Thursday, June 25, 2026

নরসিংদীতে চাঁদাবাজির প্রতিবাদে হামলার শিকার এএসপি শামিম আনোয়ার।

0 মন্তব্য 148 views

 

নরসিংদীতে চাঁদাবাজির প্রতিবাদে হামলার শিকার এএসপি শামিম আনোয়ার

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শামিম আনোয়ার বিএনপি সন্ত্রাসীদের নৃশংস হামলার শিকার হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) দুপুরে পৌর শহরের আরশিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শহরের আরশিনগরে অটোরিকশা থেকে চাঁদা তুলছিল দুইজন বিএনপি কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এএসপি শামিম আনোয়ার তাদের আটক করেন। এসময় সংঘবদ্ধ বিএনপি ক্যাডাররা হঠাৎ পুলিশের উপর হামলা চালায় এবং আটক দুইজনকে ছিনিয়ে নেয়। হামলায় গুরুতর আহত হন এএসপি শামিম আনোয়ার।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, বিএনপি সন্ত্রাসীদের এই বেপরোয়া কর্মকাণ্ডে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রশাসনের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো পড়ুন

একটি মন্তব্য লিখুন

আমাদের সম্পর্কে

বাঙালীর সংবাদ বাংলা ভাষায়, সবার আগে সেরা সংবাদ পেতে বি-বাংলা ভিজিট করুন।

আজকের সর্বাধিক পঠিত

নিউজলেটার