কারাগারনামা-১
আসামীঃ বছর তিরিশের এক যুবক।
সিটিএসবির লোকেরা ঘুরে বেড়ায় কিভাবে মক্কেল ধরতে হবে। তাদের চোখে মক্কেল হচ্ছে আওয়ামী লীগ বা স্বাধীনতা পক্ষের যেকোনো ব্যানারের লোকজন। অপারেশনের প্রতিটি টিমে স্বাধীনতা বিপক্ষের শক্তি লোকজন থাকে। আবার এদের ভিতর স্বাধীনতা পক্ষের লোক যদি থাকেও তারা সেটি প্রকাশ করতে ভয় পায়। থানায় নেওয়ার আগে কিছুক্ষণ জিজ্ঞেসাবাদ করে প্রয়োজনে গায়ে হাত দিতেও দ্বিধাবোধ করেন না।সেখানেও অনেক নাটক ও ভয়ভীতি চলে। থানায় নেওয়ার পর যারা হাজতি থাকে তাদের খাবার না দেওয়াটা একটা অভ্যাস। রাত ৩ টা প্রযর্ন্ত কোনো হাজতীকে খাবার দেওয়া হয় না। তারপর টাকার বিনিময়ে কনস্টেবল এর মাধ্যমে খাবার সংগ্রহ করে খেতে হয়। তাছাড়া গভীর রাতে হাজত থেকে বের করে ভয়ভীতি দেখিয়ে টাকা চাওয়া হয়। এবং আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে দেওয়া হয় না। প্রাথমিক পর্যায়ে যতটুকু চুষে নেওয়ার পুরোটাই চেষ্টা করা হয় রিমান্ড এবং মাইরের ভয় দেখিয়ে তাছাড়া আরও কতো কি!২৪ ঘন্টার মধ্যে কোর্টে প্রেরন করার নির্দেশ থাকায় কোর্টে নেওয়ার আগ পর্যন্ত চুষে নেওয়ার চেষ্টা অব্যাহত থাকে।
