Thursday, June 25, 2026

ট্রাম্পের সঙ্গে ড. ইউনুসের সাক্ষাতের দাবি মিথ্যে ও ভিত্তিহীন।

0 মন্তব্য 168 views

ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের দাবিও মিথ্যে এবং ব্যর্থ-ড. ইউনূসের আন্তর্জাতিক মর্যাদাহানি এবং বাংলাদেশের সুনাম নষ্ট

রাষ্ট্রীয় ব্যয়বহুল পাঁচ সদস্যের প্রেস টিম নিয়েও ব্যর্থতা, সরকারের ভাবমূর্তি নষ্ট

বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক থেকে

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের ‘ফলপ্রসূ বৈঠক’ এর দাবি পুরোপুরি ধোঁয়াশা ও মিথ্যা প্রমাণিত হয়েছে। একাধিক বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, ড. ইউনূস ট্রাম্পের সঙ্গে কোনো সাক্ষাৎই করতে পারেননি।

এর আগে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দাবি করেছিলেন যে, ড. ইউনূস ট্রাম্পের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু একটিও ছবি বা ভিডিও প্রকাশ না হওয়ায় শুরু থেকেই বিষয়টি সন্দেহজনক মনে হয়।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের মতো হাই-প্রোফাইল ব্যক্তির সঙ্গে বৈঠকের এক মুহূর্তও ক্যামেরার চোখ এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব। ট্রাম্প যেখানে যান, সেখানে গণমাধ্যম ও তার নিজস্ব মিডিয়া টিম থাকে। তাহলে কেন ড. ইউনূসের দাবি পুরোপুরি মিথ্যা?

সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হয়েছে পাঁচ সদস্যের বিশাল প্রেস টিম। রাষ্ট্রীয় ব্যয় করে এত বড় দল নিয়ে যাওয়ার পরেও কেন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ একটি বৈঠক আয়োজন করা সম্ভব হলো না? এবং ব্যর্থ হলে কেন প্রেস সচিব জনগণকে বিভ্রান্তকর তথ্য দিয়ে মিথ্যা প্রচার করলেন?

বিশ্লেষকরা এটিকে কূটনৈতিক ব্যর্থতা ও সমন্বয়হীনতার নজির হিসেবে দেখছেন। নতুন সরকারের জন্য আন্তর্জাতিক মঞ্চে গ্রহণযোগ্যতা তৈরি করা অপরিহার্য। কিন্তু এ ধরনের মিথ্যা দাবি সরকারকে অচিরেই আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ে বিশ্বাসযোগ্যতা হারাতে বসিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা চলছে। অনেকে মন্তব্য করছেন, যেখানে বৈঠক আয়োজন করা সম্ভব হলো না, সেখানে কাল্পনিক গল্প শোনিয়ে জনগণকে বিভ্রান্ত করা সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতিকেই প্রশ্নবিদ্ধ করেছে।

আরো পড়ুন

একটি মন্তব্য লিখুন

আমাদের সম্পর্কে

বাঙালীর সংবাদ বাংলা ভাষায়, সবার আগে সেরা সংবাদ পেতে বি-বাংলা ভিজিট করুন।

আজকের সর্বাধিক পঠিত

নিউজলেটার