Monday, August 10, 2026

আজ থেকে শ্রীলঙ্কার ভিসা পেতে অনুমতি লাগবে বাংলাদেশিদের

0 মন্তব্য 346 views
শ্রীলঙ্কায় ভ্রমণে যেতে পর্যটকদের জন্য আগাম ‘ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন’ বা ইটিএ গ্রহণ বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। বুধবার (১৫ অক্টোবর) থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

এত দিন বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকরা শ্রীলঙ্কার বিমানবন্দরে পৌঁছেও (অন-অ্যারাইভাল) নির্দিষ্ট ফি জমা দিয়ে ভিসা সুবিধা পেতেন।

ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশন দেশটির ইমিগ্রেশন অ্যান্ড এমিগ্রেশন বিভাগের বরাত দিয়ে এ তথ্যটি জানিয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশসহ অনেক দেশের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে। 

নতুন নির্দেশনা অনুযায়ী, ভ্রমণকারীরা এখন দুইভাবে ইটিএ বা ডিজিটাল অনুমতি সংগ্রহ করতে পারবেন। এর জন্য আবেদন করতে হবে শ্রীলঙ্কা সরকারের নির্ধারিত ওয়েবসাইটের eta.gov.lk/slvisa মাধ্যমে। অথবা সংশ্লিষ্ট দেশে অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশনের মাধ্যমে ভিসা আবেদন জমা দিয়ে অনুমতি নেওয়া যাবে।

শ্রীলঙ্কা সরকারের অভিবাসন ও ভিসা বিভাগের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, পর্যটক, ব্যবসায়ী ও ট্রানজিট যাত্রীদের যাত্রার আগেই এই অনুমতি নিতে হবে।

ইটিএ সাধারণত ৩০ দিনের জন্য বৈধ হয় এবং এটি পর্যটন বা ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা যায়।

শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যারা আগে থেকে ইটিএ নিশ্চিত করবেন না, তাদের প্রবেশে জটিলতা সৃষ্টি হতে পারে। কিছুক্ষেত্রে তাদের ফেরতও পাঠানো হতে পারে।

তাই যেকোনো ধরনের বিড়ম্বনা এড়াতে ভ্রমণকারীদের নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আগেই ইটিএ সংগ্রহ করতে বলা হয়েছে। 

আরো পড়ুন

একটি মন্তব্য লিখুন

আমাদের সম্পর্কে

বাঙালীর সংবাদ বাংলা ভাষায়, সবার আগে সেরা সংবাদ পেতে বি-বাংলা ভিজিট করুন।

আজকের সর্বাধিক পঠিত

নিউজলেটার