Friday, March 6, 2026

আবারো গণপিটুনিতে প্রাণহানি: খুলনায় যুবক নিহত

বিবাংলা ডেস্ক
০ মন্তব্য ৮৩ views

আবারো গণপিটুনিতে প্রাণহানি: খুলনায় যুবক নিহত

খুলনা, ২১ সেপ্টেম্বর ২০২৫

খুলনার ফুলতলা উপজেলার জামিরা বাজারে চাঁদাবাজির অভিযোগে আলমগীর হোসেন (৩৮) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর ডুমুরিয়া উপজেলার টোলনা গ্রামের হায়দার আলী মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুখোশধারী কয়েকজন মোটরসাইকেলযোগে বাজারে গিয়ে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে। পরে বিক্ষুব্ধ ব্যবসায়ী ও স্থানীয়রা আলমগীরকে তাঁর বাড়ি থেকে ধরে এনে বাজারে গণপিটুনি দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতার হাত থেকে তাঁকে রক্ষা করতে পারেনি। রক্তাক্ত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত্যুর ঘটনা ঘটে।

ঘটনার পরও কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা হয়নি। ফুলতলা থানার ওসি জেল্লাল হোসেন জানান, ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তিনি আরও বলেন, “অসংখ্য মানুষ একসাথে আক্রমণ করায় পুলিশ উপস্থিত থাকলেও গণপিটুনি ঠেকানো সম্ভব হয়নি।”

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, আইন নিজের হাতে তুলে নিলে বিচার প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা আরও দুর্বল হবে।

আরো পড়ুন

একটি মন্তব্য লিখুন

আমাদের সম্পর্কে

বাঙালীর সংবাদ বাংলা ভাষায়, সবার আগে সেরা সংবাদ পেতে বি-বাংলা ভিজিট করুন।

আজকের সর্বাধিক পঠিত

নিউজলেটার