৮০
কমিটির সভাপতি অসিত সাহা জানান, আগামী ১ অক্টোবর দুর্গাপূজা শুরু। এ উপলক্ষে প্রতিমা তৈরি ও রঙের কাজ প্রায় শেষ।
এখন চলছে সাজসজ্জার কাজ। এ জন্য তাঁরা বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টা পর্যন্ত মন্দিরে ছিলেন। শুক্রবার সকালে মন্দিরে এসে দেখেন কয়েকটি প্রতিমার মাথার অংশ ভাঙা। বিষয়টি তাঁরা উপজেলা প্রশাসন ও পুলিশকে জানান।
ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সজীব খান, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস প্রমুখ।
সাতক্ষীরার তালায় মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের জেয়ালা নলতা গ্রামের সাহাপাড়ার মন্দিরে এই ঘটনা ঘটে বলে মন্দিরটির পরিচালনা কমিটির সভাপতি জানিয়েছেন।
তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে।
