Monday, August 10, 2026

তালেবান সরকারের আমন্ত্রণে কাবুলে মামুনুল হকসহ ৭ আলেম

0 মন্তব্য 240 views

আফগানিস্তানের তালেবান সরকারের আমন্ত্রণে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ সাতজন আলেম দেশটিতে সফর করছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে তারা কাবুলে পৌঁছান।

সফরকালে প্রতিনিধি দল আফগানিস্তানের প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, শীর্ষ আলেম এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পশ্চিমা বিশ্বে মানবাধিকার ও নারী অধিকার নিয়ে যে সমালোচনা রয়েছে, তার বাস্তব পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করবেন বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরে দুই দেশের আলেমদের সম্পর্ক উন্নয়ন, কূটনৈতিক সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধিকে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি প্রতিনিধি দল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করবেন।

প্রতিনিধি দলে আছেন— হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ (মধুপুরের পীর), হেফাজতের নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল, জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা মনির হোসাইন কাসেমী, বারিধারা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা আব্দুল হক এবং মাওলানা মাহবুবুর রহমান।

এর আগে ১৪ সেপ্টেম্বর মামুনুল হক ও প্রতিনিধি দল ওমরাহ পালনে সৌদি আরব যান। সেখানে প্রবাসীদের সঙ্গে খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার বিষয়ে বৈঠক করার পর তারা কাবুলে পৌঁছান। সফর শেষে মধ্য এশিয়ার আরও কয়েকটি দেশ ভ্রমণেরও পরিকল্পনা রয়েছে তাদের

আরো পড়ুন

একটি মন্তব্য লিখুন

আমাদের সম্পর্কে

বাঙালীর সংবাদ বাংলা ভাষায়, সবার আগে সেরা সংবাদ পেতে বি-বাংলা ভিজিট করুন।

আজকের সর্বাধিক পঠিত

নিউজলেটার