আজ পবিত্র জুমার নামাজ শেষে ঢাকাজুড়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বর্ণাঢ্য ও ঐক্যবদ্ধ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দনিয়া কলেজ, শনির আখড়া, যাত্রাবাড়ি, গুলিস্তান, ধানমন্ডি, উত্তরা ও তেজগাঁওসহ রাজধানীর প্রায় ৪০টি স্থানে একযোগে এই মিছিল বের হয়।
মিছিলগুলোতে নেতা–কর্মীরা “অবৈধ ইউনুস সরকারের পদত্যাগ”, “দমন–পীড়ন ও নির্যাতনের অবসান”, “নেতা–কর্মীদের জেলে হত্যা বন্ধের দাবি” জানিয়ে স্লোগান দেন। পুরো রাজধানী জুড়ে প্রতিধ্বনিত হয়:
“জয় বাংলা! জয় বঙ্গবন্ধু!”— “হটাও ইউনুস, বাঁচাও দেশ।”
বিক্ষোভকারীরা লাল–সবুজ পতাকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি হাতে নিয়ে রাজপথে নেমে আসেন। তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের অংশগ্রহণে মিছিলগুলো প্রাণবন্ত হয়ে ওঠে।
দনিয়া কলেজ ও শনির আখড়ার মিছিলে ছাত্রলীগের নেতারা বলেন, “দেশের ওপর চাপিয়ে দেওয়া অবৈধ ইউনুস সরকারকে জনগণ মেনে নেবে না। আওয়ামী পরিবারের নেতাকর্মীদের ওপর অন্যায় নির্যাতনের শেষ দেখতে হবে।”
ধানমন্ডি ও তেজগাঁও এলাকায় যুবলীগের নেতারা ঘোষণা দেন, “গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে আওয়ামী লীগ সবসময় লড়েছে এবারও জনগণের ভোটাধিকার রক্ষায় শেষ পর্যন্ত সংগ্রাম চলবে।”
রাজধানীর বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন হলেও বিপুল জনসমাগমের কারণে কিছু সড়কে যানজটের সৃষ্টি হয়। তবে সর্বত্র ছিল উৎসবমুখর পরিবেশ ও ঐক্যবদ্ধ মনোভাবের প্রকাশ।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর এই ব্যাপক মিছিল রাজধানীতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এটি শুধু প্রতিবাদ নয়, বরং গণআন্দোলনের নতুন সূচনাও হতে পারে বলে তাদের ধারণা।
আওয়ামী পরিবারের ঐক্যবদ্ধ প্রতিবাদে রাজধানী প্রকম্পিত
দিনশেষে ঢাকার প্রতিটি প্রান্তে প্রতিধ্বনিত হয়েছে একটাই বার্তা
“জয় বাংলা, জয় বঙ্গবন্ধু! হটাও ইউনুস, বাঁচাও দেশ।”
