Friday, March 6, 2026

আফগানিস্তানের এক ইঞ্চি মাটি নিয়েও কোনো চুক্তি সম্ভব নয়-ট্রাম্পকে তালেবান কর্মকর্তা

বিবাংলা ডেস্ক
০ মন্তব্য ৬০ views

তিনি বলেন, “আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও কোনো চুক্তির মাধ্যমে কাউকে দেওয়া সম্ভব নয়। আমাদের এর প্রয়োজনও নেই।”

এই মন্তব্যের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবির কড়া জবাব দেন। কয়েক দিন আগে যুক্তরাজ্যে এক সফরকালে ট্রাম্প বাগরাম ঘাঁটি ফিরিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘আফগানিস্তান যদি যারা বাগরাম ঘাঁটি তৈরি করেছে, সেই যুক্তরাষ্ট্রের কাছে এটি ফিরিয়ে না দেয়, তবে খারাপ কিছু ঘটবে।’

তালেবান কর্মকর্তার মতে, কিছু পক্ষ রাজনৈতিক চুক্তির মাধ্যমে ঘাঁটিটি পুনর্দখল করতে চায়, তবে সেটি কোনোভাবেই সম্ভব নয়।

বাগরাম ছিল আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। এটি ব্যবহার করে ২০০১ সালে শুরু হওয়া সন্ত্রাসবিরোধী যুদ্ধে তালেবান সরকারকে উৎখাত করেছিল যুক্তরাষ্ট্র। তবে দীর্ঘ যুদ্ধের পর ট্রাম্প প্রশাসনের সঙ্গে চুক্তির ভিত্তিতে ২০২১ সালের জুলাইয়ে মার্কিন ও ন্যাটো বাহিনী বাগরাম ছেড়ে যায়।

এর কিছুদিনের মধ্যেই আফগান নিরাপত্তাবাহিনী ধসে পড়ে এবং তালেবান পুনরায় ক্ষমতায় ফিরে আসে।

আরো পড়ুন

একটি মন্তব্য লিখুন

আমাদের সম্পর্কে

বাঙালীর সংবাদ বাংলা ভাষায়, সবার আগে সেরা সংবাদ পেতে বি-বাংলা ভিজিট করুন।

আজকের সর্বাধিক পঠিত

নিউজলেটার