Friday, March 6, 2026

টেকনাফে পাচারের আস্তানা থেকে ৬৬ নারী-শিশু উদ্ধার

বিবাংলা ডেস্ক
০ মন্তব্য ৭২ views

টেকনাফে পাচারের আস্তানা থেকে ৬৬ নারী-শিশু উদ্ধার

টেকনাফ, কক্সবাজার | ১৯ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে গহিন পাহাড়ে লুকিয়ে রাখা ৬৬ জন নারী ও শিশুকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চালানো অভিযানে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।

কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় এ আস্তানাটি চিহ্নিত করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৪৪ জন নারী ও শিশু রয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, পাচারকারীরা উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে কিংবা অপহরণ করে তাদের পাহাড়ে এনে আটকে রেখেছিল। পরবর্তীতে তাদের কাছ থেকে মুক্তিপণও দাবি করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযান চলাকালে প্রায় ১৫ থেকে ২০ জন পাচারকারী পালিয়ে যায়। তবে পাচারকারীদের চিহ্নিত করে ধরতে তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড কর্তৃপক্ষ।

উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় যাচাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় টেকনাফ থানায় মামলার প্রক্রিয়াও শুরু হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরু থেকে টেকনাফে এ পর্যন্ত ৬২ জন মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৭৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন

একটি মন্তব্য লিখুন

আমাদের সম্পর্কে

বাঙালীর সংবাদ বাংলা ভাষায়, সবার আগে সেরা সংবাদ পেতে বি-বাংলা ভিজিট করুন।

আজকের সর্বাধিক পঠিত

নিউজলেটার