Monday, August 10, 2026

ইউনুস শাসনের বিরুদ্ধে কানাডার পার্লামেন্ট ভবনের সামনে GA3VH-এর প্রতিবাদ কর্মসূচি

0 মন্তব্য 207 views

গ্লোবাল অ্যালায়েন্স এগেইনস্ট অ্যাট্রোসিটি অ্যান্ড ভায়োলেন্স অন হিউম্যানিটি (GA3VH), মন্ট্রিয়ালভিত্তিক একটি মানবাধিকার সংগঠন, ৮ এপ্রিল ২০২৫ তারিখে কানাডার পার্লামেন্ট ভবনের সামনে একটি শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় প্রতিবাদ কর্মসূচি আয়োজন করে। বাংলাদেশে ইউনুস শাসনের অধীনে চলমান নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক সচেতনতা তৈরিই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।

সংগঠনটি সংখ্যালঘু বিশেষ করে হিন্দু নারীদের উপর গ্যাং রেপ, শিশুদের নির্যাতন এবং আইনশৃঙ্খলার চরম অবনতির বিরুদ্ধে তীব্র নিন্দা জানায়। প্রতিবাদকারীরা জানান, দেশে প্রতিদিনই ডাকাতি, সন্ত্রাসী হামলা ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর হামলার ঘটনা ঘটছে।

GA3VH চেয়ারপার্সন ইশরাত আলম এক জোরালো বক্তব্যে ড. মুহাম্মদ ইউনুসের অবিলম্বে পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, “জামায়াতের সাথে তার ফ্যাসিবাদী জোট গণতন্ত্রের জন্য হুমকি। তিনি বাংলাদেশের নাগরিকদের ব্যর্থতার মুখে ঠেলে দিয়েছেন।”

সংগঠনটি একটি দায়বদ্ধ, সকলের অংশগ্রহণমূলক সরকার এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানায়।

এই প্রতিবাদ কর্মসূচিতে GA3VH-এর অন্যান্য নেতৃবৃন্দ—সেক্রেটারি রূপা বড়ুয়া, জয়েন্ট সেক্রেটারি সাফওয়ানুল করিম, এবং কালচারাল সেক্রেটারি দীপন্নিতা মুখসুদী উপস্থিত ছিলেন। বাংলাদেশের মানবাধিকার বিষয়ক বিশিষ্ট আইনজীবী উইলিয়াম স্লোন একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে যোগ দেন।

মন্ট্রিয়ালের অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতারাও এই প্রতিবাদে অংশ নেন। তাঁরা সকলেই ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।

আরো পড়ুন

একটি মন্তব্য লিখুন

আমাদের সম্পর্কে

বাঙালীর সংবাদ বাংলা ভাষায়, সবার আগে সেরা সংবাদ পেতে বি-বাংলা ভিজিট করুন।

আজকের সর্বাধিক পঠিত

নিউজলেটার