Wednesday, March 11, 2026

টানা দ্বিতীয় দিন কলমবিরতি কর্মসূচি পালন করেছেন এনবিআর কর্মকর্তা–কর্মচারীরা

বিবাংলা ডেস্ক
০ মন্তব্য ৩৩৮ views

আজ মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শুল্ক-কর কর্মকর্তা-কর্মচারীরা। সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) সারা দেশের শুল্ক-কর কার্যালয়ে এই কর্মসূচি চলে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যাপারে এই আন্দোলন চলছে।

দুপুরে আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এ সময় এনবিআরের কর্মকর্তাদের বদলির আদেশ একযোগে ছিঁড়ে ফেলে দেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। সকাল থেকে কর্মকর্তা-কর্মচারীরা রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনের নিচতলায় অবস্থান করছেন।

পূর্বঘোষণা অনুসারে, আগামীকাল বুধবার ও পরের দিন বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে কলমবিরতি, অবস্থান কর্মসূচি। ২৭ জুনের সব বদলি আদেশ বাতিল না করা হলে এবং এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে অপসারণ না করা হলে ২৮ জুন থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে লাগাতার ‘কমপ্লিট শাটডাউন’ চলবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে ১২ মে অধ্যাদেশ জারি করে সরকার। এর পর থেকে এর প্রতিবাদে নানা ধরনের কর্মসূচি পালন করেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়।

আরো পড়ুন

একটি মন্তব্য লিখুন

আমাদের সম্পর্কে

বাঙালীর সংবাদ বাংলা ভাষায়, সবার আগে সেরা সংবাদ পেতে বি-বাংলা ভিজিট করুন।

আজকের সর্বাধিক পঠিত

নিউজলেটার