কানাডার মন্ট্রিয়ালে GA3VH-এর উদ্যোগে এক শান্তিপূর্ণ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গুলিতে ছাত্রলীগ কর্মী, আওয়ামী লীগপন্থী তরুণ ও সাধারণ নাগরিকদের হত্যার প্রতিবাদ জানাতে এই সভার আয়োজন করা হয়। এটি শুধুমাত্র একটি মানবাধিকার আন্দোলন নয়—এটি ছিল মুজিববাদ, অসাম্প্রদায়িকতা ও ১৯৭২ সালের সংবিধান রক্ষার পক্ষে প্রবাসী বাঙালির সোচ্চার উচ্চারণ।
বাংলাদেশ আর্মি টেরর!” STOP RAPE!” STOP KILLING HINDUS!” PROTECT THE 1972 CONSTITUTION!” LONG LIVE MUJIBISM!” NO UN MISSION FOR KILLER ARMY!” JUSTICE FOR CHHATRA LEAGUE!” WE STAND WITH AWAAMI LEAGUE ACTIVISTS!” স্লোগানে মুখর ছিল নানা শ্রেণী পেশার মানুষ। এই স্লোগানগুলো প্রমাণ করে, জাতিগত নিপীড়ন ও সামরিক দমন-পীড়নের বিরুদ্ধে প্রবাসীরা নিশ্চুপ নয়। সংগঠনের সেক্রেটারি রুপা বড়ুয়ার সঞ্চালনায় চেয়ারপারসন ইসরাত আলম তাঁর বক্তব্যে বলেন: “গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলিতে ৪৯ জন নিহত হয়েছেন। ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীদের রাস্তায় নামলেই গুলি করার আদেশ – এটা স্পষ্টতই রাষ্ট্রীয় সন্ত্রাস। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়, ছাত্রলীগ ও আওয়ামী লীগপন্থী তরুণদের পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে। এই অন্যায়ের বিরুদ্ধে জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলকে এখনই নীরবতা ভাঙতে হবে।” তিনি আরও বলেন, “STOP KILLING HINDUS, STOP SHOOTING STUDENTS, STOP TARGETING AWAAMI LEAGUE AND BANGLADESH STUDENT LEAGUE!” ⸻ আন্তর্জাতিক সম্প্রদায় ও কানাডা সরকারের প্রতি আহ্বান জানিয়ে GA3VH এর পক্ষ থেকে বলা হয় বাংলাদেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের ওপর নিপীড়নের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করুন গোপালগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত করুন ১৯৭২ সালের ধর্মনিরপেক্ষ সংবিধান রক্ষায় কার্যকর পদক্ষেপ নিন বাংলাদেশ সেনাবাহিনীকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে নিষিদ্ধ করুন । বক্তব্য রাখেন: • সুশান্ত বড়ুয়া – তীব্র প্রতিবাদ জানান,উপদেষ্টা, GA3VH • সি বি সিং – বলেন।দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকার আবার আসা উচিত।অনাররি এক্সিকিউটিভ •এক্সিকিউটিভ সদস্যগণ চন্দ্রা,কানাডা সরকারের কাছে বিচারের জোর দাবি জানান • তাজা ইয়ামান • তারেক চৌধুরী বলেন, প্রতিবাদ চলবে। • মুক্তিযোদ্ধা আ স ম ইসমাইল। অতিথি বক্তা• ড. শিশির ভট্টাচার্য – বলেন ওরা আমাদের দেশকে পাকিস্তান বানাতে চায়। • উইলিয়ামস সলন – মানবাধিকার কর্মী বলেন উনি যখন 94 এ দেশে গেছিলেন তখন থেকে উনি জানেন শেখ হাসিনাকে উৎখাত করার একটি চক্রান্ত চলছে। এ ছাড়া জোরালে বক্তব্য রাখেন মুজিবীয় সৈনিকগণ • সাজ্জাদ হোসেন সুইট • মতিন মিয়া • জাবেদ সিরাজ • ইতরাদ জুবেরি সেলিম • শামসুল করিম জাহাঙ্গীর। • মুন্সি বশির – সভাপতি, কুইবেক আওয়ামী লীগ • গোলাম মুহিবুর রহমান – সভাপতি, কানাডা আওয়ামী লীগ • সুকান্ত বড়ুয়া – জ্বালাময়ী স্লোগানে মুখরিত ছিল।উপদেষ্টাগ্লোবাল। আরো উপস্থিত ব্যক্তিবর্গ • তাজুল ইসলাম – বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক নুর আলি ভাইস প্রেসিডেনট • জেবুল হাসান ও সুজন, দিপু, বিপ্লব, টিটু, আবু হানিফ।অনেক প্রবাসী নেতা-কর্মী।
এই প্রতিবাদ সভা প্রমাণ করেছে, প্রবাসী বাংলাদেশিরা দেশ ও জাতির সংকটে নিশ্চুপ নয়। তারা গণতন্ত্র, মানবাধিকার ও মুজিববাদের পক্ষে ঐক্যবদ্ধ ও সক্রিয়। GA3VH এ আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ না বিচার নিশ্চিত হয়।
