Sunday, March 8, 2026

শাহবাগের প্রজন্ম চত্বরের প্রতিকৃতি ভেঙে ফেলা হয়েছে

বিবাংলা ডেস্ক
০ মন্তব্য ১৫৪ views

রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরের প্রতিকৃতি ভেঙে ফেলা হয়েছে। শনিবার (১২ জুলাই) গভীর রাতে কে বা কারা বুলডোজার দিয়ে এটি ভেঙে ফেলে।

রাতের অন্ধকারে একটি বুলডোজার এনে প্রজন্ম চত্বরের প্রতিকৃতিটি কেউ ভেঙে ফেলেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এদিকে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

প্রসঙ্গত, ২০১৩ সালের গণজাগরণ আন্দোলনের সময় শাহবাগে গড়ে ওঠা এ ‘প্রজন্ম চত্বর’ মুক্তিযুদ্ধের চেতনা ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবির প্রতীক হয়ে ওঠে। ভাস্কর্যটি ওই আন্দোলনের স্মৃতি ধরে রেখেছিল।

কে বা কারা এটি ভেঙেছে বা কোনো কর্তৃপক্ষের নির্দেশে এটি করা হয়েছে কি না-সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরো পড়ুন

একটি মন্তব্য লিখুন

আমাদের সম্পর্কে

বাঙালীর সংবাদ বাংলা ভাষায়, সবার আগে সেরা সংবাদ পেতে বি-বাংলা ভিজিট করুন।

আজকের সর্বাধিক পঠিত

নিউজলেটার