বিশ্বমঞ্চে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেইঃ সাবেক সাংসদ কাজী রফিক।
আজ ১ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন ছাত্রদল। প্রতিষ্ঠাতাবার্ষিকী উপলক্ষে দলটি সারা দেশে নানা আয়োজনের মাধ্যমে দিনটি পালন করছে। তারই ধারাবাহিকতায় আজ ১ জানুয়ারী বগুড়ায় জেলা ছাত্রদলের আয়োজনে শোভাযাত্রা,আলোচনা সভা সহ নানা আনুষ্ঠানিকতায় দিনটি পালিত হয়।
বগুড়া জেলা ছাত্রদল আয়োজিত আলোচনায় সভায় বিশেষ অতিথীর বক্তব্যকালে,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,৩৬ বগুড়া ০১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি গণমানুষের মুক্তি তথা সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করে আসছে। জননেতা তারেক রহমানে ম্যাজিক্যাল নেতৃত্ব ও নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজ বিশ্ব ছাত্ররাজনীতির রোলমডেল। এছাড়াও তিনি দেশের বর্তমান সংকটপূর্ণ পরিস্থিতি নিয়ে বলেন,দেশ আজ যে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তা থেকে উত্তরণের একমাত্র উপায় হলো নির্বাচিত সরকার। আর জনগণ আগামী নির্বাচনে বিএনপিকে নির্বাচিত করবার জন্য মুখিয়ে আছে। কারণ বাংলাদেশ কে বিশ্বমঞ্চে উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে দেশনায়ক তারেক রহমানের বিকল্প নাই। তারেক রহমানের বিচক্ষন নেতৃত্বই কেবল পারে দেশকে এই গভীর সংকট থেকে টেনে তুলে বিশ্বমানচিত্রে আলোকিত করে তুলতে।
