল: ওয়াশিংটন কীভাবে ৩২৫ মিলিয়ন ডলারের বেশি খরচ করে বাংলাদেশের নির্বাচিত সরকারকে ভেঙে দিয়েছে https://bbangla.net/2026/04/12/%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%82/ https://bbangla.net/2026/04/12/%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%82/#respond Sun, 12 Apr 2026 10:54:15 +0000 https://bbangla.net/?p=4347 যখন আন্তর্জাতিক মিডিয়া ২০২৪ সালের আগস্টের “গণতান্ত্রিক অভ্যুত্থান”-এর জন্য স্তুতিগান রচনায় ব্যস্ত ছিল, তখন অনেকটা নীরবে গ্রান্ট ডাটাবেস, কংগ্রেসের সাক্ষ্য এবং ডিক্লাসিফাইড প্রোগ্রাম রিভিউতে আরেকটি গল্প জমা হচ্ছিল। এটি অর্থের গল্প, সেই অর্থ কোথায় গিয়েছে এবং তার কিছুকাল পরেই একটি দেশের নির্বাচিত সরকারের কী হয়েছে—সেই গল্প।

হস্তক্ষেপের মাত্রা

মার্কিন যুক্তরাষ্ট্র সরকার তার বিভিন্ন সংস্থার মাধ্যমে ২০২৪ অর্থবছরে (FY2024) বাংলাদেশে প্রায় ৫৭২ মিলিয়ন ডলার বিদেশি সহায়তা বরাদ্দ করেছে, যা দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ একক বছরের অঙ্ক (ForeignAssistance.gov অনুসারে, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত আপডেট)। এই অঙ্ক সব খাত মিলিয়ে। কিন্তু এর মধ্যে USAID, স্টেট ডিপার্টমেন্ট এবং ডিফেন্স ডিপার্টমেন্টের মাধ্যমে চিহ্নিত কিছু প্রোগ্রামকে শুধুমাত্র “উন্নয়ন সহায়তা” বলে সহজে চিহ্নিত করা কঠিন।

জিহান জেনিফার হাসানের (Jihan Jennifer Hassan) অ্যাট্রিবিউটেড একটি সংকলিত গবেষণা দলিল অনুসারে—যা মার্কিন সরকারের প্রকাশ্য গ্রান্ট ও চুক্তির রেকর্ড থেকে সংগৃহীত—গত এক দশকে বাংলাদেশে “গভর্ন্যান্স ইন্টারভেনশন” কার্যক্রমে যুক্তরাষ্ট্র থেকে কমপক্ষে ৩২৫,৫৮৯,৬২২ ডলার গ্রান্ট এবং ২,৭৭৯,৯০৩ ডলার চুক্তি ব্যয় হয়েছে।

প্রধান প্রোগ্রাম ও অর্থ বরাদ্দ

  • Democracy International-কে USAID থেকে ২৯.৯ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে “Strengthening Political Landscape (SPL) in Bangladesh” প্রোগ্রামের জন্য (মার্চ ২০১৭ থেকে অক্টোবর ২০২৫ পর্যন্ত)। এটি কোনো ছোট প্রোগ্রাম ছিল না। এর অধীনে সাব-গ্রান্টের একটি বিশাল নেটওয়ার্ক তৈরি হয়েছে। উদাহরণস্বরূপ: The Global Hunger Project (দুবার ৯৫১,৭৪৭ ডলার), M/S Beatnik (১০২,১৯৯ ডলার), এবং সমকাল পত্রিকা (দুবার ২৯,৪৩৮ ডলার)।

  • Consortium for Elections and Political Process Strengthening (CEPPS) — যা International Republican Institute (IRI), National Democratic Institute (NDI) এবং International Foundation for Electoral Systems (IFES)-এর যৌথ উদ্যোগ — ২১ মিলিয়ন ডলার পেয়েছে “Amar Vote Amar (AVA)” কার্যক্রমের জন্য (আগস্ট ২০২২ থেকে জুলাই ২০২৫)।

  • অন্যান্য উল্লেখযোগ্য: BRAC-এর সঙ্গে Bangladesh America Maitree Activity (BAMA) প্রায় ১৪.৭ মিলিয়ন ডলার, BBC Media Action-এর YouthRISE প্রোগ্রাম ৪ মিলিয়ন ডলার, এবং যুক্তরাষ্ট্রের ডিফেন্স ডিপার্টমেন্টের বিভিন্ন ছাত্র-যুবকেন্দ্রিক ও সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স প্রোগ্রাম।

এছাড়া যুক্তরাজ্যও £১৬.৯ মিলিয়ন খরচ করেছে Strengthening Political Participation প্রোগ্রামের মাধ্যমে, যা USAID-এর সঙ্গে সমন্বিতভাবে চলেছে।

কীভাবে এই অর্থ ব্যয় হয়েছে?

প্রতিবেদনে বলা হয়েছে, এই অর্থ মূলত রাজনৈতিক ল্যান্ডস্কেপ শক্তিশালীকরণ, নির্বাচনী প্রক্রিয়া, যুবকদের প্রশিক্ষণ, মিডিয়া, সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স, এবং “সোশ্যাল মুভমেন্ট ও কালেক্টিভ অ্যাকশন”-এর মতো ক্ষেত্রে ব্যয় হয়েছে। কিছু প্রোগ্রাম ২০২৪ সালের পরবর্তী সময়েও চলেছে, যেমন অন্তর্বর্তী সরকারের রিফর্ম এজেন্ডায় যুবকদের কণ্ঠস্বরকে প্রভাবিত করার লক্ষ্যে।

প্রতিবেদকের মতে, এটি কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয়—বরং প্রকাশ্য গ্রান্ট ডাটাবেস, কংগ্রেসের সাক্ষ্য (যেমন NED প্রেসিডেন্ট ডেমন উইলসনের বক্তব্য) এবং ডিক্লাসিফাইড রেকর্ড থেকে পাওয়া তথ্য। তবে অনেক অর্থ এখনো ট্রেস করা সম্ভব হয়নি, যেমন মধ্যপ্রাচ্যের মাদ্রাসা-হুন্ডি নেটওয়ার্ক, ওপেন সোসাইটি ফাউন্ডেশন বা অন্যান্য দূতাবাসের মাধ্যমে।

প্রতিবেদনের সারাংশ

CSB News USA-এর এই প্রতিবেদন (প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, লেখক: আবু ওবায়দা আরিন) দাবি করে যে, এই অর্থায়নের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ তৈরি করা হয়েছে, যা শেষ পর্যন্ত ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের পতনে ভূমিকা রেখেছে। এটিকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীন-বিরোধী কৌশলের অংশ হিসেবেও দেখা হয়েছে।

]]> https://bbangla.net/2026/04/12/%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%82/feed/ 0 হামের টিকা ইস্যু, ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ https://bbangla.net/2026/04/06/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a6%a1-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a7%82%e0%a6%b8%e0%a6%b8/ https://bbangla.net/2026/04/06/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a6%a1-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a7%82%e0%a6%b8%e0%a6%b8/#respond Mon, 06 Apr 2026 12:36:48 +0000 https://bbangla.net/?p=4344 অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জন উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে একটি লিগ্যাল নোটিশ পাঠান।

সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম এই নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, দেশে হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং এতে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে আরও অনেক শিশু ও সাধারণ মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নোটিশে অভিযোগ করা হয়, টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে স্থানান্তরের সঙ্গে সংশ্লিষ্ট ‘অবৈধ বা অশুভ কর্মকাণ্ড’ জড়িত থাকতে পারে—এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত উপদেষ্টা পরিষদের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে হবে এবং একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে হবে।

এতে উপদেষ্টা পরিষদের সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট কয়েকজন সাবেক কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধেও তদন্তের আহ্বান জানানো হয়েছে।

নোটিশে আরও বলা হয়, ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের কাছে এই নোটিশ পাঠানো হয়েছে এবং ৫ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

]]>
https://bbangla.net/2026/04/06/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a6%a1-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a7%82%e0%a6%b8%e0%a6%b8/feed/ 0
জ্বালানি সংকট, পরিবহন ব্যয় বেড়েছে রাজধানীবাসীর https://bbangla.net/2026/03/31/%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/ https://bbangla.net/2026/03/31/%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/#respond Tue, 31 Mar 2026 14:44:10 +0000 https://bbangla.net/?p=4338

জ্বালানি সংকটের কারণে পরিবহন ব্যয় বেড়েছে রাজধানীবাসীর। বাসের ভাড়া না বাড়লেও অন্যান্য পরিবহনের ভাড়া বাড়িয়ে দিয়েছেন চালকরা। অজুহাত হিসেবে চাহিদা অনুযায়ী জ্বালানি না পাওয়াকেই তারা দায়ী করছেন। বিশেষ করে রাইড শেয়ারের চালকরা।

ঈদুল ফিতরের ছুটি শেষে গত মঙ্গলবার সরকারি অফিস-আদালত খুলেছে। তবে দুদিন পর স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে তিন দিন টানা ছুটি পড়ে যায়। এ জন্য অনেকে রাজধানীতে ফেরেননি। এ সময় রাজপথে যাত্রী ও গণপরিবহনের সংখ্যাও ছিল কম। কিন্তু সিএনজিচালিত অটোরিকশা, অ্যাপভিত্তিক রাইড চালক, এমনকি প্যাডেল বা ব্যাটারিচালিত রিকশাচালকরাও বাড়তি ভাড়া আদায় করেছেন। অ্যাপের মাধ্যমে চাহিদা দিলে বেশি ভাড়া উঠছে। এ ব্যাপারে ভাড়ায় প্রাইভেট কারের চালক খালেক হোসেন বলেন, যাত্রীদের চাহিদা অনুযায়ী ভাড়া বাড়ে বা কমে। ঈদের ছুটির কারণে রাজধানীতে রাইডের চালক কমে গেছেন। এ জন্য হয়তো ভাড়া একটু বেশি উঠতে পারে।

গতকাল শনিবার গ্রাম থেকে ফেরা বেসরকারি চাকরিজীবী ইসমাইল হক বলেন, অন্য সময় গাবতলী থেকে ভাড়ার মোটরসাইকেলে ১৫০ টাকা হলেই মিরপুর-১৩ পর্যন্ত পৌঁছানো যেত। এখন রাইড শেয়ার করা বাইকচালকরা ৩০০ টাকা চাইছেন। অনেক দরাদরি করে আড়াইশ টাকায় তিনি বাসায় পৌঁছেছেন।

একই রকম অভিযোগ করেছেন মালিবাগ এলাকার বাসিন্দা শামিম হোসেন। তিনি বলেন, সদরঘাট থেকে সিএনজি অটোতে ভাড়া নিয়েছে ৬০০ টাকা। কোনো সিএনজি অটোরিকশা চালক এর চেয়ে কম ভাড়ায় আসতে চান না।

ঈদ উপলক্ষে প্রতিবারই বিপুল সংখ্যক রিকশচালক ও রাইড শেয়ার চালক গ্রামে চলে যান। ঈদের ছুটি শেষে ঢাকা ফেরেন। বাইকচালক আনিসুল মৃধা বলেন, বগুড়ার সারিয়াকান্দি থেকে অনেক কষ্টে ৫০০ টাকার পেট্রোল কিনেছেন। ঢাকায় আসতে আসতেই তা প্রায় শেষ হয়ে যায়। এরপর যে পাম্পেই যান বন্ধ পান। এক পর্যায়ে আগারগাঁও এলাকার তালতলায় একটি পাম্পে তেল নিতে গেলে দেখেন দীর্ঘ লাইন। অপেক্ষায় থাকতে থাকতেই বাইকের ট্যাঙ্কির পুরো তেল শেষ হয়ে যায়। তখন ধাক্কা দিয়ে দিয়ে এগোতে থাকেন। এক পর্যায়ে সেই পাম্পের তেল শেষ হয়ে যায়। পরে ঠেলে ঠেলে তেজগাঁওয়ে একটি পাম্পে গিয়ে দেখেন মোটরসাইকেলের দীর্ঘ লাইন। দুই ঘণ্টা লাইনে থেকে ৫০০ টাকায় চার লিটার অকটেন পান। এ রকম অবস্থা হলে ভাড়া বেশি নেওয়া ছাড়া উপায় নেই।

বাইকচালকরা বলেন, কোনো পাম্পে ৩০০ আবার কোনো পাম্পে ৫০০ টাকার বেশি তেল দেয় না। তা পেতেও কয়েক ঘণ্টা পার হয়ে যায়। আবার সরকার বলছে জ্বালানি সংকট নেই। সংকট যদি নাই থাকে, তাহলে পাম্পই বন্ধ কেন এবং তেল ৫০০ টাকার বেশি দেওয়া হয় না কেন– এ প্রশ্ন তাদের।

ফিলিং স্টেশনগুলো ঘুরে বাসের দীর্ঘ লাইন না দেখা গেলেও ব্যক্তিগত গাড়ি ও বাইকের দীর্ঘ সারি দেখা গেছে। আবার কিছু ফিলিং স্টেশন বন্ধ। রোকেয়া সরণির শেওড়াপাড়ার একটি ফিলিং স্টেশনের ম্যানেজার জাকির হোসেন পাম্প বন্ধ থাকার কারণ সম্পর্কে বলেন, তারা যেটুকু তেল পাচ্ছেন, তা শেষ হয়ে গেলে বন্ধ করে দিচ্ছেন।

এ পরিস্থিতিতে রিকশাচালকরা বাড়তি ভাড়া আদায় করছেন। অনেক ক্ষেত্রে ২০ টাকার ভাড়া ৫০ টাকা চাওয়া হচ্ছে। রিকশা-ভ্যান মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন সমকালকে বলেন, ভাড়া বাড়িয়ে নেওয়ার ব্যাপারে তারা বৈঠক করেছেন। আগামী মঙ্গলবার আবার এ নিয়ে বৈঠক করবেন। তবে তাদের যে ১১ দফা দাবি আছে, সে বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে না। এই দাবিগুলো না মেনে সরকার অবাধে রাস্তায় রিকশা নামার সুযোগ করে দিচ্ছে। এ জন্য রিকশাচালকদের আয় কমে গেছে। তাদের দাবির বিষয়ে সরকার পদক্ষেপ না নিলে রিকশাচালকরা সচিবালয় ঘেরাও করতে বাধ্য হবেন।

জ্বালানি সংকটের দোহাই দিয়ে রেন্ট-এ-কারের চালকরাও ভাড়া বাড়িয়ে দিয়েছেন। আগে ৫ হাজার টাকা হলেই একটি মাইক্রোবাস রাজধানী থেকে বরিশাল যেত। এখন সাত হাজার টাকা ভাড়া দাবি করা হচ্ছে। তবে রেন্ট-এ-কারের চালক মো. বাচ্চু মিয়া বলেন, ভাড়া তেমন বাড়ানো হয়নি। কারণ গ্যাস এখনও পাওয়া যাচ্ছে। শুধু যে রুটে গেলে অকটেন বা পেট্রোল ব্যবহার করতে হয়, সেখানে একটু ভাড়া বেড়েছে।

 

]]>
https://bbangla.net/2026/03/31/%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/feed/ 0
মহান স্বাধীনতা দিবস আজ https://bbangla.net/2026/03/26/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%9c/ https://bbangla.net/2026/03/26/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%9c/#respond Thu, 26 Mar 2026 06:20:17 +0000 https://bbangla.net/?p=4329 আজ (২৬ মার্চ)— মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর আক্রমণের বিরুদ্ধে শুরু হয় বাঙালির সশস্ত্র প্রতিরোধ। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে অর্জিত হয় স্বাধীনতার লাল-সবুজ পতাকা।

 

এ বছর পালিত হচ্ছে স্বাধীনতার ৫৬তম বার্ষিকী। দিনটি উপলক্ষে সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো দিবসটি পালন করছে বিভিন্ন আয়োজনের মাধ্যমে।

রক্তঝরা ইতিহাসের সূচনা

১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। কিন্তু দমে যায়নি বাঙালি জাতি। সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে গড়ে তোলে প্রতিরোধ। নয় মাসের সংগ্রাম, আত্মত্যাগ ও বীরত্বের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর আসে চূড়ান্ত বিজয়— জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ।

]]>
https://bbangla.net/2026/03/26/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%9c/feed/ 0
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার https://bbangla.net/2026/03/25/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%a4-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a6-%e0%a6%aa/ https://bbangla.net/2026/03/25/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%a4-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a6-%e0%a6%aa/#respond Wed, 25 Mar 2026 06:12:26 +0000 https://bbangla.net/?p=4320 জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসে আয়োজিত বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, গণ-অভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহত ও পঙ্গু শিক্ষার্থীদের ‘জুলাই শিক্ষার্থী যোদ্ধা’ হিসেবে চিহ্নিত করে তাদের এবং নিহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত ফি মওকুফ করা হবে।

একই কর্মসূচির আওতায় আগামী ১৮০ দিনের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় দুই লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও কেডস বিতরণের সিদ্ধান্ত হয়েছে। পর্যায়ক্রমে প্রাথমিকের সব শিক্ষার্থীকে এ সুবিধার আওতায় আনা হবে। এছাড়া এক বছরের মধ্যে প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা পর্যায়ের সব শিক্ষকের হাতে ট্যাব সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

]]>
https://bbangla.net/2026/03/25/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%a4-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a6-%e0%a6%aa/feed/ 0
বিশ্বব্যাংকের ‘লাল’ তালিকায় বাংলাদেশ, খাদ্য মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ https://bbangla.net/2026/03/24/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf/ https://bbangla.net/2026/03/24/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf/#respond Tue, 24 Mar 2026 13:28:58 +0000 https://bbangla.net/?p=4317

বিশ্বব্যাংক ১০ থেকে ১২ মাসের খাদ্য মূল্যস্ফীতির পরিস্থিতি বিবেচনায় নিয়ে খাদ্যনিরাপত্তা বিষয়ক এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। এতে গত নভেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের খাদ্য নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ১০ মাস ধরেই বাংলাদেশ লাল শ্রেণিতে আছে। যেসব দেশের খাদ্য মূল্যস্ফীতি ৫ থেকে ৩০ শতাংশের মধ্যে, সেসব দেশকে লাল শ্রেণিতে রাখা হয়েছে। এই শ্রেণিতে থাকা দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ না হলেও মোটামুটি ঝুঁকিতে আছে।

 

বিশ্বব্যাংকের প্রতিবেদনে যেসব দেশের খাদ্য মূল্যস্ফীতি ৩০ শতাংশ বা তার চেয়ে বেশি, সেসব দেশকে বেগুনি শ্রেণিতে রাখা হয়েছে। এসব দেশের খাদ্য নিরাপত্তা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে।

অন্যদিকে, খাদ্য মূল্যস্ফীতি ২ থেকে ৫ শতাংশে থাকা দেশগুলোকে হলুদ শ্রেণিতে, এবং ২ শতাংশের কম খাদ্য মূল্যস্ফীতির দেশগুলোকে সবুজ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। খাদ্য নিরাপত্তার দিক থেকে এসব দেশ তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে।

]]>
https://bbangla.net/2026/03/24/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf/feed/ 0
মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মাদক কারবারিদের হামলায় পুলিশ নিহত। https://bbangla.net/2026/03/23/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2/ https://bbangla.net/2026/03/23/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2/#respond Mon, 23 Mar 2026 17:54:29 +0000 https://bbangla.net/?p=4314 কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং বাস স্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মাদক কারবারিদের হামলায় রুপম বড়ুয়া নামে এক উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় এসআই তোফাজ্জল হোসেনসহ আরও কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৩ মার্চ) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘জুনাইদ’ নামের এক কথিত মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানের সময় দুর্বৃত্তদের হামলায় এসআই রুপম দে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এসআই মোফাজ্জল হোসেনসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এএসআই রুপম বড়ুয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রুপম বড়ুয়া হারবাং পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে দুর্বৃত্তদের হামলায় আমাদের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

]]>
https://bbangla.net/2026/03/23/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2/feed/ 0
ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা’ https://bbangla.net/2026/02/23/%e0%a6%a1-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a7%82%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f/ https://bbangla.net/2026/02/23/%e0%a6%a1-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a7%82%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f/#respond Mon, 23 Feb 2026 19:45:27 +0000 https://bbangla.net/?p=4305 ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহসিন রশীদ। তিনি বলেছেন, ইউনূসের কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘনের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তা রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। বর্তমান সরকার পদক্ষেপ না নিলে আমি নিজেই আইনগত ব্যবস্থা নেব।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল ‘মানচিত্র’—এ অংশ নিয়ে মোহসিন রশীদ এসব কথা বলেন।

 

মোহসিন রশীদ বলেন, প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার পর রাষ্ট্রপতিই একমাত্র সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তি ছিলেন। সেই রাষ্ট্রপতির সঙ্গে যথাযথ যোগাযোগ না রাখা, নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে অবহিত না করা এবং সাংবিধানিক শিষ্টাচার উপেক্ষা করা গুরুতর লঙ্ঘন। এটি শুধু সংবিধান লঙ্ঘন নয়, ইটস ট্রিজন।’

তিনি বলেন, রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে দেওয়া হয়নি।

তাকে ভয়-ভীতি দেখিয়ে মানসিক চাপে রাখা হয়েছে এবং রাষ্ট্রপতির কাছে পাঠানো নথিতে সই করানো হয়েছে। রাষ্ট্রপতি সহযোগিতা না করলে রাষ্ট্রে অচলাবস্থা সৃষ্টি হতে পারত। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতীক, তাকে যথাযথ সম্মান না দেখানো রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ন করার শামিল। 

মোহসিন রশীদ বলেন, একজন সাবেক উপদেষ্টা রাষ্ট্রপতিকে ‘চোর’ বলেছিলেন—যার হাতে শপথ নিয়েছেন তাকেই চোর আখ্যা দেওয়া হয়েছে।

 

তিনি দাবি করেন, প্রেস উইং অপসারণ, বঙ্গভবন ঘেরাও এবং রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা এসব ছিল রাষ্ট্রীয় শিষ্টাচারবিরোধী কর্মকাণ্ড। এসব ঘটনার সঙ্গে ড. ইউনূসের সম্পৃক্ততা বা নীরব সমর্থন ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি বা কমিশন গঠন করা উচিত।

ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধেও তদন্ত দাবি করেন মোহসিন রশীদ। তিনি বলেন, রাষ্ট্র কোনো খেলার বিষয় নয়; রাষ্ট্রের ক্ষতি হয়েছে কি না তা নিরপেক্ষভাবে অনুসন্ধান করা দরকার।

সংবিধানের ১০৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করার প্রসঙ্গ তুলে তিনি জানান, এ বিষয়ে তিনি আদালতে গিয়েছেন এবং রায়ের সার্টিফায়েড কপির জন্য আবেদন করেছেন।

রায় হাতে পেলে তিনি রিভিউ করবেন। ভবিষ্যতে যেন আর কোনো অবৈধ বা অসাংবিধানিক অন্তর্বর্তীকালীন সরকার না আসে, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি। 

মোহসিন রশীদ বলেন, সরকার যদি কোনো ইনকোয়ারি কমিটি গঠন না করে, তবে তিনি নিজেই নোটিশ দিয়ে মামলার উদ্যোগ নেবেন এবং ইউনূসকে পক্ষভুক্ত করবেন। আগেও করেছি, আবারও করব।

]]>
https://bbangla.net/2026/02/23/%e0%a6%a1-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a7%82%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f/feed/ 0