Friday, September 25, 2026

দাবি আদায়ে বৃহস্পতিবার পর্যন্ত আল্টিমেটাম ৩৫ প্রত্যাশীদের

0 মন্তব্য 197 views

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবি আদায়ে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা।

রবিবার (২৪ নভেম্বর) দুপুরে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে জড়ো হয়ে সমাবেশ করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সেখানে দাঁড়াতে দেয়নি। পরে আন্দোলনকারীরা শাহবাগ থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সমাবেশ করেন। সমাবেশ থেকে আন্দোলনকারীরা ২৮ নভেম্বরের মধ্যে চাকরির বয়সসীমা ৩৫ করার আল্টিমেটাম দেন। দাবি না মানলে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান আন্দোলনকারীরা। এরপর ঝটিকা মিছিল করে আজকের মতো কর্মসূচি শেষ করেন তারা।

সমাবেশে মো. কামরুজ্জামান বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলন করে যাচ্ছি। আন্দোলনের এক পর্যায়ে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান অন্তর্বর্তী সরকার একটি কমিশন গঠন করে। সেই কমিশনের সুপারিশ না মেনে তারা ৩২এর প্রজ্ঞাপন দেয়। আমরা এই প্রজ্ঞাপনকে লালকার্ড প্রদর্শনের মাধ্যমে প্রত্যাখ্যান করলাম। এই প্রজ্ঞাপন মানি না। বয়সসীমা ৩৫ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

আরো পড়ুন

একটি মন্তব্য লিখুন

আমাদের সম্পর্কে

বাঙালীর সংবাদ বাংলা ভাষায়, সবার আগে সেরা সংবাদ পেতে বি-বাংলা ভিজিট করুন।

আজকের সর্বাধিক পঠিত

নিউজলেটার