Wednesday, May 13, 2026

মন্ট্রিয়লে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত, গ্লোবাল অ্যালায়েন্সের অংশগ্রহণ।

বিবাংলা ডেস্ক
০ মন্তব্য ১৩ views

রোববার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত কানাডার মন্ট্রিয়ল শহরের ডাউনটাউনের স্ট্যানলি স্ট্রিটে আমেরিকান এম্বাসির সামনে ,আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশটির আয়োজন করে কানাডা আওয়ামী লীগ শাখা।

এতে মানবাধিকার সংগঠন গ্লোবাল অ্যালায়েন্স এগেইনস্ট অ্যাট্রোসিটি অ্যান্ড ভায়োলেন্স অন হিউম্যানিটি-এর নেতৃবৃন্দ ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন এবং তাদের সংহতি প্রকাশ করেন।

গ্লোবাল অ্যালায়েন্সের চেয়ারপারসন ইসরাত আলম তার বক্তব্যে বলেন,
“প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার হলো তার নিজের পছন্দের রাজনৈতিক দলের প্রতি সমর্থন প্রকাশ করা।

বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী যখন স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে আওয়ামী লীগকে সমর্থন করে, তখন এ দলকে নিষিদ্ধ করা মানে গণতন্ত্রের কণ্ঠরোধ করা।

১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছি একটি প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য।

সেই চেতনাকে ধারণ করে একটি আধুনিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠন করতে হলে রাজনৈতিক বহুত্ববাদ ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, দেশে প্রতিনিয়ত নারী ও শিশু ধর্ষণের ঘটনা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাহীনতার খবর গণমাধ্যমে উঠে আসছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি এসব ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বিক্ষোভ সমাবেশে গ্লোবাল অ্যালায়েন্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি সৈয়দ জাহাঙ্গীর, ভাইস প্রেসিডেন্ট শাহাবুদ্দিন, কালচারাল সেক্রেটারি প্রণব মিঠু, ভাইস প্রেসিডেন্ট অলক চক্রবর্তী, উপদেষ্টা সুশান্ত বড়ুয়া এবং প্রান্ত দেব।

এ সময় বক্তব্য রাখেন কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক ইফতেখার জুবেরী সেলিম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সুইট, কুইবেক প্রাদেশিক শাখার সভাপতি মুন্সী বশির, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম এবং মহিলা আওয়ামী লীগ নেত্রী সাজেদা হোসেন। অন্যান্য নেতৃবৃন্দ।

আরো পড়ুন

একটি মন্তব্য লিখুন

আমাদের সম্পর্কে

বাঙালীর সংবাদ বাংলা ভাষায়, সবার আগে সেরা সংবাদ পেতে বি-বাংলা ভিজিট করুন।

আজকের সর্বাধিক পঠিত

নিউজলেটার