২৮০
গুলিস্তানের বঙ্গব্ন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জয়বাংলা’ স্লোগান এবং ‘শেখ হাসিনা আবারো ফিরে আসবেন’ বলায় বেশ কয়েকজনে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে ‘ছাত্র-জনতা’।
রোববার সকাল থেকে ওই এলাকায় কারো গতিবিধি ‘সন্দেহজনক’ মনে হলে তাদের জিজ্ঞাসাবাদও করছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ কমিশনার মো. শাহরিয়ার আলী বলেন, “সকাল থেকে আওয়ামী লীগের কার্যালয় ও নূর হোসেন চত্বর এলাকা থেকে অন্তত ১২ জনকে হেফাজতে নেওয়া হয়েছে।
