Friday, June 26, 2026

কলংকিত কুমিল্লা,হিন্দু নারীকে ধর্ষণ,ভিডিও ভাইরাল।

0 মন্তব্য 356 views

কলংকিত কুমিল্লা,হিন্দু নারীকে ধর্ষণ,ভিডিও ভাইরাল।

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অভিযোগে এক হিন্দু নারী মামলা করেছেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে; মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে এলাকায় বেশ সমালোচনা শুরু হয়। পুলিশ আসামিকে এখনও গ্রেপ্তার করতে পারেনি।
মামলায় বলা হয়েছে, সপ্তাহ দুয়েক আগে ওই নারী বাবার বাড়ি বেড়াতে আসেন। বৃহস্পতিবার রাত ১১টার পর ওই নারীর বাবা-মা বাড়ির বাইরে যান। তখন স্থানীয় বিএনপি নেতা ফজর আলী দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। পরে স্থানীয়রা এসে ফজর আলীকে ধরে মারধর করে এবং কেউ কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়।
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, ফজর আলীকে আসামি করে মামলা হয়েছে। বাদির স্বাস্থ্য পরীক্ষাও শেষ। তবে আসামি পলাতক রয়েছে। অভিযুক্ত ফজর আলীর কোনো রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, এ ঘটনাটি যারা ভিডিও করে ছেড়ে দিয়েছে, তাদেরকেও আইনের আওতায় আনা হবে। এমন ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না।

আরো পড়ুন

একটি মন্তব্য লিখুন

আমাদের সম্পর্কে

বাঙালীর সংবাদ বাংলা ভাষায়, সবার আগে সেরা সংবাদ পেতে বি-বাংলা ভিজিট করুন।

আজকের সর্বাধিক পঠিত

নিউজলেটার