Thursday, April 23, 2026

বিদেশ থেকে আসা পণ্ডিতরা সংস্কারের নামে বিশ্বাসঘাতকতা করে পালিয়েছেন: ফখরুল

বিবাংলা ডেস্ক
০ মন্তব্য ১২৮ views

বিদেশ থেকে আসা পণ্ডিতরা সংস্কারের নামে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলার হাট উচ্চবিদ্যালয় মাঠে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ফেব্রুয়ারি নির্বাচন; আমরা ফেব্রুয়ারিতেই চাই। ২৮ তারিখ থেকে একদিন দেরি হলেও জনগণ সেটা মেনে নেবে না। যারা নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে তারা নির্বাচনকে ভয় পায়, জনগণের রায়কে ভয় পায়।

তিনি বলেন, দেশের বাইরে থেকে আসা পণ্ডিতরা গত এক বছর ধরে সংস্কারের নামে কালক্ষেপণের পর জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পালিয়ে গেছেন। বিএনপি সংস্কারে রাজি ছিল; এই তো সেদিন প্রবল বৃষ্টির মধ্যে ছাতা ধরে আমরা সেই সংস্কার প্রস্তাবে স্বাক্ষর করলাম। কিন্তু সেই কমিটি সংস্কার প্রস্তাবনায় আমাদের নোট অব ডিসেন্ট উল্লেখ না রেখে প্রধান উপদেষ্টার কাছে তাদের মনগড়া প্রতিবেদন দিয়ে চলে গেলেন। এটা কী জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়?

আরো পড়ুন

একটি মন্তব্য লিখুন

আমাদের সম্পর্কে

বাঙালীর সংবাদ বাংলা ভাষায়, সবার আগে সেরা সংবাদ পেতে বি-বাংলা ভিজিট করুন।

আজকের সর্বাধিক পঠিত

নিউজলেটার