Saturday, March 7, 2026

জামায়াত নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না: বুলু

বিবাংলা ডেস্ক
০ মন্তব্য ২৬৯ views

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী কেবল নিজেদের স্বার্থের কথাই বোঝে। তিনি বলেন, ১৯৯৬ সালে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে জামায়াত আওয়ামী লীগের সঙ্গে যৌথ আন্দোলন করেছিল এবং পরে ঐক্যবদ্ধ হয়ে সরকারও গঠন করে। খালেদা জিয়া বাংলাদেশে সর্বপ্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছিলেন। অথচ এখন সেই জামায়াত দেশে ‘পিআর’ (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন দাবি করছে—যা দেশের জনগণের কাছে অপরিচিত।

সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন এ আলোচনার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামাল উদ্দিন আহমেদ। বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলমসহ অনেকে।

আরো পড়ুন

একটি মন্তব্য লিখুন

আমাদের সম্পর্কে

বাঙালীর সংবাদ বাংলা ভাষায়, সবার আগে সেরা সংবাদ পেতে বি-বাংলা ভিজিট করুন।

আজকের সর্বাধিক পঠিত

নিউজলেটার