Saturday, March 7, 2026

১৮ বিলিয়ন ডলার উধাও রিজার্ভ থেকে! ইউনুসের নৈরাজ্য ও অরাজকতা অর্থনীতিকে ভাঙনের মুখে ঠেলে দিচ্ছে।

বিবাংলা ডেস্ক
০ মন্তব্য ১৬১ views

১৮০০ কোটি ডলার উধাও রিজার্ভ থেকে! ইউনুসের নৈরাজ্য ও অরাজকতা দেশে অর্থনীতিকে ভাঙনের মুখে ঠেলে দিচ্ছে

বিশেষ প্রতিনিধি, ঢাকা |

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রকাশ্যে এসেছে এক ভয়াবহ ফাঁক—প্রায় ১৮ বিলিয়ন ডলার উধাও। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, এই বিশাল ব্যবধান দেশের আর্থিক ব্যবস্থাপনায় গভীর অরাজকতা ও দুর্নীতির নিদর্শন, যার মূল কেন্দ্রবিন্দু হিসেবে থাকছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

২০২৪ সালের জুলাইয়ে পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া রিজার্ভ ছিল প্রায় ২৫.৮ বিলিয়ন ডলার। ক্ষমতা গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক উৎস থেকে প্রায় ৭ বিলিয়ন ডলারের ঋণ গ্রহণ করলেও, ব্যবহারযোগ্য রিজার্ভ এখন মাত্র ২৬ বিলিয়ন ডলারের আশেপাশে।

বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, রেমিট্যান্স প্রবাহ ও নতুন ঋণ মিলিয়ে দেশের রিজার্ভ ৪৪ বিলিয়ন ডলারেরও বেশি হওয়ার কথা ছিল। এই ১৮ বিলিয়ন ডলারের ফাঁক কোনো নিয়মিত খরচ বা ঋণের কিস্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়।

অর্থনীতিবিদরা মন্তব্য করেছেন, “Gross ও Net রিজার্ভের পার্থক্য থাকলেও এত বিশাল ব্যবধান স্পষ্ট অরাজকতা ও দুর্নীতির সংকেত। সরকারের পক্ষ থেকে এই তহবিলের সঠিক ব্যবহার ও হিসাব সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা জরুরি।”

রিজার্ভের এই গরমিল দেশের অর্থনীতির স্থিতিশীলতা ও আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। ড. ইউনুসের নেতৃত্বে সরকারের আর্থিক নীতি এখনই সংস্কারের দাবী করছে, নাহলে সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ণ হবে এবং অর্থনীতি দীর্ঘমেয়াদি মন্দার দিকে ধাবিত হবে।

আরো পড়ুন

একটি মন্তব্য লিখুন

আমাদের সম্পর্কে

বাঙালীর সংবাদ বাংলা ভাষায়, সবার আগে সেরা সংবাদ পেতে বি-বাংলা ভিজিট করুন।

আজকের সর্বাধিক পঠিত

নিউজলেটার