Friday, September 25, 2026

কারাগারনামা ০৪

0 মন্তব্য 119 views

কারাগারনামা-৪
ঘটনার স্থান রুপগঞ্জ কারাগার।
সময় জুন- জুলাই ২০২৫।

আওয়ামীলীগের এক তৃণমূল কর্মী হঠাৎ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ওঠে। এটা শুনে কারারক্ষীরা তাকে মারধোর করে এবং শাসায় যে ৪ প্যাকেট বেনসন সিগারেট যদি শাস্তি স্বরুপ না দেয় তাকে রিমান্ডে দেয়া হবে। এই সাধারণ তৃণমূল কর্মী একেবারেই অসহায়। সিগারেট কিনে দেয়ার সামর্থ্য তার নাই। এটা দেখে পাশের এক আওয়ামীলীগ কর্মী,বঙ্গবন্ধুর সৈনিক ৪ প্যাকেট সিগারেট কিনে দেয় এবং সেই কর্মি এই দফায় রক্ষা পায়। এই গরীব কর্মীটি আফসোস করতে থাকে আর ভাবতে থাকে “এই কারারক্ষীটির নিয়োগই হয়েছিল হয়তো শেখ হাসিনার সময়েই। তারাই এখন তৃণমূল কর্মীদের উপর অত্যাচার করছে।” এই কর্মী দীপ্ত কন্ঠে বলে ওঠে শেখ হাসিনা আসার পর আবার জেগে উঠবে বাংলাদেশ এবং ঘরে ঘরে লুকিয়ে থাকা এই খন্দকার মোস্তাকদের সমুলে উৎপাটন করা হবে। রাজপথে হয়তো নেতাদের গ্রুপিং এ বিভক্তি ছিলো কিন্তু ত্রীনমুল সবসময়ই পাশে ছিলো। কারাগারের মধ্যে তৃণমূল কর্মীদের এই দীপ্ত কঠিন,ইস্পাত কঠিন প্রতিজ্ঞা সত্যিই স্বাধীনতার স্বপ্নকে নতুন ভাবে জাগিয়ে তুলবে। সে আশায় রইলাম। জয় বাংলা।

আরো পড়ুন

একটি মন্তব্য লিখুন

আমাদের সম্পর্কে

বাঙালীর সংবাদ বাংলা ভাষায়, সবার আগে সেরা সংবাদ পেতে বি-বাংলা ভিজিট করুন।

আজকের সর্বাধিক পঠিত

নিউজলেটার