Thursday, April 23, 2026

ছাত্ররা দুর্নীতির কাছে দ্রুত আত্মসমর্পণ করেছে: মেজর হাফিজ

বিবাংলা ডেস্ক
০ মন্তব্য ৪০৪ views

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচন দিতে চান। কিন্তু কিছু উপদেষ্টা ও ছাত্র তাকে ভুলভাবে প্রভাবিত করছে। তারা পরিকল্পিতভাবে নির্বাচন বিলম্বিত করছে।

রোববার (২৭ জুলাই) দুপুরে ভোলার তজুমদ্দিন উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ছাত্ররা ভাবছে এখনো কমিটি গঠন হয়নি, নিবন্ধন হয়নি — তাহলে তারা কীভাবে ক্ষমতায় যাবে? বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে, ফেব্রুয়ারি হোক বা যেকোনো দিনেই নির্বাচন হোক।”

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রসঙ্গে মেজর হাফিজ বলেন, যে গণতন্ত্রের জন্য শহীদ আবু সাঈদ জীবন দিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার এলে সেই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে — এটাই ছিল প্রত্যাশা। কিন্তু বর্তমানে কিছু রাজনৈতিক দল সংস্কারের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, আর কিছু উপদেষ্টা আরাম-আয়েশে থেকে অর্থ উপার্জনের পেছনে ব্যস্ত।

তিনি ছাত্র রাজনীতির প্রসঙ্গে বলেন, “ছাত্ররা অনেক সংগ্রাম করলেও দুর্নীতির কাছে দ্রুত আত্মসমর্পণ করেছে। তারা আমাদের নাতির বয়সী। আমরা চাই তারা গড়ে উঠুক, পরিপক্ব হোক এবং ভবিষ্যতে নেতৃত্ব দিক। তবে এখনই বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে বাজে মন্তব্য করা অনুচিত। এনসিপির সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, তারা আমাদের ছোট।”

আরো পড়ুন

একটি মন্তব্য লিখুন

আমাদের সম্পর্কে

বাঙালীর সংবাদ বাংলা ভাষায়, সবার আগে সেরা সংবাদ পেতে বি-বাংলা ভিজিট করুন।

আজকের সর্বাধিক পঠিত

নিউজলেটার