Monday, August 10, 2026

দুপুরে আ’লীগ নেতাদের বাড়িতে পুলিশি অভিযান, সন্ধ্যায় মিছিল

0 মন্তব্য 270 views

আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের বাড়িতে আজ রোববার সন্ধ্যায় পুলিশি অভিযানের পর সন্ধ্যায় ঝটিকা মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শহরের পুরাতন কসবা কাঁঠালতলা মোড় থেকে মিছিলটি বের হয়। মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ফিরবে বীরের বেশে’ স্লোগান দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি ইজিবাইকে আসা আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিলটি বের করেন। মিছিলটি উপশহর বাবলাতলা ব্রিজের কাছ থেকে ঘুরে ফের কাঁঠালতলা মোড়ের দিকে চলে যায়। মিছিলে থাকা নেতাকর্মীরা সব বাইরের এলাকা থেকে এসে যোগ দিয়েছেন। তাদের স্থানীয়রা কেউ চিনতে পারেননি।

তবে মিছিলের বিষয়টি স্বীকার করছে না জেলা পুলিশের কোনো পর্যায়ের কর্মকর্তা। পুলিশ সুপার রওনক জাহান সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের মিছিলের কোনো খবর তাদের জানা নেই।

উল্লেখ্য, রোববার দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শাহীন চাকলাদারসহ দলটির বেশ কয়েকজন নেতার বাড়িতে পুলিশ অভিযান চালায়। তবে এতে কেউ আটক হয়নি।

আরো পড়ুন

একটি মন্তব্য লিখুন

আমাদের সম্পর্কে

বাঙালীর সংবাদ বাংলা ভাষায়, সবার আগে সেরা সংবাদ পেতে বি-বাংলা ভিজিট করুন।

আজকের সর্বাধিক পঠিত

নিউজলেটার