Thursday, June 25, 2026

৫ আগস্টে হাসিনার পক্ষে থাকলে শান্তিরক্ষী মিশন বন্ধ হতো সেনাবাহিনীরঃবিবিসি হার্ডটকে তুর্ক

0 মন্তব্য 450 views

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বিবিসি হার্ডটকে বাংলাদেশ নিয়ে কথা বলেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, ৫ আগস্টে শেখ হাসিনার পক্ষে থাকলে শান্তিরক্ষী মিশন বন্ধ হতো বাংলাদেশ সেনাবাহিনীর। শেখ হাসিনার দমন-পীড়নে বাংলাদেশ সেনাবাহিনী অংশগ্রহণ করলে, তারা জাতিসংঘের কোনো মিশনে অংশগ্রহণ করতে পারত না। জাতিসংঘের এমন সিদ্ধান্তের কারণে বাংলাদেশের বদল ঘটেছে।
ভলকার তুর্ক আরও বলেন, জুলাই-আগস্টে বাংলাদেশে শিক্ষার্থীরা ব্যাপক বিক্ষোভ আন্দোলন করছিল। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর শেখ হাসিনার চরম দমন-পীড়ন চালাচ্ছিল। শিক্ষার্থীদের একটি বড় প্রত্যাশা ছিল, আমরা তাদের ব্যাপারে কী সিদ্ধান্ত নিয়েছি। শুরু থেকেই আমরা বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করছিলাম। আমরা সেনাবাহিনীকে সতর্ক করে দিয়েছিলাম। যদি তারা এই দমন-পীড়নে অংশ নেয়, তারা জাতিসংঘের কোনো শান্তি মিশনে অংশগ্রহণ করতে পারবেন না। জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর তালিকা থেকে বাদ যাবে বাংলাদেশের নাম।

আরো পড়ুন

একটি মন্তব্য লিখুন

আমাদের সম্পর্কে

বাঙালীর সংবাদ বাংলা ভাষায়, সবার আগে সেরা সংবাদ পেতে বি-বাংলা ভিজিট করুন।

আজকের সর্বাধিক পঠিত

নিউজলেটার