খেলা – BBangla.net https://bbangla.net বাঙালীর কথা বলে Tue, 20 Jan 2026 20:01:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://bbangla.net/wp-content/uploads/2024/09/cropped-Fev-bbangla-32x32.png খেলা – BBangla.net https://bbangla.net 32 32 বাংলাদেশের বিশ্বকাপ খেলা অনিশ্চিত,খেলবে পাকিস্তান। https://bbangla.net/2026/01/20/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/ https://bbangla.net/2026/01/20/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/#respond Tue, 20 Jan 2026 20:01:54 +0000 https://bbangla.net/?p=4281

বাংলাদেশের অনুরোধ রাখছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শ্রীলঙ্কায় সরানো হবে না টাইগারদের ম্যাচ। বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। সোমবার ভারতীয় মিডিয়া ছাড়াও আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি লিখেছে, বিশ্বকাপ খেলা-না খেলার সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২১ জানুয়ারি সন্ধ্যা ৭টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আইসিসি। এএফপি জানায়, বাংলাদেশের বিকল্প দলও ঠিক করে রেখেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বাংলাদেশের জায়গায় সুযোগ দেওয়া হবে স্কটল্যান্ডকে। সে হিসাবে বিসিবির চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য খুব বেশি সময় হাতে নেই। টি২০ বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা ক্ষীণ হচ্ছে।

তবে বিসিবির দাবি, আইসিসি থেকে এ রকম কোনো কিছু বলা হয়নি তাদের। মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, বিসিবির কাছে এমন কোনো সময় নির্ধারণ করে দেয়নি আইসিসি। এদিন আরও একটি খবর সত্য নয় বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের দৈনিক গালফ নিউজ। বাংলাদেশ বিশ্বকাপে না খেলতে পারলে পাকিস্তানও তাদের নাম সরিয়ে নিতে পারে– পাকিস্তান মিডিয়ায় ছড়িয়ে পড়া এই খবর যে সত্য নয়, সেটি পিসিবির সূত্র দিয়ে জানিয়েছে গালফ নিউজ। পাকিস্তান অবশ্যই এবারের টি২০ বিশ্বকাপ খেলবে বলে নিশ্চিত করেছে গালফ নিউজ।

নিরাপত্তা ঝুঁকি থাকায় ভারতে বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ। ৪ জানুয়ারি থেকে আইসিসির সঙ্গে অফিসিয়াল ও আনঅফিসিয়াল সব ধরনের যোগাযোগে নিজেদের এই সিদ্ধান্তে অনড় ছিল বিসিবি। ১৭ জানুয়ারি আইসিসি ইন্টেগ্রিটি ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভের সঙ্গে ঢাকার বৈঠকেও ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলার দাবি জানায় বাংলাদেশ। ‘বি’ গ্রুপে আয়ারল্যান্ডের জায়গায় সুযোগ করে দিতে বলে বিসিবি প্রতিনিধি দল। তবে আইসিসি প্রতিনিধির সঙ্গে বিসিবি প্রতিনিধি দলের সভা শেষ হওয়ার পরই ভারতীয় ওয়েব পোর্টাল ক্রিকবাজ নিউজ করে, আয়ারল্যান্ড গ্রুপ পরিবর্তন করাতে রাজি না। ‘সি’ গ্রুপের বাকি চার দল– ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপালের ম্যাচগুলোও শ্রীলঙ্কায় স্থানান্তর করা সম্ভব হবে না।

একটি সূত্র জানায়, আইসিসি থেকে গত দুদিন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ফোনে কথা বলেছে। বিসিবি সভাপতিকে জানিয়ে দেওয়া হয়েছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। ঢাকার সময় ২১ জানুয়ারি সন্ধ্যা ৭টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে বিশ্বকাপে খেলা-না খেলার সিদ্ধান্ত জানাতে। বিসিবির সিদ্ধান্ত জানার পর স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দিতে চায় আইসিসি। র‍্যাঙ্কিং অনুযায়ী তারাই এ সুযোগ পাওয়ার যোগ্য। জানা গেছে, ২২ জানুয়ারি এ নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার প্রস্তুতি নিয়েছে আইসিসি।

এই কঠিন পরিস্থিতির মুখে পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিসি) পাশে চেয়েছে বিসিবি। বাংলাদেশের দাবিকে তারা সমর্থনও করছে। কারণ, বিসিবির দাবিকে যৌক্তিক মনে করে ক্রিকেট-সংশ্লিষ্ট সবাই। বাংলাদেশের ক্রিকেটার, সমর্থক ও সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি আছে ভারতে। আইসিসির নিরাপত্তা বিভাগও নিশ্চিত করেছে, কলকাতায় বাংলাদেশি সমর্থকদের কিছুটা নিরাপত্তা ঝুঁকিতে পড়তে হতে পারে। দেশটির অন্য রাজ্যের পরিস্থিতিও খুব একটা ভালো না। বিসিবি বাংলা প্রতিবেদন করেছে, পশ্চিমবঙ্গের বাইরে বাংলা ভাষাভাষিদের ওপর হামলা করা হচ্ছে বাংলাদেশি ভেবে। এই বিষয়টিই প্রমাণ করে, বাংলাদেশিরা ভারতে অনিরাপদ। তবে আইসিসি বলছে ভিন্ন কথা, বাংলাদেশ দল ও বিশ্বকাপ কাভার করতে যাওয়া সংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিসিবি চাইলে ক্রিকেটারদের সঙ্গে সাংবাদিকদেরও একই হোটেলে রেখে প্রটোকল দিয়ে ম্যাচ ভেন্যুতে নেওয়া হবে। প্রস্তাবটি বিসিবির দিক থেকে যেতে হবে বলে একটি সূত্রে জানা গেছে।

যদিও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ এ ব্যাপারে কিছুই বলছেন না। কেবল ২১ জানুয়ারি হ্যাঁ-না বলার সময় বেঁধে দেওয়ার তথ্য সঠিক নয় জানিয়ে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘গত ১৭ জানুয়ারি শনিবার আইসিসির একজন প্রতিনিধি আসেন এবং আমাদের ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দলের সঙ্গে একটি বৈঠক হয়। সেখানে আমাদের বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভেন্যুর ব্যাপারে বলা হয়েছে ভারতে খেলব না। বিকল্প ভেন্যুর জন্য আমরা অনুরোধ করি, তাদের প্রতিনিধির সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়। তারা তখন আমাদের বলেন, এই ব্যাপারগুলো তারা আইসিসিকে অবহিত করবেন।

বিশ্বকাপ শুরু হতে আর ১৬ দিন বাকি। ৭ জানুয়ারি কলম্বো ও কলকাতায় একযোগে বিশ্বকাপের উদ্বোধন হওয়ার কথা। উদ্বোধনী দিনে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলার কথা বাংলাদেশের। ইতালি, ইংল্যান্ডের বিপক্ষেও কলকাতার ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ। গ্রুপের শেষ ম্যাচটি রাখা হয়েছে মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে। গ্রুপ পরিবর্তন করে দিলেই এই ম্যাচগুলো খেলবে আয়ারল্যান্ড। এই গ্রুপ পরিবর্তনের বিষয়টি নির্ভর করছে আইসিসি চেয়ারম্যান জয় শাহর সিদ্ধান্তের ওপর। বিসিবির প্রতিনিধি দলকে এ রকম একটি বার্তা দিয়ে গেছেন অ্যান্ড্রু।

বিশ্বকাপ খেলবে পাকিস্তান
বাংলাদেশের দাবিকে সমর্থন করলেও বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করবে না পাকিস্তান। যদিও দেশটির দুটি সংবাদমাধ্যমে এসেছে, বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপের প্রস্তুতি বন্ধ করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। খোঁজ নিয়ে জানা গেছে, পাকিস্তান বিশ্বকাপ দলের প্রস্তুতি শুরুই করেনি। দেশটির জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার বিপিএল খেলছেন ঢাকায়। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলছেন শাহিন শাহ আফ্রিদিরা। এ ছাড়া গত সপ্তাহে শুরু হয়েছে পাকিস্তানের ঘরোয়া লিগ। পাকিস্তানের এএফপির বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক শাহেদ হাশমি বলেন, ‘পাকিস্তান দলের অনুশীলন স্থগিতের খরব ভিত্তিহীন। জাতীয় দলের ক্যাম্প এখনও শুরু হয়নি। আইসিসির সঙ্গে চুক্তি অনুযায়ী যৌক্তিক কারণ ছাড়া পাকিস্তান বিশ্বকাপ খেলতে বাধ্য। বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে আইসিসিকে দুই মিলিয়ন তথা ২০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে হবে আইসিসিকে। তবে বাংলাদেশ এ মুহূর্তে বিশ্বকাপ না খেললে জরিমানা দিতে হবে না। কারণ, বাংলাদেশ সরকার বিশ্বকাপে দল পাঠাচ্ছে না।’

]]>
https://bbangla.net/2026/01/20/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/feed/ 0
বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আসিফ নজরুলের দাবিকে ‘মিথ্যা’ বলল আইসিসি https://bbangla.net/2026/01/13/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af/ https://bbangla.net/2026/01/13/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af/#respond Tue, 13 Jan 2026 03:49:34 +0000 https://bbangla.net/?p=4242

ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আইসিসির একটি সূত্র জানায়, ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিসিবির সঙ্গে একটি অভ্যন্তরীণ যোগাযোগ হয়েছিল ঠিকই, তবে সেটিকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। সূত্রের ভাষ্য, আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এর আগে সোমবার (১২ জানুয়ারি) ঢাকায় এক সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা দাবি করেন, আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে পাঠানো একটি চিঠিতে বাংলাদেশের জন্য বাড়তি ঝুঁকির কথা বলা হয়েছে। তিনি বলেন, চিঠিতে তিনটি নির্দিষ্ট কারণে নিরাপত্তা উদ্বেগ বাড়তে পারে বলে উল্লেখ রয়েছে।

আসিফ নজরুলের বক্তব্য অনুযায়ী, প্রথম কারণ হিসেবে বাংলাদেশ দলে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে। দ্বিতীয়ত, বাংলাদেশি সমর্থকদের জাতীয় জার্সি পরে চলাচল করা এবং তৃতীয়ত, দেশে জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসবে, তত দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে—এমন সতর্কতার কথাও তিনি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মুস্তাফিজ দলে থাকলে সামগ্রিকভাবে দলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হতে পারে—এমন মন্তব্যও নাকি আইসিসির চিঠিতে ছিল।

তবে আইসিসির সূত্র এই দাবিগুলো স্পষ্ট ভাষায় অস্বীকার করেছে। পিটিআইকে তারা জানায়, বিসিবিকে পাঠানো কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বার্তায় মুস্তাফিজুর রহমানের নাম উল্লেখ করা হয়নি, কিংবা তাকে দলে রাখলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে—এমন কোনো ইঙ্গিতও দেওয়া হয়নি। এসব বক্তব্যকে তারা ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।

এরই মধ্যে বিষয়টি ঘিরে দুই দেশের ক্রিকেট সম্পর্কেও প্রভাব পড়ে। বিসিসিআইয়ের সিদ্ধান্তে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে ছাড়পত্র না দেওয়ার পর বাংলাদেশ সরকার দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেয়।

নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা তুলে ধরে বাংলাদেশ এই বিশ্বকাপের কিছু ম্যাচ ভারতে না খেলে সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাবও দেয়।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। বাংলাদেশের গ্রুপ পর্বের প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে আয়োজনের সূচি রয়েছে।

]]>
https://bbangla.net/2026/01/13/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af/feed/ 0
নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল https://bbangla.net/2025/12/19/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b2/ https://bbangla.net/2025/12/19/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b2/#respond Fri, 19 Dec 2025 04:12:15 +0000 https://bbangla.net/?p=4180
আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। এবার টুর্নামেন্টটি শুরু হবে সিলেট থেকে। তার আগে ২৪ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল বিপিএলের এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠান। ‘ছিল’ বলতে হচ্ছে, কারণ অনুষ্ঠানটি আর হওয়ার সম্ভাবনা নেই।
গতকাল রাত পর্যন্ত আনুষ্ঠানিকভাবে না জানালেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, নিরাপত্তাজনিত কারণে অনুষ্ঠানটি বাতিল হচ্ছে।অনুষ্ঠানটি ঘিরে সব ধরনের প্রস্তুতি প্রায় এগিয়ে রেখেছিল বিসিবি। কিন্তু ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাকায় ব্যাপক জনসমাগমের ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও ঝুঁকি বিবেচনায় প্রস্তুতি থাকলেও পিছু হটতে হচ্ছে বিসিবিকে।

 

এ নিয়ে জানতে চাইলে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ও বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘নিরাপত্তা ইস্যুতে আমন্ত্রিত অতিথিদের নিয়ে আমরা উদ্বিগ্ন। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে চারজন সংগীতশিল্পীর সঙ্গে আমাদের কথা চূড়ান্ত হয়েছিল। শেষ মুহূর্তে এসে অনুষ্ঠানটা হয়তো আমাদের বাতিল করতে হতে পারে।’ইফতেখার আরো যোগ করেন, ‘আমরা ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছি, কী করা উচিত? এখানে স্বরাষ্ট্রসহ বেশ কয়েকটি মন্ত্রণালয় জড়িত।

 আগামীকাল (আজ) হয়তো আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত পাব।’ 

মিরপুরের বিকল্প হিসেবে সিলেটেও অনুষ্ঠানটি করা সম্ভব হচ্ছে না। কারণ ২৪ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার মাত্র ৪৮ ঘণ্টা পর মাঠটিকে খেলার উপযোগী করে তোলা কঠিন। শেষ পর্যন্ত তাই বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানটি বাতিলই বলা যায়।

]]>
https://bbangla.net/2025/12/19/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b2/feed/ 0
বাংলাদেশে খেলতে আসছে না ভারত! https://bbangla.net/2025/05/03/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ad/ https://bbangla.net/2025/05/03/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ad/#respond Sat, 03 May 2025 06:24:02 +0000 https://bbangla.net/?p=2899 আগামী আগস্টে সাদা বলের ফরম্যাটে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের। তিন ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টির সিরিজটির সময়সূচিও ইতোমধ্যে ঘোষণা করে দিয়েছে বিসিবি। তবে সাম্প্রতিক উত্তেজনায় আসন্ন সিরিজটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সম্প্রতি কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন অনেকে।

প্রতিবেশী বাংলাদেশের সঙ্গেও বেশ কয়েক মাস ধরেই শীতল সম্পর্ক চলছে ভারতের। এর মধ্যে নতুন করে উত্তেজনা আরও বেড়েছে। এমন প্রেক্ষাপটে আগস্টে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর অনিশ্চয়তার মুখে পড়েছে।
‘এই সফর ক্যালেন্ডারের অংশ (পূর্ব নির্ধারিত) হলেও এখনো কিছুই চূড়ান্ত হয়নি। বর্তমান পরিস্থিতির কারণে ভারতীয় দল যে বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে না, সেই সম্ভাবনাই বেশি’—সূত্রের বরাত দিয়ে বলছে টাইমস অব ইন্ডিয়া।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা পোস্টকে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘অফিসিয়ালি আমরা এখনো কিছু জানি না। আমাদের প্ল্যান যেভাবে ছিল সেভাবেই আছে। আমরা আশা করছি ঠিক সময়ই সিরিজটি হবে।’

সিরিজটি খেলতে আগামী ১৩ আগস্ট ঢাকায় আসায় কথার ছিল ভারতীয় দলের। এ ছাড়া ১৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলার মাঠে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঢাকা ছাড়াও চট্টগ্রামেও হওয়ার কথা ছিল ম্যাচ।

শুধু আসন্ন বাংলাদেশ সিরিজই নয়, চলতি বছর অনুষ্ঠিতব্য এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও এখনো ভারতীয় বোর্ডের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভারত-বাংলাদেশ সিরিজের পরপরই মাঠে গড়ানোর কথা ছিল এশিয়া কাপ।

]]>
https://bbangla.net/2025/05/03/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ad/feed/ 0