রাজনীতি – BBangla.net https://bbangla.net বাঙালীর কথা বলে Tue, 12 May 2026 19:49:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://bbangla.net/wp-content/uploads/2024/09/cropped-Fev-bbangla-32x32.png রাজনীতি – BBangla.net https://bbangla.net 32 32 মন্ট্রিয়লে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত, গ্লোবাল অ্যালায়েন্সের অংশগ্রহণ। https://bbangla.net/2026/05/12/%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%86%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97/ https://bbangla.net/2026/05/12/%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%86%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97/#respond Tue, 12 May 2026 19:49:40 +0000 https://bbangla.net/?p=4368 রোববার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত কানাডার মন্ট্রিয়ল শহরের ডাউনটাউনের স্ট্যানলি স্ট্রিটে আমেরিকান এম্বাসির সামনে ,আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশটির আয়োজন করে কানাডা আওয়ামী লীগ শাখা।

এতে মানবাধিকার সংগঠন গ্লোবাল অ্যালায়েন্স এগেইনস্ট অ্যাট্রোসিটি অ্যান্ড ভায়োলেন্স অন হিউম্যানিটি-এর নেতৃবৃন্দ ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন এবং তাদের সংহতি প্রকাশ করেন।

গ্লোবাল অ্যালায়েন্সের চেয়ারপারসন ইসরাত আলম তার বক্তব্যে বলেন,
“প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার হলো তার নিজের পছন্দের রাজনৈতিক দলের প্রতি সমর্থন প্রকাশ করা।

বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী যখন স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে আওয়ামী লীগকে সমর্থন করে, তখন এ দলকে নিষিদ্ধ করা মানে গণতন্ত্রের কণ্ঠরোধ করা।

১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছি একটি প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য।

সেই চেতনাকে ধারণ করে একটি আধুনিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠন করতে হলে রাজনৈতিক বহুত্ববাদ ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, দেশে প্রতিনিয়ত নারী ও শিশু ধর্ষণের ঘটনা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাহীনতার খবর গণমাধ্যমে উঠে আসছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি এসব ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বিক্ষোভ সমাবেশে গ্লোবাল অ্যালায়েন্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি সৈয়দ জাহাঙ্গীর, ভাইস প্রেসিডেন্ট শাহাবুদ্দিন, কালচারাল সেক্রেটারি প্রণব মিঠু, ভাইস প্রেসিডেন্ট অলক চক্রবর্তী, উপদেষ্টা সুশান্ত বড়ুয়া এবং প্রান্ত দেব।

এ সময় বক্তব্য রাখেন কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক ইফতেখার জুবেরী সেলিম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সুইট, কুইবেক প্রাদেশিক শাখার সভাপতি মুন্সী বশির, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম এবং মহিলা আওয়ামী লীগ নেত্রী সাজেদা হোসেন। অন্যান্য নেতৃবৃন্দ।

]]>
https://bbangla.net/2026/05/12/%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%86%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97/feed/ 0
দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি! https://bbangla.net/2026/03/26/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%87%e0%a6%a7%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0/ https://bbangla.net/2026/03/26/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%87%e0%a6%a7%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0/#respond Thu, 26 Mar 2026 16:21:05 +0000 https://bbangla.net/?p=4332  

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মন্ত্রিপরিষদ বিভাগের একটি নথিতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অনুদান এবং জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সংশ্লিষ্ট কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এই ঘটনা সংশ্লিষ্ট একটি চাঞ্চল্যকর গোয়েন্দা প্রতিবেদন ইতিমধ্যে কালবেলার হাতে এসে পৌঁছেছে। ওই গোয়েন্দা প্রতিবেদনে এসব আর্থিক অসংগতি ও দ্বৈত বাজেটের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ রয়েছে।

দুর্নীতি দমন কমিশন আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী অধিকতর তদন্তের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানকে সভাপতি করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দুদক এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিনিধিরাও রয়েছেন। তাদের আগামী ত্রিশ কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আদেশের সবচেয়ে আলোচিত অংশটি হলো তিন নম্বর পয়েন্ট। সেখানে বিশেষভাবে সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ অভিযুক্ত ব্যক্তিদের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। পাশাপাশি অভিযোগ সংশ্লিষ্ট সব নথিপত্র ও আর্থিক লেনদেন সাময়িকভাবে স্থগিত করা এবং জড়িতদের ব্যাংক হিসাব ও সম্পদের তথ্য যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে সংস্থাগুলোকে।

এই গুরুতর অভিযোগ ও কালবেলার হাতে আসা গোয়েন্দা প্রতিবেদনের বিষয়ে বক্তব্য জানতে সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এমনকি এ বিষয়ে তিনি আমাদের কোনো ধরনের সহযোগিতাও করেননি।

গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারি করা ওই নথিতে মন্ত্রিপরিষদ বিভাগের সিল স্মারক নম্বর এবং উপসচিব মোহাম্মদ গোলাম কবিরের স্বাক্ষর দেখা যাচ্ছে। তবে ইন্টারনেটে অনেক সময় ভুয়া সরকারি আদেশ ছড়িয়ে পড়ার প্রবণতা থাকায় এই স্পর্শকাতর নথির আনুষ্ঠানিক সত্যতা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। সরকারের সংশ্লিষ্ট দপ্তর বা মূলধারার নির্ভরযোগ্য মাধ্যম থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এই আদেশের শতভাগ সত্যতা নিশ্চিত করা কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা।

]]>
https://bbangla.net/2026/03/26/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%87%e0%a6%a7%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0/feed/ 0
https://bbangla.net/2026/03/14/4311/ https://bbangla.net/2026/03/14/4311/#respond Sat, 14 Mar 2026 01:38:25 +0000 https://bbangla.net/?p=4311 ঠাকুরগাঁওয়ের হরিপুরে একটি কারিগরি কলেজের নিয়োগ পরীক্ষার সব নথি ও খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত নেতার নাম জামাল উদ্দীন। তিনি উপজেলা বিএনপির সভাপতি। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের ভেতরে এ নজিরবিহীন ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এদিন হরিপুর মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ‘আয়া’ ও ‘পরিচ্ছন্নতা কর্মী’ পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট আট প্রার্থী অংশ নেন। পরীক্ষা শেষে ফলাফল যাচাই ও মৌখিক পরীক্ষার প্রস্তুতির জন্য কলেজের অধ্যক্ষ ও নিয়োগ বোর্ডের সদস্যরা ইউএনও রায়হানুল ইসলামের কক্ষে অবস্থান করছিলেন।

ঘটনার পর কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ অভিযোগ করে বলেন, ‘পরীক্ষা শেষে আমরা ইউএনওর রুমে বসে নথিপত্র দেখছিলাম। হঠাৎ বিএনপি নেতা জামাল ও তার লোকজন রুমে ঢুকে অতর্কিত হামলা চালায় এবং আমাদের হাত থেকে নিয়োগ সংক্রান্ত কাগজপত্র ও খাতা ছিনিয়ে নিয়ে যায়। আমরা এখন আইনি ব্যবস্থা নেওয়ার জন্য থানায় অবস্থান করছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও রায়হানুল বলেন, ‘যথাযথ নিয়ম মেনে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছিল। নিরীক্ষক দল আমার কক্ষে বসে মৌখিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় উপজেলা বিএনপির সভাপতি ও তার অনুসারীরা রুমে ঢুকে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং জোরপূর্বক সবার কাছ থেকে পরীক্ষার খাতা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’

অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সভাপতি জামাল বলেন, ‘আমরা কোনো কাগজপত্র ছিনিয়ে আনিনি। ওই শিক্ষা প্রতিষ্ঠান আওয়ামী লীগের লোকজনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। সেখানে আওয়ামী লীগের কর্মীদেরই নিয়োগ দেওয়া হচ্ছিল। আমাদের ছেলেরা এর প্রতিবাদ করতে গেলে ইউএনও তাদের সঙ্গে খারাপ আচরণ করেন। মূলত ইউএনও জামায়াতের লোক হওয়ার কারণেই আমাদের ওপর দোষ চাপাচ্ছেন।’

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হরিপুর থানার ওসি আবদুল হাকিম আজাদ বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেবেন।

]]>
https://bbangla.net/2026/03/14/4311/feed/ 0
হয়তো শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন আহমদ https://bbangla.net/2026/02/03/%e0%a6%b9%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4/ https://bbangla.net/2026/02/03/%e0%a6%b9%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4/#respond Tue, 03 Feb 2026 10:55:51 +0000 https://bbangla.net/?p=4293

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামীতে হয়তো এমনও শুনতে হবে জামায়াত ইসলামী এদেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল। দেশে আজ নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলা কোনাখালী ইউনিয়নের জংগলকাটা নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আরও বলেন, একটি রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী যারা এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করার চেষ্টা করছে। তাদের দলের আমির সাহেব যে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করেছেন। তিনি দাবি করেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি; কর্নেল (অব.) অলি সাহেব দিয়েছেন।

জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল উল্লেখ করে তিনি বলেন, এই ধরনের বক্তব্য অস্বাভাবিক নয়। কারণ যারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ ইতিহাস বিকৃত করবে- এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের মানুষ সব জানে। জনগণ জানে, আজ তারা নতুন রূপে নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার যে চেষ্টা করছে, তা সম্পূর্ণ প্রতারণা ও ভণ্ডামি।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, জামায়াত ইসলাম একজন মুক্তিযোদ্ধাকে দলে যুক্ত করে, কার্যত ভাড়া করে, একটি সাইনবোর্ড দেখাতে চাইছে যে তাদেরও মুক্তিযোদ্ধা আছে। সেই মুক্তিযোদ্ধাকে ব্যবহার করে তারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নিজেদের অবস্থান দেখানোর চেষ্টা করছে। কিন্তু দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা এটা কখনোই মেনে নেবে না। আমরা বিশ্বাস করি, তারা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন।

সালাহউদ্দিন বলেন, এই দেশের সকল দেশপ্রেমিক মানুষ, স্বাধীনতার পক্ষের শক্তি-সবাই এই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলবে। একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদের দায়িত্ব হলো- যারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, মিথ্যা তথ্য ছড়াতে চায়, ইতিহাস বিকৃত করতে চায়, তাদের বিরুদ্ধে শালীন ভাষায় হলেও দৃঢ়ভাবে নিন্দা ও প্রতিবাদ জানানো। সেই দায়িত্ব থেকেই আমি আজ তাদের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

নারীদের কর্মসংস্থান ধ্বংসের পরিকল্পনা চলছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, গত কয়েকদিন আগে তারা এই দেশের নারী সমাজকে চরমভাবে অপমান করেছে; কর্মজীবী নারীদের পতিতাদের সঙ্গে তুলনা করেছে। তারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে। বাস্তবে এই প্রস্তাব নারীদের কল্যাণ নয়; এটি নারীদের কর্মসংস্থান ধ্বংস করার একটি পরিকল্পনা।

এ সময় কক্সবাজার জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু , সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

]]>
https://bbangla.net/2026/02/03/%e0%a6%b9%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4/feed/ 0
জামায়াত ইসলামের নামে আমাদের ব্যবহার করতে চেয়েছিল: চরমোনাই পীর https://bbangla.net/2026/01/28/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae/ https://bbangla.net/2026/01/28/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae/#respond Wed, 28 Jan 2026 01:34:18 +0000 https://bbangla.net/?p=4290

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে টাঙ্গাইল-৫ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মানুষের অধিকার ও ইসলামী মূল্যবোধ রক্ষায় আপসহীনভাবে কাজ করে যাচ্ছে।

পথসভায় তিনি একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান এবং ইসলামী আন্দোলনের নীতি ও আদর্শ তুলে ধরে ভোটারদের প্রতি সমর্থন কামনা করেন।

তিনি বলেন, ৫৪ বছরে দেশ পরিচালনা আমরা দেখেছি। মানুষের যে চাওয়া পাওয়া ছিল, বাস্তবে তাদের পরিচালায় এদেশে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা পাইনি। বরং আমাদের দেশ অন্যান্য দেশের থেকে পিছিয়ে রয়েছে। আমাদের দেশের পরে স্বাধীন হওয়ার পরও অনেক দিক থেকে তাদের দেশ উন্নত হয়েছে। কিন্ত আমাদের দেশ চোরের দিক থেকে প্রথম হয়েছে। দুর্নীতির দিক থেকে প্রথম হয়েছে।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, দেশকে যদি সুন্দর করতে হয়, ইসলামের শক্তি যদি উত্থান করতে হয় এবং মানবতার কল্যাণ যদি নিশ্চিত করতে হয় তাহলে হাতপাখার প্রতীকের বিকল্প কোনো মার্কা নেই। অনেক যুবকরা বলছেন আমাদের ভোট দেবে। বাংলাদেশের মধ্যে একটাই ইসলামের বাক্স যেটি হলো ইসলামী আন্দোলনের বাংলাদেশের বাক্স হাতপাখা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল-৫(সদর) আসনে ইসলামী আন্দোলনের সংসদ সদস্য খন্দকার জাকির হোসেন সবুজ। এ সময় দলের অন্যন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

]]>
https://bbangla.net/2026/01/28/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae/feed/ 0
দুর্নীতিতে ৪ বার চ্যাম্পিয়ন হয়েছিল একটি দল: জামায়াত আমির https://bbangla.net/2026/01/25/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%aa-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa/ https://bbangla.net/2026/01/25/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%aa-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa/#respond Sun, 25 Jan 2026 05:27:10 +0000 https://bbangla.net/?p=4285

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার সরকারি আকবার আলী কলেজ মাঠে জামায়াতে ইসলামী এবং তাদের নেতৃত্বাধীন ১০ দলীয় ঐক্যের পক্ষে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।

সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজে বেলা সাড়ে ৩টায় ১০ দলীয় জোটের আরেকটি সমাবেশ হয়। ওই সমাবেশে জামায়াত আমির বলেন, ‘যারা বড় গলায় কথা বলেন, তাদের হাতেই মা-বোনেরা বেশি নির্যাতিত হন। সাধু সাবধান, আমাদের মুখ খুলতে বাধ্য করবেন না। নইলে ভেতরের সবকিছু প্রকাশ করে দেব। কথা দিচ্ছি, আমরা মা-বোনদের মর্যাদার সঙ্গে ঘরে, চলাচলে ও কর্মস্থলে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করব।’

শফিকুর রহমান আরও বলেন, ‘আমরা কারও বিরুদ্ধে লাগালাগি, খোঁচাখুঁচি পছন্দ করি না। কিন্তু আমাদের খোঁচা দিলে, খোঁচা ফিরিয়ে দেওয়া আমাদের ওপর ওয়াজিব। এ কাজ করতে আমাদের বাধ্য করবেন না।’

]]>
https://bbangla.net/2026/01/25/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%aa-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa/feed/ 0
জামায়াতের সঙ্গে নির্বাচনি জোট, পদত্যাগের হিড়িকে এনসিপিতে অস্থিরতা https://bbangla.net/2026/01/05/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a/ https://bbangla.net/2026/01/05/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a/#respond Mon, 05 Jan 2026 09:33:36 +0000 https://bbangla.net/?p=4220 জামায়াতের সঙ্গে নির্বাচনি জোট গঠনের পর থেকেই চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ২৪-এর গণঅভ্যুত্থান থেকে জন্ম নেওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি- এনসিপি।

এ নিয়ে দলের অভ্যন্তরীণ কোন্দল এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ইতোমধ্যে দলটির শীর্ষ পদে থাকা অন্তত ১৭ জন পদত্যাগ করেছেন।

পদত্যাগকারী নেতারা বলেছেন, গণঅভ্যুত্থানের রাজনীতি থেকে সরে আসায় এবং ‘জামায়াত ট্যাগ’ এড়াতে দল ছাড়তে বাধ্য হয়েছেন তারা।

পদত্যাগের তালিকায় আরও অনেক শীর্ষ নেতার নাম শোনা যাচ্ছে। কখন কে, কোন সময় পদত্যাগ করবেন-দলটি আন্দাজই করতে পারছে না।

বর্তমানে দলের ভেতরে থাকা নেতাকর্মীদের মধ্যেও আদর্শিক বিষয়গুলো নিয়ে দূরত্ব সৃষ্টি হচ্ছে। এ নিয়ে উদ্বিগ্ন দলের হাইকমান্ড। এমন পরিস্থিতিতে দলটি একধরনের টালমাটাল অবস্থায় পড়েছে।

সম্প্রতি পদত্যাগ করা এনসিপি নেত্রী নীলিমা দোলা বলেছেন, ‘দলের নেতাকর্মীদের চোখে ধুলা দিয়ে জামায়াতের সঙ্গে জোট করা হয়েছে এবং মনোনয়ন দেওয়ার নাম করে তীব্র প্রতারণা করা হয়েছে। এনসিপি এখন সম্পূর্ণভাবে ডানপন্থি ঘরানায় ঢুকে পড়ছে এবং সেই ধারার রাজনীতিকেই পৃষ্ঠপোষকতা দিচ্ছে।

বিষয়টিকে ঘিরে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের বড় একটি অংশ মনে করছে, এই জোট এনসিপির জন্য একটি ‘আদর্শিক ঝুঁকি’। তাছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের শক্তির এভাবে বিভক্ত হওয়া হতাশাজনক।

এনসিপি নিজেকে একটি মধ্যপন্থি দল হিসাবে দাবি করলেও জামায়াতের সঙ্গে জোট করার মাধ্যমে তাদের সেই অবস্থান এখন প্রশ্নের মুখে। এ জোটের কারণে এনসিপির নিজস্ব মধ্যপন্থি আদর্শ বিলুপ্ত হয়েছে। এখন দলটি একটি ডানপন্থি শক্তিতে পরিণত হয়েছে।

]]>
https://bbangla.net/2026/01/05/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a/feed/ 0
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান শেখ হাসিনার https://bbangla.net/2025/12/25/%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%90%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af/ https://bbangla.net/2025/12/25/%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%90%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af/#respond Thu, 25 Dec 2025 15:23:20 +0000 https://bbangla.net/?p=4200

দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান শেখ হাসিনার

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলীয় নেতা-কর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, আওয়ামী লীগ কোনো অবৈধ ক্ষমতা দখলকারী দল নয়। যারা এই দলকে নিষিদ্ধ করার কথা বলছেন, তাদের উদ্দেশে তিনি স্পষ্ট করে বলেন, জনগণকে সঙ্গে নিয়ে টিকে থাকা এই দলকে নিষিদ্ধ করা সম্ভব নয়।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, “আজ দেশের মানুষ সবচেয়ে কষ্টে আছে। আমি প্রায় পাঁচ কোটি মানুষকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উন্নীত করেছিলাম, কিন্তু আজ আবার ছয় কোটির বেশি মানুষ দারিদ্র্যের নিচে নেমে গেছে।” ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে তিনি মন্তব্য করেন, “দারিদ্র্য না থাকলে তো ইউনুসের সুদের ব্যবসাও চলবে না—এটাই বাস্তবতা।”

দলের বর্তমান নাজুক পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, সাবেক এমপি গোলাপসহ তৃণমূলের অসংখ্য নেতাকর্মী বর্তমানে কারাগারে বন্দি। ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও প্রায় ২৫ হাজার নেতাকর্মীকে বন্দি করে অমানবিক নির্যাতন করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও দাবি করেন, কারাগারে বন্দিদের ঠিকমতো খাবার, সুপেয় পানি এবং অসুস্থদের চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না।

শেখ হাসিনা বলেন, আজ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অপরাধে শিশুদের ওপর নির্যাতন করা হচ্ছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, যারা এসব করছে, তাদের প্রত্যেকের ছবি ও প্রমাণ সংগ্রহ করে রাখতে হবে—কারণ একদিন এসবের বিচার হবে।

বর্তমান সরকারের নির্বাচনী প্রস্তুতির সমালোচনা করে তিনি বলেন, “আওয়ামী লীগের প্রায় ৫০ শতাংশ ভোটারকেই বাদ দেওয়া হয়েছে, সেখানে কিসের নির্বাচন? কার ভোটে তারা ক্ষমতায় যেতে চায়—এই প্রশ্নের উত্তর তাদের দিতে হবে।” তিনি মনে করিয়ে দেন যে, আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকে ১৩ বার নির্বাচনে অংশ নিয়ে ৯ বার সরকার গঠন করেছে।

২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত নিজের শাসনামলের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করা হয়েছিল এবং দারিদ্র্যের হার ১৮.৭ শতাংশে নামিয়ে আনা হয়েছিল। তিনি প্রশ্ন তোলেন, “আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলা হচ্ছে। প্রশ্ন করি—কোথায় আমি গণহত্যা করেছি? ৭.৬২ বুলেট কোথা থেকে এলো? কে অস্ত্র সরবরাহ করলো?”

শেখ হাসিনা অভিযোগ করেন যে, বর্তমানে বিচার বিভাগ থেকে বিশ্ববিদ্যালয়—সব জায়গায় দখলদারি চলছে। বৈষম্যহীন সমাজের কথা বলা হলেও আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধার সন্তানদের পড়াশোনার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং তাদের সার্টিফিকেট বাতিল করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

বক্তব্যের শেষে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করাই তাদের লক্ষ্য। কিন্তু তারা ভুলে যাচ্ছে—আওয়ামী লীগ জনগণের দল।” তিনি সবাইকে যার যা সামর্থ্য আছে তা নিয়ে মাঠে নেমে স্বাধীনতার চেতনা ও জনগণের অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

#Bangladesh #AwamiLeague #SheikhHasina

]]>
https://bbangla.net/2025/12/25/%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%90%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af/feed/ 0
নির্বাচন যত বিলম্ব হবে তত শঙ্কা : মান্না https://bbangla.net/2025/12/08/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8-%e0%a6%af%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%a4/ https://bbangla.net/2025/12/08/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8-%e0%a6%af%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%a4/#respond Mon, 08 Dec 2025 13:35:53 +0000 https://bbangla.net/?p=4116 নির্বাচন যত বিলম্ব হবে তত শঙ্কা : মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আগে নির্বাচন কমিশন বলেছিল চলতি মাসের ৭-৮ তারিখের দিকে তফসিল ঘোষণা করা হবে। তারপর শোনা গেল ১১ তারিখ তফসিল ঘোষণা হবে। এখন পত্রিকায় নির্বাচন কমিশন বলছে নির্বাচনের তারিখ নিয়ে কোনো কথা বলবেন না, আমরা দেখছি। আমরা বলেছি রোজার আগে নির্বাচন হতে হবে। নির্বাচন যত বিলম্ব হবে তত শঙ্কা হবে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রামে নাগরিক ঐক্যের জেলা কার্যালয় উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, এই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের জোটে বেগম জিয়ার অসাধারণ অবদান ছিল। তিনি অনেক কষ্ট করেছেন, অনেক নির্যাতন সহ্য করেছেন। সবাই চাই তিনিও এই নির্বাচনী প্রক্রিয়ায় থাকুক। তার স্বাস্থ্য বিষয়ে সবার মাঝে একটা শঙ্কা তৈরি হয়েছে। সেই কারণে নির্বাচনের অবস্থার কোনো পরিবর্তন হয় কিনা এটা আমাদের মনের মধ্যে আছে। তবে আমরা চাই তিনি সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচন সঠিক সময়ে হবে।

তিনি আরও বলেন, ১৫ বছরের লড়াইয়ে আমাদের সাথে বিএনপিসহ অন্যান্য দল ছিল, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। তাদের সাথে আলাপ আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত কারও নির্বাচনী সমঝোতা গড়ে ওঠেনি। আমরা এককভাবে কিছু করতে চাই না।

এ সময় দলের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, সদস্য আব্দুর রাজ্জাক, জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আব্দুস সালামস জেলা কমিটির সদস্য সচিব জোহবাদুল ইসলাম বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে জেলা শহরের কলেজমোড়ে স্বাধীনতার স্বাধীনতার বিজয়স্তম্ভে মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য দেন মাহমুদুর রহমান মান্না।

]]>
https://bbangla.net/2025/12/08/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8-%e0%a6%af%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%a4/feed/ 0
বিএনপির শাসনামলের দুর্নীতির দায় জামায়াতেরও- রাজীব আহাম্মদ https://bbangla.net/2025/12/07/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%80/ https://bbangla.net/2025/12/07/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%80/#respond Sun, 07 Dec 2025 21:18:59 +0000 https://bbangla.net/?p=4104 দুর্নীতি এবং একাত্তর নিয়ে বিএনপি ও জামায়াতকে পরস্পরকে যেভাবে আক্রমণ করছে, তাতে মনে হচ্ছে, দুই অপরিচিত লোকের হঠাৎ দেখা হয়েছে।

১.আওয়ামী লীগ বলত, বিএনপি দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। যদিও অভিযোগটা পরিসংখ্যানগত ভাবে ঠিক না। কারণ, বাংলাদেশ ২০০২ সালে দুর্নীতির ধারনাগত সূচকে চ্যাম্পিয়ন হলেও, দুর্নীতির অভিযোগগুলো ২০০১ সালে। সেই সময়ে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ও তত্ত্বাবায়ক সরকার। পরের তিন বছর বাংলাদেশ দুর্নীতির ধারনায় শীর্ষে থাকলেও, প্রতিবছরই পয়েন্টে উন্নতি হয়েছিল। যার মাধ্যমে ২০০৫ সালে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের ধারনা থেকে মুক্তি পায়।
বিএনপি আমলের সেই পুরোটা সময় জোট সরকারে শরিক ছিল জামায়াত। কিন্তু আওয়ামী লীগের অস্ত্র তুলে নিয়ে জামায়াত এখন বলছে, বিএনপির আমলে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। তাই তারা ক্ষমতায় গেলে, আবার দুর্নীতি করবে।
এই তর্ক মেনে নিয়ে প্রশ্ন করতে চাই, বিএনপি শাসনামলের দুর্নীতির দায় কী সরকারের শরিক হিসেবে জামায়াতের নেই? জামায়াতের নেতারা যে তিন মন্ত্রণালয় চালিয়েছেন, সেগুলো সম্পর্কে দুর্নীতির ধারনা কী বাংলাদেশকে চ্যাম্পিয়ন বানাতে সাহায্য করেনি?
যদি করে থাকে, তাহলে দুর্নীতির দায় জামায়াতেরও। দ্বিতীয় কথা হল, জামায়াত শেষ পর্যন্ত সরকারে ছিল। জোট সরকার যদি এতই দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে জামায়াত সরকার ছাড়ল কেনো? কিংবা ওই সরকারে মেয়াদ শেষে বিএনপির মত দুর্নীতিবাজ দলের সঙ্গে আরও ১৭ বছর জোটে ছিল কেনো?

২. বিএনপি আজকাল আওয়ামী লীগের মত জামায়াতকে একাত্তরের ভূমিকার জন্য আক্রমণ করছে। আজ যেমন বলা হয়েছে, জামায়াতকে একাত্তরেই দেখা হয়েছে। তারা নিজ স্বার্থে সেই সময়ে লাখ লাখ মানুষকে হত্যা করেছে।
প্রশ্ন হল, একটি দল গণহত্যাকারী তা জেনেও বিএনপি কীভাবে সরকার ১৯৯১ সালে তাদের সমর্থন নিল? তারপর ১৯৯৯ সাল থেকে ২৫ বছর এক জোটে থাকল? একসঙ্গে সরকার চালাল? নির্বাচন করল? মন্ত্রিসভা চালাল? জামায়াত তো যা করার ১৯৯১ সালের আগেই করেছে। জামায়াত ধর্ম ব্যবসা বা মোনাফেকি করলে তো ২০২৪ সালে জোট ভেঙে যাওয়ার পর থেকে করছে না? আগে থেকেই করছে।

৩. আসল ঘটনা হল, বিএনপি ও জামায়াত এখন প্রতিদ্বন্দ্বী। তাই পরস্পরের বিরুদ্ধে ময়দান গরম করা বক্তব্য দিচ্ছে। এগুলো সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। তবে এটাকে আমি খুব ইতিবাচক হিসেবে দেখি। আমার ফেসবুকীয় ভাই শুভ্র লিখেছে, জামায়াত আস্তে আস্তে বিএনপির মত হচ্ছে আর বিএনপি আওয়ামী লীগের মত হচ্ছে। এর মাধ্যমে রাজনীতিতে আর আওয়ামী লীগের স্টেক থাকছে না।

আমিও তাই মনে করি। বিএনপি, জামায়াত, এনসিপিসহ মাঠে যত দল আছে তারা যদি সুষ্ঠু নির্বাচন, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, সাংবিধানিক সুরক্ষা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা- এই চার বিষয়ে মিনিমাম ঐকমত্য রেখে বাকি বিষয়ে সারাদিন বোন্দাবুন্দি করে, এটা গণতন্ত্রের ভালো জরুরি। তাই ওয়ার্কিং রিলেশনের পাশাপাশি ক্যাচালও জরুরি। তাতে অন্য কারো জন্য পরিসর খালি থাকে না। প্রত্যেক মানুষের ইন্টারেস্ট ও ভয়েসকে সার্ভ করার জন্য কোনো না কোনো দল তখন থাকবে।

রাজীব আহাম্মদ
সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক

]]>
https://bbangla.net/2025/12/07/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%80/feed/ 0