এত দিন বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকরা শ্রীলঙ্কার বিমানবন্দরে পৌঁছেও (অন-অ্যারাইভাল) নির্দিষ্ট ফি জমা দিয়ে ভিসা সুবিধা পেতেন।
ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশন দেশটির ইমিগ্রেশন অ্যান্ড এমিগ্রেশন বিভাগের বরাত দিয়ে এ তথ্যটি জানিয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ভ্রমণকারীরা এখন দুইভাবে ইটিএ বা ডিজিটাল অনুমতি সংগ্রহ করতে পারবেন। এর জন্য আবেদন করতে হবে শ্রীলঙ্কা সরকারের নির্ধারিত ওয়েবসাইটের eta.gov.lk/slvisa মাধ্যমে। অথবা সংশ্লিষ্ট দেশে অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশনের মাধ্যমে ভিসা আবেদন জমা দিয়ে অনুমতি নেওয়া যাবে।
ইটিএ সাধারণত ৩০ দিনের জন্য বৈধ হয় এবং এটি পর্যটন বা ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা যায়।
শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যারা আগে থেকে ইটিএ নিশ্চিত করবেন না, তাদের প্রবেশে জটিলতা সৃষ্টি হতে পারে। কিছুক্ষেত্রে তাদের ফেরতও পাঠানো হতে পারে।
